শাইখ আবু তাহের বিন নজরুল ইসলাম বাংলাদেশের একজন ইসলামী গবেষক, লেখক, দা'ঈ । তিনি চাঁপাইনবাবগঞ্জের দারুল হাদীস মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করার পর ইসলামী শরীয়াহ বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে ঢাকার মাদরাসাতুল হাদীস, নাজির বাজারে ইফতা বিভাগে অধ্যয়ন করেন এবং সাফল্যের সঙ্গে ইফতা সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
ইফতা সম্পন্ন করার পর তিনি মাদরাসাতুল হাদীস, নাজির বাজার, ঢাকায় শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘদিন হাদীস, ফিকহ ও ইসলামী বিভিন্ন বিষয়ে পাঠদান ও গবেষণায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য কামিল মাদরাসায় প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ইসলামী গবেষণা, লেখালেখি ও দাওয়াহ কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন।
কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আকিদা এবং সালাফে সালেহীনের মানহাজ প্রচার ও প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইসলামী গবেষণা, হাদীস, ফিকহ, আকিদা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তাঁর নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক কাজ পাঠকমহলে সমাদৃত। তাঁর রচনায় প্রামাণ্য দলিলের নির্ভরযোগ্য ব্যবহার, গবেষণাধর্মী বিশ্লেষণ এবং সহজ-সাবলীল উপস্থাপনার সুন্দর সমন্বয় লক্ষ করা যায়।