মিতুর বেশ ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমানো যাবে না। রাসেল এসে যদি দেখে নতুন বউ ঘুমাচ্ছে, বিশ্রী ব্যাপার হবে। ঘরটা জুড়ে ফুলের গন্ধ। ড্রেসিং টেবিলের উপরে একটা ফুলদানীতে দোলনচাঁপা ফুল রাখা। খুব সুন্দর গন্ধ আসার কথা থাকলেও আসলে আসছে না; কারন ঘরে গাঁদাফুল আর রজনীগন্ধার গন্ধ। ওর গাঁদা আর রজনীগন্ধার গন্ধ খুব বাজে লাগে। ওর ইচ্ছা করছে সামনের জানালা দিয়ে গাঁদা আর রজনীগন্ধাগুলো ফেলে দিতে। শুধু দোলনচাঁপার গন্ধ থাকবে রুম জুড়ে। কিন্তু ইচ্ছে করলেই তো আর হবে না। জীবনে মানুষের বেশির ভাগ ইচ্ছাই পূরন হয় না। দুনিয়া ইচ্ছা পূরণের জায়গা না, পরিক্ষার জায়গা। এটাই নিয়ম। মাঝে মধ্যে হঠাত করে দুই একটা ইচ্ছা পূরন হয়ে যায়।
এই যেমন মিতুর খুব ইচ্ছা ছিলো ওর বিয়েটা খুব সাধারন হবে। বড়জোর ৫০ জন মানুষ উপস্থিত থাকবে। কিন্তু সেটা হলো না। মিতুর অন্তরে বদ্ধমূল ধারণা যে সাধারণ বিয়ের দম্পতিরাই অসাধারণ সুখী জীবন যাপন করে। এর মধ্যে কী অদৃশ্য সূত্র কাজ করে তা মিতু জানে না
সিয়ান পাবলিকেশন
প্রামাণিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বমানের, জ্ঞানভিত্তিক বই প্রকাশে সিয়ান পাবলিকেশন (SEAN Publication) প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে, সিয়ান পাবলিকেশন এমন প্রকাশনা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে যা বিশ্বস্তরে প্রতিযোগিতা করতে সক্ষম।
এই সংস্থার মূল লক্ষ্য হলো মানবতার কল্যাণ, বিশ্বশান্তি প্রচার এবং একতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখা। ইসলামী জীবনব্যবস্থার ওপর আলোকপাত করা, ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা এবং পারিবারিক ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে বই রচনার মাধ্যমে তারা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে। এছাড়াও, সিয়ান পাবলিকেশন নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা মানসিকতা, শিক্ষা, বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং আজীবন জ্ঞান অন্বেষণের মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।