প্রত্যাবর্তন 31% ছাড়

প্রত্যাবর্তন

পৃষ্ঠা সংখ্যা: 225 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 242 ৳ 350 31% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
প্রোডাক্টিভ মুসলিম
প্রোডাক্টিভ মুসলিম
মোহাম্মাদ ফারিস
৳ 420 ৳ 315
আর কত উদাসীন থাকব?
আর কত উদাসীন থাকব?
নাজনীন আক্তার ঈশিতা
৳ 368 ৳ 220
মুসলিমের ঘরে জন্ম নিয়েও আমি হয়ে পড়ি একজন নামকাওয়াস্তে, টাইটেলধারী, নাম সর্বস্ব মুসলমান। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি পথ চলতে থাকি। আমার চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা। তবুও, আমার মনে হয় আমিই ঠিক পথে আছি। বাকিসব ভুল, মিথ্যা… এরকম অন্ধকারের মধ্যে পথ চলতে চলতে একদিন আমার ঘুম ভাঙে। আমি বুঝতে পারি আমি ঠিক পথে নেই। আমার গন্তব্য যেটা হওয়া উচিত ছিলো, আমি সেই পথ থেকে বিচ্যুত। এতোদিন যেটাকে আমি আলো ভেবে এসেছি, সেটা আসলে আলেয়া। হাওয়া আসলেই নিভে যাবে। যেটাকে আমি জীবন মনে করেছি, সেটা আসলে নরক। এক বিশাল পাপের সাগরে হাঁবুডুবু খেতে খেতে আমি ভুলতেই বসেছি যে, বাঁচতে হলে আমাকে তীরে উঠতে হবে। আমি সেই তীরের সন্ধান না করে উল্টো অহংকার আর দর্পের জন্য পুরোপুরিই ডুবতে বসেছিলাম। আমি চেতনা ফিরে পাই। চোখ মেলে সামনে তাকাই। আমি শুনতে পাই, অদূর থেকে, খুব করুণ আর মায়াভরা স্পর্শে কেউ একজন আমাকে ডাকছে। এই ডাক আমার খুব পরিচিত। আমার খুব চেনা। মনে হচ্ছে, কতো সহস্রবার আমি এই ডাক শুনেছি। কিন্তু কখনোই এই ডাক আমার কাছে এতো আবেদনময়ী মনে হয়নি। কিন্তু, আজকে কেনো যেন এই ডাকটাকে আমার খুব আপন মনে হচ্ছে। চির পরিচিত। আমি অনুভব করলাম, এই ডাক আমার মধ্যে শিহরণ জাগিয়ে যাচ্ছে। আমার বুকের ভেতর, আমার মনের জগতে তোলপাড় শুরু হয়েছে। কে ডাকে? কে ডাকে আমায়? আমি ছটফট করতে থাকি। আমি শুনতে পাই, তখনও এক মধুর সুরে, এক নৈসর্গিক ঝঙ্কারে কেউ একজন আমায় ডেকে চলেছে… ‘হাই-আল- আস-সালাহহহ…’ ‘হাই-আল-আল ফালাহহহহ…’ আমাকে কল্যাণের পথে কেউ একজন ডেকে চলেছে। আমি সম্বিৎ ফিরে পাই। বুঝতে পারি, এ আমার চিরচেনা সুর। শৈশবের প্রথম কোলাহল। কৈশরের প্রথম ইবাদাতের ডাক… আর আমার যৌবন? হায়! আর একটু হলেই ডুবতে বসেছিলাম… এভাবেই, মুসলিম হয়েও কতো হাজার হাজার মুসলিম যুবক-যুবতী আজ নিজেদের পথ ভুলে গেছে। হারানো সেই পথ থেকে কেউ ফিরে আসে, কেউ হারিয়ে যায়। যারা ফিরে আসে, কেমন হয় তাদের গল্পগুলো? জাহিলিয়্যাত থেকে দ্বীনে ফিরে আসা সেই ভাই-বোনদের গল্পগুলো নিয়েই সংকলন হয়েছে- “প্রত্যাবর্তন”। বইটি সম্পাদনা করেছেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ এবং আরজ আলী সমীপে বইয়ের লেখক শ্রদ্ধেয় আরিফ আজাদ ভাই। বইতে ‘দ্বীনে ফেরা’র গল্প আছে যাদেরঃ ১। Mohammed Touaha Akbar – উল্টো নির্ণয় বইয়ের লেখক ২। ওমর আল জাবির – ‘পড়ো’ সিরিজের লেখক ৩। S M Nahid Hasan – ‘আল কুরআনের ভাষা’ বইয়ের লেখক এবং আল-কুরআনের শব্দসমূহ এর সম্পাদক ৪। Rehnuma Bint Anis – ‘নট ফর সেল‘, বিয়ে‘, জীবনের সহজ পাঠ‘ ‘ওপারে‘ বইয়ের লেখিকা ৫। Shamsul Arefin Shakti – ডাবল স্ট্যান্ডার্ড এবং কষ্টিপাথর বইয়ের লেখক ৬। আরিফুল ইসলাম – আর্গুমেন্টস অফ আরজু এবং প্রদীপ্ত কুটির বইয়ের লেখক ৭। রাফান আহমেদ – বিশ্বাসের যৌক্তিকতা বইয়ের লেখক ৮। Muhammad Mushfiqur Rahman Minar – অন্ধকার থেকে আলোতে বইয়ের লেখক ৯। Ashraful Alam – অ্যান্টিডোট বইয়ের লেখক ১০। Jakaria Masud – ‘সংবিৎ‘ এবং ভ্রান্তিবিলাস বইয়ের লেখক ১১। মাসুদ শরীফ – বিশিষ্ট অনুবাদক ও সম্পাদক। তার অনূদিত কিছু বই: উমার ইবন আল-খাত্তাব রা. ১ম খণ্ড, মনের ওপর লাগাম আছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মলিকুলার বায়োলজি নিয়ে পিএইচডি রত শ্রদ্ধেয় Saifur Rahman ভাইয়ের গল্প, আছে ঢাকা মেডিকেল কলেজ এর Abdullah Saeed Khan ভাইয়ের গল্প, আছে রাজশাহী মেডিকেল কলেজের Nishat Tammim আপুর গল্প, বুয়েটের Kabir Anwar ভাই, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের Ruhul Amin ভাই, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Shihab Ahmed Tuhin ভাই, অষ্ট্রেলিয়া প্রবাসী Mahmudur Rahman ভাই, Armaan Ibn Solaiman ভাই, বুটেক্সের Faisal Bin Yousuf ভাই এবং কলকাতার কিছু রিভার্টেড ভাইদের ইসলামে আসার গল্প নিয়েই লেখা। আশা করছি বইটি উঠতি জেনারেশন, যারা দ্বীন থেকে দূরে আছে, তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, ইন শা আল্লাহ্‌।
আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।

সমকালীন প্রকাশন
সমকালীন প্রকাশন


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সমকালীন প্রকাশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
যে জীবন মরীচিকা 30%
ছাড়
যে জীবন মরীচিকা
নতুন দাম

শাইখ আব্দুল মালিক আল কাসিম · সমকালীন প্রকাশন

৳ 190 ৳ 133
জান্নাতিদের আমল (হার্ডকভার) 25%
ছাড়
জান্নাতিদের আমল (হার্ডকভার)
470

শাইখ আল নুমান · সমকালীন প্রকাশন

৳ 470 ৳ 353
পড়ো-৫ 30%
ছাড়
পড়ো-৫

ওমর আল জাবির · সমকালীন প্রকাশন

৳ 268 ৳ 188
জিনদের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল 32%
ছাড়
জিনদের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল

ইমাম আবুল হাসান আল-আশআরী রহিমাহুল্লাহ · সমকালীন প্রকাশন

৳ 640 ৳ 435
ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা 32%
ছাড়
ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা

ইমাম আবুল হাসান আল-আশআরী রহিমাহুল্লাহ · সমকালীন প্রকাশন

৳ 415 ৳ 282
আল ফাওয়াইদ (মুখতাসার) 30%
ছাড়
আল ফাওয়াইদ (মুখতাসার)

আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ · সমকালীন প্রকাশন

৳ 260 ৳ 182
কুরআন হাদিসের বিশুদ্ধ বর্ণনায় জিনজাতির বিস্ময়কর জগৎ 32%
ছাড়
কুরআন হাদিসের বিশুদ্ধ বর্ণনায় জিনজাতির বিস্ময়কর জগৎ

আবু আহমাদ সারোয়ার · সমকালীন প্রকাশন

৳ 300 ৳ 204
জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা(হার্ডকভার) 32%
ছাড়
জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা(হার্ডকভার)

ড. উমার সুলায়মান আল আশকার · সমকালীন প্রকাশন

৳ 515 ৳ 350
নবিয়ে রহমত 32%
ছাড়
নবিয়ে রহমত

সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) · সমকালীন প্রকাশন

৳ 850 ৳ 578
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনকথা 32%
ছাড়
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনকথা

মাহমুদ আহমদ গজনফর · সমকালীন প্রকাশন

৳ 350 ৳ 238
সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম 32%
ছাড়
সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম

আব্দুল্লাহিল মামুন · সমকালীন প্রকাশন

৳ 230 ৳ 156
ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি 32%
ছাড়
ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি

মুফতি মাহবুবুর রহমান · সমকালীন প্রকাশন

৳ 220 ৳ 150
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?