অলা এবং বারা এর অর্থ বন্ধুত্ব এবং শত্রুতা। আমরা কার সাথে বন্ধুত্ব করব এবং কার সাথে শত্রুতা করব? বন্ধুত্ব এবং শত্রুতা উভয়ই হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বইয়ে এই দুটি বিষয়ের বিস্তারিত বিবরণ রয়েছে।
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী বাংলাদেশের একজন পরিচিত ইসলামী বক্তা, লেখক, অনুবাদক ও দাঈ (ইসলাম প্রচারক)। তিনি মূলত সালাফী মানহাজের একজন প্রখ্যাত আলেম। আনুমানিক ১৯৮৫ সালে যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে জন্মগ্রহণ করেন। শাইখের শিক্ষার্জন -বি. এ (হাদীছ অ্যান্ড ইসলামিক স্টাডিজ); উচ্চতর ডিপ্লোমা (ইসলামী আইন, রাজনীতি ও বিচারব্যবস্থা); এম. এ (ইসলামের ইতিহাস ও নবী জীবনচরিত), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন (নামের সাথে 'মাদানী' উপাধিটি সেখান থেকে যুক্ত হয়েছে)। শাইখ ইতিমধ্যে ঈমান আকিদা, ইসলামী জীবনব্যবস্থা ও মাসআলা-মাসায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ বই সংকলন করেছেন।
আস-সিরাত প্রকাশনী