35% ছাড়
চার ইমামের আক্বীদাহ! প্রায় হাজার বছরের বেশি সময় থেকে মুসলিম সমাজে ৪টি ফিকহী মত বা মাযহাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহামান্য চার জন ইমাম (নুমান বিন সাবিত, মালিক বিন আনাস, মুহাম্মাদ বিন ইদরীস, আহমাদ বিন মুহাম্মাদ)-এর নামে এই ফিকহী মাযহাব সারাবিশ্বেই প্রচারিত। ফিকহের ক্ষেত্রে বুঝের এই ভিন্নতা বিভিন্ন সময়ে ও স্থানে দলাদলি ও বিভক্তিতেও রুপান্তরিত হয়েছে৷ ইমামদের নামে প্রচলিত হয়েছে এমন সব মত ও পথের; যার দায়ভার কখনোই তাদের উপর বর্তায় না। কিন্তু! এক শ্রেণির লোক সর্বদা বাড়াবাড়িতে লিপ্ত। আরবের সুনামধন্য প্রফেসর ও আক্বীদার বিশেষজ্ঞ আলেম ডক্টর মুহাম্মাদ বিন আবদুর রহমান আল-খুমাইস হাফিযাহুল্লাহ তার পিএইচডি থিসিসের আংশিক নিয়েই একত্রিত করেছেন মহামান্য চার ইমামের আক্বীদাহসমূহকে। বিশুদ্ধ আক্বীদাহর ক্ষেত্রে চার ইমামই যে একই অবস্থানে ছিলেন, উল্লিখিত গ্রন্থে তিনি বিভিন্ন আসল কিতাবের রেফারেন্স দিয়ে সেসব যুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। ফিকহী মতামতের ভিন্নতা যে মুসলিমদের মধ্যে কোনো বিভক্তির বিষয় নয়, সে বিষয়টি এখানে সুস্পষ্ট। অর্থাৎ মৌলিকভাবে চার ইমামের মধ্যে কোনো পার্থক্য ছিল না।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!