এমন একটা বিচার-ব্যবস্থার কথা কল্পনা করুন, যেখানে ভূখণ্ডের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী খলিফাকেও জবাবদিহিতার জন্য কাঠগড়ায় এসে দাঁড়াতে হয়। দলিল প্রমাণ খলিফার বিপক্ষে থাকায় খলিফার নিযুক্ত বিচারক রায় দেন তাঁরই বিরুদ্ধে; আর খলিফাও সে বিচার নিঃসঙ্কোচে মেনে নেন।
এমন ব্যবস্থা বর্তমান সময়ে অবাস্তব মনে হলেও এমনটাই ছিল মুসলিমদের হাজার বছরের ইতিহাস। সপ্তম শতকেই ইসলাম এমন এক বিচারব্যবস্থা গড়ে তুলেছিলো, যা ক্ষমতাশালী কিংবা দুর্বল, সংখ্যালঘু বা দাস —নির্বিশেষে প্রত্যেকের জন্যই ন্যায়বিচার নিশ্চিত করেছে।
দৈনন্দিন জীবনে ‘ইসলাম বাস্তবায়নের’ একটি প্রয়োগিক চিত্র হলো ইসলামি বিচারব্যবস্থা। যার মাধ্যমে মানুষের মাঝে শরীয়তের ন্যায় ও ইনসাফপূর্ণ ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়। মানুষের অধিকার, জানমাল এবং সম্মান-মর্যাদা রক্ষা পায়। মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে কুরআনের সুশীতল ছায়ায়। আসমানী বিধান এবং ইনসাফের সাথে মানুষের নিবিড় ভালোবাসা তৈরি হয়। ফলে পার্থিব জীবন হয়ে ওঠে সুখকর ও শান্তিময়। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বয়ে আনে মানসিক প্রশান্তি এবং নিশ্চিত নিরাপত্তার অনাবিল সুবাতাস।
কোন কোন নীতিমালার ভিত্তিতে ইসলাম তার বিচার কার্যক্রম পরিচালনা করে, আর সেই অনুপম বিচারব্যবস্থার চিত্র যুগে যুগে কেমন ছিল — তাই সবিস্তারে উঠে এসেছে আইন ও বিচার বিষয়ে বিশেষজ্ঞ গবেষকের কলমে। “ইসলামি বিচারব্যবস্থার ইতিহাস” আপনার সামনে উন্মোচন করবে এক নতুন দিগন্ত। নববী যুগ থেকে বর্তমান পর্যন্ত পরিব্যপ্ত এই ইতিহাসপাঠের মধ্য দিয়ে আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে ইসলামি বিচারব্যবস্থার সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো।সংক্ষিপ্ত করুনঅ
ড. মুহাম্মাদ মুস্তফা আয-যুহাইলি
সন্দীপন প্রকাশন লিমিটেড
মক্কার কাফিররা চক্রান্ত করেছিল। কাউকে নবিজির কাছে আসতে দিত না, তাঁর কথা কাউকে শুনতে দিত না, তাঁর নামে প্রোপাগান্ডা ছড়াত। জাদুকর, পাগল, জিনে ধরা, আরও বিভিন্ন অপবাদ দিয়ে মানুষকে তাঁর কাছে ভিড়তে দিত না। কিন্তু এগুলোই তাদের জন্য বুমেরাং হয়ে ধরা দিত। কাফিরদের এসব প্রোপাগান্ডা শুনে কিছু মানুষ নবিজির কথা শোনার জন্য উলটো আগ্রহী হয়ে উঠত। আর নবিজির মুখ থেকে কুরআনের বাণী শুনে তৎক্ষণাৎ ঈমানের ঘোষণা দিয়ে দিত। যুগে যুগে ইবলিসের দোসররা সত্যের দীপ্ত শিখা নিভিয়ে দেবার জন্য চেষ্টার কমতি করেনি। পূর্বসূরিদের মতো বর্তমানের অন্ধকারের পথযাত্রীরাও পিছিয়ে নেই তাতে। মুসলিম জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করে সত্যের আলো নিভিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে তারাও। সাহিত্যের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিচ্ছে তাদের ইসলামবিদ্বেষের বিষবাষ্প। আল্লাহ তাআলা এই সাহিত্যকেই তাদের জন্য বুমেরাং করে দিলেন। এক ঝাঁক তরুণ প্রাণ সাহিত্যের মাধ্যমেই সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল। সত্যের দীপ্ত শিখা জ্বালাবার শপথ নিয়ে সেই কাফেলায় যুক্ত হলো সন্দীপন। আত্ম—উন্নয়নমূলক, অনুপ্রেরণামূলক, ইতিহাস ও সংশয় নিরসন ইত্যাদি সামসময়িক বিভিন্ন টপিকসহ আমরা কাজ করে যাচ্ছি কুরআন, হাদীস, তাফসির ও সালাফদের বিভিন্ন খিদমত বাংলাভাষী মুসলিমদের হাতে পৌঁছে দিতে। পরিবার ও সন্তান প্রতিপালন সম্পর্কিত জীবনঘনিষ্ঠ বই নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। শিশুতোষ সাহিত্য নিয়ে সন্দীপনের রয়েছে অনন্য পরিকল্পনা ও প্রচেষ্টা। বাংলাভাষী মুসলিমদের কল্যাণে সন্দীপন প্রকাশন—এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, সত্যের দীপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও। সন্দীপনের সাথেই থাকুন