ইসলামের নামে জঙ্গিবাদ 35% ছাড়

ইসলামের নামে জঙ্গিবাদ

পৃষ্ঠা সংখ্যা: 272 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 170 ৳ 260 35% ছাড়
স্টকে আছে
"ইসলামের নামে জঙ্গীবাদ : আলোচিত ও অনালোচিত কারণসমূহ " বইয়ের সংক্ষিপ্ত কথা আমাদের সমাজের সকল মানুষ এবং ইসলাম সম্পর্কে যাদের সামান্য জ্ঞানও আছে তারা সকলেই জানেন যে, জাতি, ধর্ম , বর্ণ , গোত্র নির্বিশেষে সমাজের সকল মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা ইসলামী ধর্মবিশ্বাসের অন্যতম প্রেরণা । তাত্ত্বিক , প্রায়োগিক ও ঐতিহাসিকভাবে তা সর্বজনবিদিত । বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর সকল মানুষই ধর্মীয়ভাবে শান্তিপ্রিয় । সবাই আমরা শান্তি চাই । এখন সমস্যা হলো, তাহলে ইসলামের নামে বোমাবাজি , অশান্তি , নিরিহ নিরপরাধ মানুষ হত্যা, আত্মহত্যা ইত্যাদি কেন ঘটছে ? এ সকল ঘটনার কারন জানা শুধু কৌতূহল নিবারণের বিষয় নয়, বরং সন্ত্রাস নিয়ন্ত্রণের অন্যতম উপায় । সন্ত্রাস একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি । এর নিরাময়ের জন্য এর সঠিক কারন নির্ণয় করা অতীব গুরুত্বপূর্ণ । সঠিক কারন নির্ণয় এই ব্যাধি নিয়ন্ত্রণ ও নিরাময়ের পথ সুগম করে । পক্ষান্তরে এর কারন নির্ণয়ে বিভ্রান্তি সমস্যাকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে ।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলাম ধর্ম বিষয়ক ব্যক্তিত্ব, লেখক এবং গবেষক। তাঁর জন্ম ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে। তিনি ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে দাখিল পাশ করে আলিম, ফাজিল এবং আল হাদিস বিভাগ থেকে কামিল পাস করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি সৌদি আরবের রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরপর দুবার সেরা ছাত্রের পুরষ্কার লাভ করেন। এরপর তিনি ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস, এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন বাংলাসহ বিভিন্ন চ্যানেলে ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করতেন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর। সর্বদা মানুষকে ইসলামমুখী করার ব্যাপারেই তিনি সচেষ্ট ছিলেন। ২০১৬ সালের ১১ মে মাগুরায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই ইসলামী ব্যক্তিত্ব। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বইগুলো সবই ইসলাম ধর্ম বিষয়ক। তিনি ছোট-বড় মিলিয়ে প্রায় ত্রিশের অধিক বই রচনা করেছেন। এর মধ্যে কিছু অনুবাদ, কিছু ব্যখ্যা ও গবেষণামূলক। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বই সমূহ এর মাঝে এহইয়াউস সুনান, কুর’আন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, রাহে বেলায়াত, ইসলামের নামে জঙ্গিবাদ, খুতবাতুল ইসলাম, A Woman From Desert, Guidance For Fasting Muslims, A Summary of Three Fundamentals of Islam প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি আরবী ভাষাতেও বই রচনা করেছেন। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বই সমগ্র মানুষকে ইসলামমুখী করতে, ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দিয়েছে। তবে তিনি কেবল বইয়ের গণ্ডির মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। এর পাশাপাশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মপ্রচার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রাখতেন তিনি।

আস সুন্নাহ পাবলিকেশন্স

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

সেক্যুলারিজম ও ইসলাম 20%
ছাড়
সেক্যুলারিজম ও ইসলাম

ড. মানে ইবন হাম্মাদ আল জুহানী · কাশফুল প্রকাশনী

৳ 45 ৳ 36
দল/সংগঠন, ইমারত ও বায়‘আত
দল/সংগঠন, ইমারত ও বায়‘আত

হযরত মাওলানা ছিদ্দিকুর রহমান সাহেব · মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী

৳ 100
বয়স যখন তেত্রিশ (পেপারব্যাক) 31%
ছাড়
বয়স যখন তেত্রিশ (পেপারব্যাক)

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 102 ৳ 70
তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জী 20%
ছাড়
তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জী

ইমাম মুহাম্মাদ ইবনু আবদুল ওয়াহহাব · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 163 ৳ 130
সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী 30%
ছাড়
ইসলামি জীবনব্যবস্থা 30%
ছাড়
ইসলামি জীবনব্যবস্থা

মুফতি তারেকুজ্জামান · রুহামা পাবলিকেশন

৳ 800 ৳ 560
দল/সংগঠন, ইমারত ও বায়‘আত
দল/সংগঠন, ইমারত ও বায়‘আত

হযরত মাওলানা ছিদ্দিকুর রহমান সাহেব · মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী

৳ 60
খিলাফাত ও বায়‘আত
খিলাফাত ও বায়‘আত

মুহাম্মদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরী · মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী

৳ 60
মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়
মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়

তানযীলুর রহমান · বিলিভার্স ভিশন পাবলিকেশন্স

৳ 15
সেকুলারিজম প্রশ্ন
সেকুলারিজম প্রশ্ন

ফাহমিদ-উর-রহমান · গার্ডিয়ান পাবলিকেশন্স

৳ 220
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?