আমরা প্রত্যেকেই পাপী, এমন কে আছে, যে পাপ করে না, পাপ প্রত্যেকের হবেই তবে শরীয়তে পাপ মােচনের বহু উপায় উপকরণ বলে দেওয়া হয়েছে যেগুলাের মাধ্যমে ময়লা পােশাক থেকে যেমন কাপড়কে পরিস্কার করা হয় তেমনই গুনাহের অন্ধকার থেকে একজন মানুষ আলাের দিশা পেতে পারেন, হতে পারেন গুনাহ থেকে পাক সাফ যার উদাহরণ হিসাবে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনাে বলেছেন সে যেন মায়ের প্রসব করা নবজাতকের মত নিস্পাপ হয়ে যায়, কখনাে বলেছেন তার সব গুনাহ ক্ষমা হয়ে যায়, কখনাে বলেছেন তার সমুদ্রের ফেনা সমান গুনাহ থাকলেও ক্ষমা হয়ে যায় আবার কখনাে বলেছেন তার ছােট, বড়, প্রকাশ্য, অপ্রকাশ্য, জানা, অজানা সমস্ত গুনাহই ক্ষমা হয়ে যায়।
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, গবেষক এবং দা’ঈ, যিনি সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন। তিনি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাজ অনুযায়ী কুরআন-সুন্নাহর বাণী প্রচারের জন্য সুপরিচিত। একজন সফল লেখক হিসেবে তিনি ‘মুখতাসার যাদুল মাআদ’ ‘প্রশ্নোত্তরে চার মাযহাবের আকিদাহ’, ‘জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী’ এবং ‘কারবালার প্রকৃত ঘটনা’ সহ বহু গুরুত্বপূর্ণ ইসলামিক বই রচনা ও অনুবাদ করেছেন। সমসাময়িক বিভিন্ন ইসলামিক মাসআলা-মাসায়েল নিয়ে স্পষ্ট আলোচনা ও লেখনীর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।
দৃত।
আলোকিত প্রকাশনী
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।