8% ছাড়
মানুষের জীবন এক বৈচিত্র¨ময় ক্যানভাসের মতো, যার কিছু অংশ জনসমক্ষে উন্মোচিত আর কিছু অংশ একান্তই ব্যক্তিগত ও গোপনীয়। সমাজের সামনে আমরা নিজেদের যতটা মার্জিত ও আদর্শবান হিসাবে উপস্থাপন করি, নির্জনতার আঁধারে অনেক সময় সেই অবয়ব আমূল বদলে যায়। লোকচক্ষুর অন্তরালে বান্দা যখন আল্লাহর উপস্থিতিকে ভুলে গিয়ে কোন গুনাহ বা পাপে লিপ্ত হয়, তখন সেটাকে গোপন পাপ বলা হয়। আপাতদৃষ্টিতে এই পাপকে নগণ্য মনে হ’লেও এর আধ্যাত্মিক ও জাগতিক পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি কেবল ব্যক্তির নৈতিক পতনই ঘটায় না, বরং অন্তরের প্রশান্তি ও ইবাদতের স্বাদ কেড়ে নেয়, হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে এবং পরকালীন জীবনে চরম লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। তাই ঈমানকে কলুষমুক্ত রাখা এবং চারিত্রিক পবিত্রতা অর্জনে গোপন পাপের ভয়াবহতা অনুধাবন করা প্রতিটি জান্নাতপিয়াসী মানুষের জন্য অপরিহার্য। অত্র বইয়ে এই গোপন পাপের স্বরূপ এবং এর মারাত্মক পরিণাম সম্পর্কে আলোকপাত করা হ’য়েছে।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!