40% ছাড়
তাহকীক সুনান ইবনু মাজাহ ১ম খণ্ডের উল্লেখযোগ্য আলোচ্য বিষয় : ভূমিকা পর্ব : যেখানে রাসূলের সুন্নাহর গুরুত্ব ও বিভিন্ন সাহাবীগণের মর্যাদা বিষয় হাদীসগুলো একত্রিত করা হয়েছে। সেই সাথে ইলম প্রচারের গুরুত্ব বিষয়ক হাদীসগুলোও। পবিত্রতা ও তার সুন্নাতসমূহ: উযূ, গোসল, তায়াম্মুম, হায়িয, নিফাস প্রভৃতি বিষয়সমুহে হাদীস রয়েছে। সলাত পর্ব: সালাতের ওয়াক্ত আলোচিত হয়েছে। আযান ও তার সুন্নাত: আযান ও ইকামত সম্পর্কিত বিধানসমূহের হাদীস বর্ণনা করা হয়েছে। মসজিদ ও জামাআত : মসজিদ নির্মানের ফযীলত, আহকাম ও মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দুআ বিষয়ক হাদীস বর্ণিত হয়েছে। সলাত আদায় করা ও তার নিয়মকানুন : সালাতের বিধি বিধান সম্পর্কিত হাদীসগুলো একত্রিত করা হয়েছে। জানাযাহ : জানাযাহর বিধান সম্পর্কে হাদীস সংকলিত হয়েছে। এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্যসমূহ : ● হাদীসের প্রাণ সনদ নিয়ে এই প্রথম আরবীর পাশাপাশি বাংলায় পূর্ণাঙ্গ সনদ উল্লেখ করা হযেছে। ● যেসব রাবী দুর্বল সেসব আলাদাভাবে আন্ডারলাইন করা হয়েছে। ● কোন হাদীসের একাধিক সনদ থাকলে তার সবগুলোই আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ● কোন হাদীসের সনদে দুর্বলতা থাকলেও অন্য হাদীসে শাহেদ হাদীস থাকলেও তা উল্লেখ করা হেয়ছে। ● প্রতিটি খণ্ডের শেষে হাদীস বর্ণনাকারী দুর্বল রাবীদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হয়েছে। যা রিজালে ডিরেক্টরীর সাথে তুলনা করা যায়। ● রাবীদের জারাহ তা’দী বা দোষগুণ বর্ণনাকারী শতাধিক মুহাক্কিগণের নামের তালিকা ও তাদের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। ● অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থের আলোকে তাখরীজ করা হয়েছে। সেই সাথে তাহক্বীকও উল্লেখ করা হয়েছে। ● একই বিষয়ের হাদীস অন্য হাদীসের সাথে মিল থাকলে সেটারও নম্বর দেয়া হয়েছে। ● বাংলা সূচীপত্রের পাশাপাশি আরবী সূচীও উল্লেখ করা হয়েছে। ● হাদীসে কুরআনের আয়াত আসলেও তা সূরা ও আয়াত নম্বর সহ উল্লেখ করা হয়েছে। ● কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানার জন্য বিশেষ সূচী নির্দেশিকা রয়েছে। ● হাদীসে কুদসী চিহ্নিত করা রয়েছে। ● মুতাওয়াতির, মারফু, মাওকুফ, মাকতু হাদীস চিহ্নিত করা রয়েছে। ● প্রতিটি খণ্ডের শেষে পরবর্তী খণ্ডে সুচী নির্দেশিকা রয়েছে। ● সুনান ইবনু মাজাহতে ইমাম ইবনু মাজাহ ও তাঁর ছাত্রদের বক্তব্যও উল্লেখ রয়েছে।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!