কম. নাসায়ী শরীফ ১ম জাদিদ কম্পিউটার 52% ছাড়

কম. নাসায়ী শরীফ ১ম জাদিদ কম্পিউটার

পৃষ্ঠা সংখ্যা: 712 পৃষ্ঠা
৳ 1,320 ৳ 2,750 52% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:

বই সম্পর্কে

ইসলামের তৃতীয় শতাব্দীতে হাদীসের অসংখ্য গ্রন্থগুলোর মধ্য হতে ছয়টি গ্রন্থ বিশুদ্ধতার বিবেচনায় স্বীকৃতি লাভ করে।তাদের মধ্যে দুটি পুরোপুরি সহীহ বলে স্বীকৃতি লাভ করে তাহলো সহীহ বুখারী এবং সহীহ মুসলিম।তবে সুনানে তিরমিযী, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবূ দাঊদ এবং সুনানে নাসায়ী বিশুদ্ধতার বিবেচনায় স্বীকৃত দেওয়া হলেও এগুলোকে সহীহ বুখারী ও মুসলিমের তুলনায় নিম্ন স্তরের বিবেচনা করা হয়। তা মধ্য এশিয়ায় বিষেশত মায়ারা উন-নাহার এমন অসংখ্য মুহাদ্দিস উপহার দিয়েছে যার নাম ইসলামি ইতিহাসের সোনালী পাতায় চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তাদের মধ্যে আমরা আবূ আব্দুর রহমান আহমদ বিন শুআইব নাসায়ীর মত বিশুদ্ধ হাদীস বিশারদকে পাই। তাঁর সুনান গ্রন্থটি মুসলিম বিশ্বে পরিচিত ছয়টি প্রধান হাদীস গ্রন্থ (সিহাহ সিত্তাহ)এর মধ্যে- অসামান্য স্থান অধিকার করেছে।


ইমাম নাসায়ী তার কাজের উপকরণ নির্বাচন করার ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। এ কারণেই অনেক হাদীসের ইমাম মনে করেন যে, সুনানে নাসায়ী গ্রন্থটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমের পরে হাদীস সংকলনে তৃতীয় স্থান অধিকার করেছে। এই হাদীসের গ্রন্থটিতে ৫,০০,০০০ হাদীসের মধ্য হতে ৫,৭৬৪ টি হাদীস যাচাই-বাচাই করে লিপিবদ্ধ করা হয়েছে।


বৈশিষ্ট্যাবলি

কম্পিউটার কম্পোজ, তিন কালার ও উন্নতমানের আকর্ষণীয় কাগজে মুদ্রিত।

হরকতবিহীন, যা দরসে বসার উপযোগী।

দুর্বোধ্য ও সংশয়পূর্ণ শব্দাবলিতে প্রয়োজনীয় হরকত প্রদান।

বহুল প্রচলিত হিন্দুস্তানি নুসখার অনুসরণ।

শব্দগত ও অর্থগত ভুল সংশোধন।

যতিচিহ্ন ও আধুনিক আরবি বানানরীতির আলোকে বিশুদ্ধ ইমলার (লেখ্যরীতি) প্রতি বিশেষ গুরুত্বারোপ।

ধারাবাহিকভাবে হাদীস নম্বর, কিতাব (অধ্যায়)-নম্বর এবং পর্বভিত্তিক বাব (পরিচ্ছেদ)-নম্বর প্রদান।

প্রতিটি হাদীসের ধারাবাহিক হাদীস-নম্বরগুলো রঙ্গিনকরণ।

যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ মুহাদ্দিসীনে কেরাম দ্বারা সম্পাদিত।

কিতাব/অধ্যায়গুলোকে ক্যালিওগ্রাফি করে লেখা।

কুরআনের আয়াতসমূহ হরকতযুক্তরূপে রঙ্গীনকরণ।

হাশিয়ার নামগুলো ক্যালিওগ্রাফি করে লেখা।

অনায়াসে খুঁজে বের করার জন্য হাশিয়াগুলো পৃথক পৃথক অনুচ্ছেদে ক্রমিক নং সহ উল্লেখ ।

ضمير -এর مرجع সহজে খুঁজে পাওয়ার জন্য প্রতিটি ضمير ও তার مرجع -এর নিচে একটি নম্বর প্রদান।

হাশিয়ায় অবস্থিত ভুল-ত্রুটি মূল উৎসগ্রন্থের সাথে মিলিয়ে সংশোধন।

হাশিয়ার শেষে যে সকল উৎসগ্রন্থের ইঙ্গিত দেওয়া হয়েছে, পুরো নাম উল্লেখ করে তা সুস্পষ্টকরণ।

কিতাবের শুরুতে উৎকৃষ্টমানের একটি গুরুত্বপূর্ণ (مقدمة) ভূমিকা সংযুক্তকরণ।

কিতাবের শেষে হাদীস ও পৃষ্ঠা নম্বর উল্লেখপূর্বক (معجم غريب الحديث) কঠিন ও জটিল শব্দাবলির ব্যাখ্যা সংযোজন।

লেখক সম্পর্কে

ইমাম আবূ আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসায়ী (র.) [২১৫-৩০৩ হিজরি] খোরসান প্রদেশের নাসা শহরে জন্মগ্রহণ করেছিলেন। নিজ শহরে শিক্ষকদের কাছ থেকে হাদীস অর্জনের পরে ইমাম নাসায়ী খোরাসান, ইরাক, হিজায, সিরিয়া ও মিশরের মুহাদ্দিসগণের নিকট থেকে হাদীস সংগ্রহ করেছেন।


ইমাম নাসায়ী (র.) মিশরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এখানে শিক্ষাদান এবং অধ্যয়নের জন্য তাঁর কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি ৩০৩ হিজরিতে মক্কায় ইন্তেকাল করেন।

লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

ইসলামিয়া কুতুবখানা
ইসলামিয়া কুতুবখানা


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ইসলামিয়া কুতুবখানা কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
কম. শরহু মিয়াতে আমেল আরবী কম্পিউটার 50%
ছাড়
কম. শরহু মিয়াতে আমেল আরবী কম্পিউটার

ইসলামিয়া কুতুবখানা

৳ 270 ৳ 135
কম. হেদায়াতুন নাহু আরবী-বাংলা 50%
ছাড়
কম. হেদায়াতুন নাহু আরবী-বাংলা

ইসলামিয়া কুতুবখানা

৳ 900 ৳ 450
কম. কাশফুর রাজী ফী হল্লে সিরাজী আরবি-বাংলা 52%
ছাড়
নাসরুল বারী বুখারী (৫ম খণ্ড আরবী-বাংলা) 52%
ছাড়
নাসরুল বারী বুখারী (৫ম খণ্ড আরবী-বাংলা)

আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (র.) · ইসলামিয়া কুতুবখানা

৳ 1,400 ৳ 672
কম. দুরুসুল বালাগাত আরবী-বাংলা 50%
ছাড়
কম. দুরুসুল বালাগাত আরবী-বাংলা

ইসলামিয়া কুতুবখানা

৳ 800 ৳ 400
কম. দুরুসুল বালাগাত আরবী কম্পিউটার 52%
ছাড়
কম. দুরুসুল বালাগাত আরবী কম্পিউটার

ইসলামিয়া কুতুবখানা

৳ 680 ৳ 326
কম. সুনানে ইবনে মাজাহ ১ম খণ্ড জাদিদ কম্পিউটার 52%
ছাড়
কম. আল মুজামুল ওয়াসিত ফিল এরাব (লাল কালার) 50%
ছাড়
কম. দরসে সিরাজী (ইলমুল ফারায়েয) আরবী-বাংলা 52%
ছাড়
কম. আযীযুন নুহাত নাহবেমীর 50%
ছাড়
কম. আযীযুন নুহাত নাহবেমীর

ইসলামিয়া কুতুবখানা

৳ 100 ৳ 50
কম. মুসান্নিফগণের জীবনকথা যফরুল মুহাসিলীন 50%
ছাড়
কম. মুসান্নিফগণের জীবনকথা যফরুল মুহাসিলীন

হযরত মাওলানা হানীফ গাঙ্গুহী (রহ.) · ইসলামিয়া কুতুবখানা

৳ 710 ৳ 355
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?