সহীহ হাদীস বিশ্বকোষ ২য় খন্ড (হার্ডকভার) 3% ছাড়

সহীহ হাদীস বিশ্বকোষ ২য় খন্ড (হার্ডকভার)

পৃষ্ঠা সংখ্যা: 672 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 728 ৳ 750 3% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
মিশকাতুল মাছাবীহ (অনুবাদ ও ব্যাখ্যা) – ১ম খণ্ড
মিশকাতুল মাছাবীহ (অনুবাদ ও ব্যাখ্যা) – ১ম খণ্ড
শায়খ ওয়ালীউদ্দিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ
৳ 600
সহীহুল বুখারী ৩য়
সহীহুল বুখারী ৩য়
মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ
৳ 900 ৳ 540
সহীহুল বুখারী ৮ম
সহীহুল বুখারী ৮ম
মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ
৳ 700 ৳ 420

প্রফেসর ড. মুহাম্মাদ দ্বিয়াউর রহমান আল-আ‘যামী তার ‘আল-জামে ‘উল কামেল’ গ্রন্থটি রচনার সময় হাদীসের সনদ নিয়ে অনেক আলোচনা করেন। ফলে যারা সাধারণ পাঠক তাদের জন্য তা অনেক ভারী হয়ে যায়। তখন অনেক আগ্রহী পাঠক বিশেষ করে ডা. জাকির নায়েক তাকে এ বিশাল গ্রন্থটিকে সংক্ষেপ করে দিতে অনুরোধ করেন। শাইখ প্রথমে তা করতে না চাইলেও পরে তিনি সেটাকে হাদীস ও হাদীসের মানে সীমাবদ্ধ করে “তালখীস আল-জামে ‘উল কামেল ফিল হাদীস আস-সহীহ আশ-শামেল ” ৫ খণ্ডের এ গ্রন্থটি রচনা করেন, যা আমাদের অনূদিত ও সম্পাদিত এ গ্রন্থটির আরবী নাম। সংক্ষিপ্ত আল-জামে উল কামেল গ্রন্থটি অনন্য সব বৈশিষ্ট্যে পরিপূর্ণ । শাইখ ড. দ্বিয়াউর রহমান আল-আ‘যামী নিজেই তার কিতাব রচনার ক্ষেত্রে কী কী মানদণ্ড নির্ধারণ করেছেন তা সবিস্তারে বলেছেন। অনুবাদক প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া এর আলোকে সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট তুলে ধরেছেন: ১) শুধু বিশুদ্ধ হাদীসই তিনি এখানে নিয়ে এসেছেন। এমন কোনো হাদীস তাতে দেখা যায়নি যা কেউ বিশুদ্ধ বলেনি । সহীহ ও হাসান উভয় প্রকার হাদীস এনেছেন। তাই সহীহ লি যাতি হী, সহীহ লিগাইরিহী, হাসান লি যাতিহী ও হাসান লিগাইরিহী হাদীস তিনি এ গ্রন্থে স্থান দিয়েছেন। ২) হাদীস উদ্ধৃত করার পর হাদীসের হুকুম প্রথমেই বর্ণনা করেছেন। তার পর হাদীস েকোন কোন কিতাবে এসেছে তা নির্দেশ করেছেন। ৩) হাদীসগুলোর জন্য অনেকটাই ইমাম বুখারীর সাথে মিলিয়ে অধ্যায় রচনা করেছেন। ৪) আকীদাহ’র হাদীসগুলোকে বিশেষভাবে আনয়ন করেছেন। বিশুদ্ধ আকীদাহ’র ব্যাপারে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন। ৫) আল্লাহর নাম ও গুণাবলি সংক্রান্ত হাদীসগুলো হাদীসের গ্রন্থের পাশপাশি সনদ দিয়ে বর্ণিত আকীদাহ’র গ্রন্থগুলো থেকেও আনয়ন করেছেন। ৬) হাদীসের অধ্যায়ের সাথে যা খাপ খায় শুধু ততটুকুই এনেছেন, যাতে বারবার আনয়ন করা থেকে মুক্ত রাখার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। ৭) হাদীসের কঠিন কঠিন শব্দসমূহের ব্যাখ্যা নিজেই প্রদান করেছেন। ৮) কুরআনের তাফসীরের ক্ষেত্রে আসা হাদীসগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে একত্র করতে সমর্থ হয়েছেন। ৯) তিনি নিজেই সকল সনদের যথাযথ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন।

প্রফেসর ড. আবু আহমাদ মুহাম্মাদ আব্দুল্লাহ আ‘যামী


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

সবুজ উদ্যোগ প্রকাশনী
সবুজ উদ্যোগ প্রকাশনী


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সবুজ উদ্যোগ প্রকাশনী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
আল কুরআন তিলাওয়াতের নিয়ম - কানুন 16%
ছাড়
আল কুরআন তিলাওয়াতের নিয়ম - কানুন

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 220 ৳ 185
ইমাম নববীর ৪০ হাদীস অর্থ,ব্যাখ্যা ও অন্তর্নিহিত শিক্ষা 10%
ছাড়
ইমাম নববীর ৪০ হাদীস অর্থ,ব্যাখ্যা ও অন্তর্নিহিত শিক্ষা

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 980 ৳ 882
হজ্জ উমরা হ্যান্ডবুক
হজ্জ উমরা হ্যান্ডবুক

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 260
সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা
সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা

মোঃ এনামুল হক (এনামুল) · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 260
অযু-গোসল-হায়েয এবং পবিত্রতার ৩০০+ মাসায়েল
অযু-গোসল-হায়েয এবং পবিত্রতার ৩০০+ মাসায়েল

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 300
আল কুরআন তিলাওয়াতের নিয়ম - কানুন 20%
ছাড়
আল কুরআন তিলাওয়াতের নিয়ম - কানুন

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 360 ৳ 288
ফিকহুস সিয়াম - রোযার বিধান ও মাসায়েল 15%
ছাড়
ফিকহুস সিয়াম - রোযার বিধান ও মাসায়েল

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 240 ৳ 204
সহীহ হাদীস বিশ্বকোষ [ফিকহী অধ্যায় অনুযায়ী সজ্জিত] ১ম খণ্ড
সহীহ হাদীস বিশ্বকোষ [ফিকহী অধ্যায় অনুযায়ী সজ্জিত] ১ম খণ্ড

প্রফেসর ড. আবু আহমাদ মুহাম্মাদ আব্দুল্লাহ আ‘যামী · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 720
কুরআনের সাথে পথ চলা
কুরআনের সাথে পথ চলা

সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 250
কুরআনুল কারীম (১ম-৫ম খণ্ড একত্রে)-তাফসীরে জাকারিয়া 3%
ছাড়
কুরআনুল কারীম (১ম-৫ম খণ্ড একত্রে)-তাফসীরে জাকারিয়া

ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 3,200 ৳ 3,100
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?