ফাতাওয়া আরকানুল ইসলাম 35% ছাড়

ফাতাওয়া আরকানুল ইসলাম

পৃষ্ঠা সংখ্যা: 624 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 423 ৳ 650 35% ছাড়
স্টকে আছে
ফাতাওয়া আরকানুল ইসলাম মূলত প্রখ্যাত শাইখ মুহাম্মাদ বিন সলিহ আল-উসাইমীন (رحمه الله) এর বিভিন্ন ফাতাওয়ার সংকলন। ইসলামের পাঁচটি স্তম্ভ অর্থাৎ (ঈমান, নামায, রোজা, হজ্জ ও যাকাত) সম্পর্কে মানুষের প্রশ্নের অন্ত নেই, জিজ্ঞাসার শেষ নেই। শাইখ এখানে ঐ সকল জিজ্ঞাসার দলিল ভিত্তিক এবং সহজ সাবলীল নির্ভরযোগ্য জবাব প্রদান করেছেন। প্রতিটি জবাব পবিত্র কুরআন ও রসুলূল্লাহ (ﷺ) এর বিশুদ্ধ হাদীস ও পূর্বসূরি নির্ভরযোগ্য উলামাদের মতামত থেকে দেওয়া হয়েছে। সেই জবাবগুলোকে একত্রিত করে বই আকারে বিন্যস্ত করেছেন জনাব ‘ফাহাদ বিন নাসের বিন ইবরাহীম আস-সুলাইমান'। নাম দিয়েছেন ‘ফাতাওয়া আরকানুল ইসলাম'। ইসলামী জ্ঞানের জগতে ‘ফাতাওয়া আরকানুল ইসলাম’ বইটি অত্যন্ত মূল্যবান হওয়াই বাংলা ভাষায় তা অনুবাদ করার প্রয়োজন অনুভব হয়। তাছাড়া বাংলা ভাষী মুসলমানদের জন্য এ ধরণের দলীল নির্ভর পুস্তকের খুবই অভাব। আশা করা যায় তা পাঠকের জিজ্ঞাসার যথাযথ জবাব দানে সক্ষম হবে।
শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন (রাহিমাহুল্লাহ) ছিলেন সমকালীন ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও ফকীহ; তিনি ১৯২৫ সালে উনাইযাহ-তে জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালে জেদ্দাহ-তে ইন্তেকাল করেন। তিনি সৌদি আরবের উলামা বোর্ড-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং শাইখ আব্দুর রহমান আস-সা'দী ও শাইখ আব্দুল আজিজ ইবন বায (রাহিমাহুমাল্লাহ)-এর নিকট থেকে জ্ঞান অর্জন করেন। কুরআন, হাদীস, আকীদা ও ফিকহে তাঁর গভীর দখল ছিল এবং তিনি জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করার জন্য বিশেষভাবে প্রসিদ্ধ ছিলেন; তাঁর রচিত *শারহুল মুমতি‘*সহ বহু কিতাব ও হাজারো ছাত্র আজও মুসলিম বিশ্বে তাঁর ইলম ও দাওয়াহকে জীবন্ত রেখেছে।

শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম


শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী

শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, গবেষক এবং দা’ঈ, যিনি সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন। তিনি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাজ অনুযায়ী কুরআন-সুন্নাহর বাণী প্রচারের জন্য সুপরিচিত। একজন সফল লেখক হিসেবে তিনি ‘মুখতাসার যাদুল মাআদ’ ‘প্রশ্নোত্তরে চার মাযহাবের আকিদাহ’, ‘জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী’ এবং ‘কারবালার প্রকৃত ঘটনা’ সহ বহু গুরুত্বপূর্ণ ইসলামিক বই রচনা ও অনুবাদ করেছেন। সমসাময়িক বিভিন্ন ইসলামিক মাসআলা-মাসায়েল নিয়ে স্পষ্ট আলোচনা ও লেখনীর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।

দৃত।


তাওহীদ পাবলিকেশন্স
তাওহীদ পাবলিকেশন্স

তাওহীদ পাবলিকেশন্স ১৯৭৭ সাল থেকে বিশুদ্ধ আক্বীদা, কুরআন ও সহীহ হাদীসের আলোকে নির্ভরযোগ্য ইসলামী বই প্রকাশ করে আসছে।


সফর ও লক্ষ্য সম্পর্কে-

‘তাওহীদ পাবলিকেশন্স’ একটি নাম। বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনা জগতের একটি ইতিহাস। বিশুদ্ধ ইসলামী সাহিত্য প্রকাশের চেতনায় ঋগ্ধ একটি প্রতিষ্ঠান। কুরআন,সহীহ হাদীস ও সালফে – সালেহীনদের নীতি/আদর্শ অনুযায়ী বিশুদ্ধ আক্বীদা- বিশ্বাসের ভিত্তিতে মূল্যবান ইসলামী গ্রন্থসমূহ বাংলা ভাষায় প্রকাশে অগ্রগামী প্রতিষ্ঠান ‘তাওহীদ পাবলিকেশন্স’। ১৯৮১ সালে গবেষণা গ্রন্থ ‘কিতাবুত তাওহীদ’ প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলার অপার অনুগ্রহে একে একে পার করল দীর্ঘ ৩০টি বছর। যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি পাঠকের প্রগাঢ় আস্থা ও ভালবাসা অর্জনে সম্মুখপানে এগিয়ে চলেছে। প্রকাশনার প্রায় তিন যুগ সুনামের সাথে অবস্থান এবং একের পর এক বই প্রকাশ করে দেড় শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বাংলাদেশে বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনার জগতে এটি এখন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, আলহামদযদিও ১৯৭৭ সালে প্রথম অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক রচিত ‍‍’প্রগতির স্রোতে ভাসমান নারী’ ও ‘ইসলামী বাল্য শিক্ষা’ দুটি প্রকাশের মাধ্যমেই মূলত তাওহীদ প্রেস এন্ড পাবলিকেশন্স এর যাত্রা শুরু হয়। তন্মধ্যে ইসলামী বাল্য শিক্ষা বইটি বিশেষভাবে সর্বমহলে সমাদৃত হয়। এমনকি লন্ডনের একটি কিন্ডারগার্টেনে এ বইটি পাঠ্যতালিকায় ঠাঁই নেয়। এরপর বেশ কিছুদিন বন্ধ থাকার পর ১৯৮১ সালে প্রিন্টিং মেশিন সহ পূর্ণাঙ্গ প্রেস ও পাবলিকেশন্স এর কাজ নতুন ভাবে শুরু হয়। তখন থেকেই বই প্রকাশের ক্ষেত্রে বিশুদ্ধতা ও প্রমাণপঞ্জির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। ফলে আজ সর্বমহলে বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার প্রতীকে পরিণত হয়েছে তাওহীদ পাবলিকেশন্স। আলহামদুলিল্লাহ। এ সাফল্যের পেছনে আল্লাহর বিশেষ রহমত। এছাড়া যাঁর অক্লান্ত শ্রম ও মেধায় আজকের প্রকাশনা প্রতিষ্ঠানটির উচ্চশিখরে আরোহন তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি অদ্যাবধি তাঁর গবেষণা অব্যাহত রেখেছেন। তাঁর কলমের রোশনাই এখনও রোশনী ছড়িয়ে চলেছে। পাঠকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের নিকট এ আলোকিত মানুষটির সুস্বাস্থ্য ও হায়াতে ত্বাইয়্যেবার জন্য দুআর আবেদন রইল। আল্লাহ তাআলা ইহ ও পরকালে তাঁকে এবং তাঁর পিতামাতাকে এ খেদমতের উত্তম জাযা দান গ্রন্থ প্রকাশনায় বিশুদ্ধতা ও গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে সজাগদৃষ্টি সমুন্নত রেখে কাজ করে চলেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বিষয়ের বৈচিত্র্য ও অভিনবত্ব এই দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। পরিকল্পিতভাবে গ্রন্থ প্রকাশের তাগিদ থেকে ‘তাওহীদ পাবলিকেশন্স’ সকল শ্রেণীর পাঠকদের গ্রন্থ সম্পদ বৃদ্ধি করতেও বিশেষভাবে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে ইসলামের মৌলিক, গবেষণা, ইসলামী অর্থনীতি, ইসলামী উপন্যাস ইত্যাদি বিষয় ছাড়াও অনুবাদ সাহিত্যে উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশ করে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করইসলাম চর্চায় বিশুদ্ধতার চেতনাকে শাণিত করে যে গ্রন্থ, তা প্রকাশে অধিক উৎসাহী এ প্রতিষ্ঠান। স্বকীয় সৌকর্যে ও বিপুল বৈভবে যাতে বাঙালি মুসলিম পাঠক নির্মিত হয় তার প্রচেষ্টায় সক্রিয় রয়েছে প্রতিষ্ঠইসলামী সাহিত্য প্রকাশের ক্ষেত্রে সালফে-সালেহীন তথা সৎকর্মশীল পূর্বসূরীগণের (অর্থাৎ সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণের) নীতিমালা অনুযায়ী গ্রন্থ প্রকাশই ‘তাওহীদ পাবলিকেশন্স’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের বিচারে প্রতিষ্ঠানটি অনন্য। প্রথম থেকেই বরেণ্য সব ইসলামী গবেষকদের বই প্রকাশ করে আসছে। সৃজনশীল ও বিশুদ্ধ ইসলামী প্রকাশনার ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ‘তাওহীদ পাবলিকেশন্স’ মনে করে, ইসলামী প্রকাশনা মানে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের কিছু কাজ হাতে নেয়া। প্রতিশ্রুতি রক্ষা করা। বিষয় বৈচিত্রে সমৃদ্ধ এবং প্রখ্যাত প্রতিথযশা এবং প্রতিশ্রুতিশীল আলেমগণের এক অপূর্ব সমারোহে ঋদ্ধ এই প্রতিষ্ঠান।আমরা রচনার গুনাগুণ ও বিষয়ের বিশুদ্ধতায় বিশ্বাস করি। কুরআন, কুরআনের বিশুদ্ধ তাফসীর, হাদীস গ্রন্থ, ইসলামী আরকান ও ইসলামী বিধি-বিধানসহ নানা বিষয়ে এদেশের সৃজনশীল বিশুদ্ধ ইসলামী সাহিত্যে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা সামনের দিকে। সালফে-সালেহীনদের প্রদর্শিত আদর্শের ভিত্তিতে ‘তাওহীদ পাবলিকেশন্স’ যাবতীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বুদ্ধির মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ কামনা করে। ইসলাম অনুসরণের ক্ষেত্রে চিন্তাজগতের অন্ধত্ব, গোঁড়ামী মোচনে বহুমাত্রিক বিষয়ভিত্তিক গ্রন্থ প্রকাশনার মাধ্যমে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের পাঠক সৃষ্টিতে এই পাবলিকেশন্স সচেষ্ট। তাদের পরিকল্পনা ও প্রয়াস আরও বিকশিত পর্যায়ে এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মূলত, প্রকাশনা শিল্পের মাধ্যমে কালজয়ী সাংস্কৃতিক রূপান্তর সাধন করতে চায় ‘তাওহীদ পাবলিকেশন্স’। এই মহতি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ‘তাওহীদ পাবলিকেশন্স’ সবার সহযোগিতা কাশুধু সংখ্যাগত ব্যাপকতার দিক থেকেই নয়, গুণগত বৈশিষ্ট্যেও ‘তাওহীদ পাবলিকেশন্স’- এর বই পাঠকের কাছে অনন্য বিবেচিত হয় বলে ‘তাওহীদ পাবলিকেশন্স’ বিশ্বাস করে। ‘তাওহীদ পাবলিকেশন্স’ সর্বদাই গ্রন্থ ও লেখক বাছাই করে গ্রন্থ প্রকাশ করে।



সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?