(১৯৩৩ – ২০২৩)
(আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরবি ভাষাবিদ ও প্রাক্তন প্রফেসর, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
ড. ফা. আব্দুর রহীম (পুরো নাম: ড. ফানিয়া মুবাদী আব্দুর রহিম) ছিলেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত ভারতীয় ভাষাবিদ ও অনন্য গবেষক। তিনি মিশরের ঐতিহ্যবাহীআল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষাতত্ত্বে পিএইচডি (Ph.D.) ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অনারবদের সহজে আরবি শেখানোর জন্য বিশ্ব বিখ্যাত পাঠ্যক্রম ‘দুরুসুল লুগাতিল আরাবিয়্যাহ’ (Madinah Arabic Course) রচনা করেন। পরবর্তীতে তিনি মদীনায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ কুরআন মুদ্রণ সংস্থা 'কিং ফাহাদ কমপ্লেক্স'-এর অনুবাদ কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরবি ভাষাচর্চায় অনন্য অবদানের জন্য তিনি ভারত সরকারের মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি ও তামিলসহ বিশ্বের ১০টিরও বেশি ভাষায় তাঁর চমৎকার দক্ষতা ছিল। অনারবদের জন্য আরবি ভাষাকে সহজবোধ্য ও সর্বজনগ্রাহ্য করে তোলার ক্ষেত্রে তাঁর রচিত বইগুলো বিশ্বজুড়ে এক অনন্য মাইলফলক।