বস্তুবাদী সভ্যতায় সবকিছুরই মূল্যায়ন হয় তার বাজারদরের উপর। যা কিছু অর্থ-বিনিময়ে বিকোয় না তার সেখানে কোনো মুল্য নেই। তাই বেচা-কেনার এ বাজারে তারা সব কিছুকেই তুলেছে, সব কিছু…। রূপ-লাবণ্য, জীবন-যৌবন সবই সেখানে পণ্য; বেচাও যায়, কেনাও যায়।
সব কিছুকে অর্থ-মুল্যে মুল্যায়নের এ অশুভ স্বভাব তাদের কোন নরকে নিয়ে গেছে সে প্রশ্নের উত্তর এখানে সরাসরি নেই; আছে আমার মাকে কেন বিশ্বসুন্দরী করা হয় না, আছে নানা রকমের আত্মজিজ্ঞাসা, বইমেলা আছে, আছে ওজন বিড়ম্বনার কথা, অনির্দিষ্টকালের জন্য আত্মার উন্নয়নের কথা; ভালো শাশুড়িদের গল্প আছে; আছে আরও নানা কিছু। আশা করি বইটি পড়তে পড়তে এমন আরো অনেক বিষয়ের পোষাকি রূপ আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা উপলব্ধি করা যাবে।সংক্ষিপ্ত করুন
সিয়ান পাবলিকেশন
প্রামাণিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বমানের, জ্ঞানভিত্তিক বই প্রকাশে সিয়ান পাবলিকেশন (SEAN Publication) প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে, সিয়ান পাবলিকেশন এমন প্রকাশনা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে যা বিশ্বস্তরে প্রতিযোগিতা করতে সক্ষম।
এই সংস্থার মূল লক্ষ্য হলো মানবতার কল্যাণ, বিশ্বশান্তি প্রচার এবং একতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখা। ইসলামী জীবনব্যবস্থার ওপর আলোকপাত করা, ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা এবং পারিবারিক ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে বই রচনার মাধ্যমে তারা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে। এছাড়াও, সিয়ান পাবলিকেশন নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা মানসিকতা, শিক্ষা, বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং আজীবন জ্ঞান অন্বেষণের মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।