মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য এবং দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধান মেনে চলার জন্য। কিন্তু মানুষ দুনিয়াতে এসে আলাহ্র ইবাদত যেমন করে না, তেমনি তাঁর দেওয়া বিধানও সঠিকভাবে পালন করে না। ফলে দুনিয়াতে তারা বিভিন্ন আযাব-গযবের শিকার হয়। আল্লাহ নানা দুর্যোগ, দুর্বিপাক দিয়ে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান। বিপদে পড়ে অনেক সময় মানুষ তওবা করে আলাহ্র পথে ফিরে আসে। তাঁর ইবাদত করতে থাকে; তাঁর বিধান পালনে সচেষ্ট হয়। এতে ইহকালীন জীবনে আযাব-গযব থেকে বেঁচে যায় এবং পরকালীন জীবনে পরিত্রাণের পথ তার জন্য সুগম হয়। কিন্তু যারা বিপদাপদ ও দুর্যোগে পড়েও নিজেদের ভুল থেকে ফিরে আসে না, আলাহ্র কাছে তওবা করে না, তারা পার্থিব জীবনে যেমন আযাবে পতিত হয়, পরকালীন জীবনেও তেমনি তারা মুক্তি পাবে না। বরং জাহান্নাম হবে তাদের শেষ ঠিকানা। তাই এ বইটিতে পার্থিব ও পরকালীন জীবনে আযাব-গযবের কারণ এবং তা থেকে পরিত্রাণের উপায় দলীল ভিত্তিক উপস্থাপন করা হয়েছে। এ বইটি পাঠকের উপকারে আসবে ইনশাআল্লাহ।
ড.মুহাম্মাদ কাবীরুল ইসলাম
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।