আমল বিশ্বকোষ

আমল বিশ্বকোষ

পৃষ্ঠা সংখ্যা: 664 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 900
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
তালিমুল ইসলাম
তালিমুল ইসলাম
মুফতী কিফায়াতুল্লাহ রহ
৳ 400 ৳ 240
নেক আমলে অবিচল থাকুন
নেক আমলে অবিচল থাকুন
শাইখ ইবরাহিম ইবনু ফুরাইহাদ আল আনজি
৳ 200 ৳ 110
দ্য পাওয়ার অব দুআ
দ্য পাওয়ার অব দুআ
আলিয়া উম্মে রাইয়ান
৳ 650 ৳ 488

আমাদের অনেকেরই অন্তরে সুপ্ত ইচ্ছা থাকে দ্বীন মেনে চলার, নিজেকে একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তোলার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সঠিক গাইডলাইন বা একটি সুনির্দিষ্ট সিলেবাসের অভাব। কোথা থেকে শুরু করব, প্রতিদিন কী আমল করব, কিংবা ইসলামি জ্ঞানের বিশাল সমুদ্র থেকে আমার জন্য আবশ্যিক অংশটুকু কীভাবে শিখব—এই দ্বিধায় অনেকেরই আর সামনে এগোনো হয় না ।

.

এই দীর্ঘদিনের অভাব পূরণ করতে এবং এলোমেলো প্রচেষ্টাকে একটি সুশৃঙ্খল রুটিনে নিয়ে আসতে তৈরি করা‘আমল বিশ্বকোষ’। এটি নিছক কোনো বই নয়, বরং দৈনন্দিন আমলী জীবনের একটি সমৃদ্ধ ও সুবিন্যস্ত পাঠ্যক্রম। ফলে এই বইটি আপনাকে নিয়ে যাবে ৫২ সপ্তাহের (এক বছর) একটি ধারাবাহিক সফরে ।

.

বইটির অনন্য বৈশিষ্ট্য হলো এ৮টি ধাপে সাজানো সাপ্তাহিক সিলেবাস, যা জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে:

১. কুরআনের বার্তা: এখান রয়েছে সূরা ফাতিহাসহ পূর্ণাঙ্গ ৩০ পারার ৩৬ সূরা। এগুলোকে বিন্যাস করা হয়েছে ৫২ সপ্তাহে। প্রত্যেক সপ্তাহের সিলেবাসেই রয়েছে মূল আরবি পাঠ, সাবলীল বাংলা অনুবাদ, নামকরণ ও প্রেক্ষাপট, মূলকথা, এবং আয়াতের জীবনমুখী শিক্ষা।

 হাদিসের বার্তা: ইমাম নববীর ৪০ হাদিস হিসেবে প্রসিদ্ধ পুস্তকের ৪২টি হাদীসসহ গুরুত্বপূর্ণ আরো দশটি হাদিস, আরবি মূলপাঠ, সাবলীল বাংলা অনুবাদ এবং মর্মকথা দিয়ে সাজানো হয়েছে ৫২ সপ্তাহের সিলেবাস।

 

৩. মাসনুন দুআ: এখানে কুরআনের দুআ, হাদিসের দুআ, এবং দৈনন্দিন দুআ­­—এই তিন শিরোনামের অধীনে এসেছে প্রায় দুইশত নির্ভরযোগ্য দোয়ার মূল আরবি এবং বাংলা উচ্চারণ ও অনুবাদ। সকাল-সন্ধ্যা, বিপদ-আপদ, এমনকি ঘুম থেকে ওঠা বা বিশেষ মুহূর্তের (যেমন: ইস্তিখারা বা ঋণ মুক্তির) দুআসমূহ ।

৪. মাসনুন যিকির: এই ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে দৈনন্দিন ও সকাল সন্ধ্যা প্রয়োজনীয় জিকির-আযকার, প্রতিটিতেই রয়েছে হাদিসের রেফারেন্স।

৫. আমল: প্রতিদিনের করণীয় ও পালনযোগ্য কিছু সুন্নত মুস্তাহাব জীবন ঘনিষ্ঠ আমল তুলে ধরা হয়েছে এখানে। সাথে রয়েছে বারোমাসের বিভিন্ন মওসুমের প্রাসঙ্গিক আমল।  

৬.মাসায়েল: দৈনন্দিন জীবনের জরুরি বিধি-বিধান, ফরজ নফল ও বিভিন্ন পর্যায়ের ইবাদত, ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক জীবনের শরয়ী নীতিমালা সুবিন্যস্ত আকারে তুলে ধরা হয়েছে এখানে।

৭কবিরা গুনাহ: কুরআন হাদীস আলোকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পর্কিত বড় বড় গুনাহ ও অপরাধগুলো চিহ্নিত করে উল্লেখ করা হয়েছে তা থেকে বেঁচে থাকার উপায়।সীরাতুন নবী (সা): অল্প কথায়, সাবলীল বর্ণনায় নির্ভরযোগ্য সীরাত গ্রন্থের আলোকে তুলে ধরা হয়েছে নবীজির পূর্ণাঙ্গ জীবনচিত্র।

.

আর প্রতিটি সপ্তাহ শেষে বইটিতে রয়েছে একটি‘সাপ্তাহিক আমল ট্র্যাকার’। আপনি সারা সপ্তাহে কতটুকু আমল করতে পারলেন, নামাজ বা তিলাওয়াত ঠিকমতো হলো কি না—তা নিজেই যাচাই করতে পারবেন।

এক বছর শেষে এই সিলেবাস সম্পন্ন করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি নিজেকে একজন তাকওয়াবান ও আমলকারী মানুষ হিসেবে আবিষ্কার করবেন। নিজের এবং পরিবারের দ্বীনি ও আমলী তরবিয়তের জন্য ‘আমল বিশ্বকোষ’ হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।


মাওলানা রাকিবুল ইসলাম


দারুল ফালাহ পাবলিকেশন্স
দারুল ফালাহ পাবলিকেশন্স


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

দারুল ফালাহ পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
সত্য নবি শেষ নবি সা. 30%
ছাড়
সত্য নবি শেষ নবি সা.

ইমাম ইবনু তাইমিয়া (রহ.) · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 220 ৳ 154
দুআ বিশ্বকোষ (আরবি উচ্চারণসহ)
দুআ বিশ্বকোষ (আরবি উচ্চারণসহ)

ইমাম নববী রহিমাহুল্লাহ · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 900
আল-ফাওয়াইদ 30%
ছাড়
আল-ফাওয়াইদ

আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 600 ৳ 420
আল কুরআনুল কারীম[৩০তম পারা] 30%
ছাড়
আল কুরআনুল কারীম[৩০তম পারা]

শাইখ খালিদ ইবনু সালিহ আস-সালামাহ · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 400 ৳ 280
জীবনকে কাজে লাগান কুরআন সুন্নাহর আলোকে সারা বছরের আমল 30%
ছাড়
জীবনকে কাজে লাগান কুরআন সুন্নাহর আলোকে সারা বছরের আমল

ইমাম ইবনুল কাইয়িম (রহ) · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 450 ৳ 315
মুসাফিরের পাথেয় 30%
ছাড়
মুসাফিরের পাথেয়

আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 120 ৳ 84
দুআ বিশ্বকোষ (প্রয়োজনীয় সকল দুআ, যিকির, আমল ও মাসনুন ওজিফার সংকলন) 30%
ছাড়
দুআ বিশ্বকোষ (প্রয়োজনীয় সকল দুআ, যিকির, আমল ও মাসনুন ওজিফার সংকলন)

ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র) · দারুল ফালাহ পাবলিকেশন্স

৳ 800 ৳ 560
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?