তাক্বদীর ঈমানের ছয়টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই তাক্বদীর বিশ্বাস করতে হবে। তাক্বদীরে বিশ্বাস স্থাপন বৈ কেউ মুমিন হতে পারবে না। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে তাক্বদীর সংক্রান্ত অসংখ্য বর্ণনা এসেছে।
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী বাংলাদেশের একজন পরিচিত ইসলামী বক্তা, লেখক, অনুবাদক ও দাঈ (ইসলাম প্রচারক)। তিনি মূলত সালাফী মানহাজের একজন প্রখ্যাত আলেম। আনুমানিক ১৯৮৫ সালে যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে জন্মগ্রহণ করেন। শাইখের শিক্ষার্জন -বি. এ (হাদীছ অ্যান্ড ইসলামিক স্টাডিজ); উচ্চতর ডিপ্লোমা (ইসলামী আইন, রাজনীতি ও বিচারব্যবস্থা); এম. এ (ইসলামের ইতিহাস ও নবী জীবনচরিত), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন (নামের সাথে 'মাদানী' উপাধিটি সেখান থেকে যুক্ত হয়েছে)। শাইখ ইতিমধ্যে ঈমান আকিদা, ইসলামী জীবনব্যবস্থা ও মাসআলা-মাসায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ বই সংকলন করেছেন।
আস-সিরাত প্রকাশনী