তিন কিংবদন্তির এক একজন যেন বিংশ শতাব্দীর জাহিলিয়াতের ধরণির মাঝে ইলমের মহাপর্বত কিংবা পথ দেখানো কোনো ধ্রুবতারা। একই সময়ে আবির্ভূত হয়েছিলেন হিদায়াতের আলোকবর্তিকা হাতে। মানচিত্র বা আরবের সীমান্ত ছাপিয়ে যাদের খিদমত ছড়িয়ে পড়েছে পুরো ধরণিময়। তিন কিংবদন্তি রাহিমাহুমুল্লাহ প্রায় একই সময় আল্লাহর কাছে ফিরে গেছেন বিশ বছরের উপরে হলো। মৃত্যুর পরে সময়ের সাথে সাথে উনাদের পরিচিতি আরো বেড়েছে, মানুষ জেনেছে তাদের রেখে যাওয়া কাজের কথা।
জ্ঞানরাজ্যে এই তিন আলিমের আকাশ সমান উঁচু সম্মান ও কদর। এই কিংবদন্তিদের শুধু ইলম নয় যুহুদ-চর্চা, সময়ের প্রতি যত্নশীলতা, আদব আখলাক, মুআমিলাত ইত্যাদি খুঁটিনাটি বিষয়- কাহিনিগুলো পড়তে পড়তে খুবই প্রাণিত হবেন, অজান্তেই নিজের চোখের পানি ফেলবেন। আখিরাতের নেক আমলের প্রতি আরো যত্নবান হবেন ইনশাআল্লাহ।
বাংলা ভাষায় এই তিন কিংবদন্তির রচনা থেকে কিছু অনুবাদ হলেও তাঁদের জীবনী ও শিক্ষণীয় ঘটনাসমূহ নির্ভর কোনো গুণগত বই প্রকাশ হয়নি। সময়ের এই দাবি থেকেই বিলিভার্স ভিশন পাবলিকেশন্সের এই প্রচেষ্টা।
বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
বিলিভার্স ভিশন পাবলিকেশন্স বাংলাদেশের একটি জনপ্রিয় ও সৃজনশীল ইসলামি প্রকাশনা সংস্থা, যা মূলত কুরআন, সুন্নাহ, আত্মশুদ্ধি, সিরাত এবং সমসাময়িক ইসলামি চিন্তা-চেতনার ওপর ভিত্তি করে মানসম্মত বই প্রকাশ করে থাকে। বিশেষ করে যুবসমাজের আত্মিক উন্নয়ন, সঠিক ইসলামি মূল্যবোধের প্রচার এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে তারা দেশি-বিদেশি প্রখ্যাত স্কলারদের মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থ অত্যন্ত যত্ন ও উন্নত মুদ্রণশৈলীতে পাঠকের হাতে তুলে দেয়। অল্প সময়ের মধ্যেই বিষয়বৈচিত্র্য এবং রুচিশীল পরিবেশনার কারণে সংস্থাটি বাংলা ভাষাভাষী ইসলামি বইপ্রেমীদের কাছে একটি বিশ্বস্ত ও প্রিয় নামে পরিণত হয়েছে।