সুন্নাত হলো হক্কের পথের অনন্য আলোকবর্তিকা ও বাতিলের অন্ধকার থেকে মুক্তির দিশা। গ্রন্থটিতে সুন্নাতের পরিচয়, প্রকারভেদ, গুরুত্ব ও আমল কবুলের শর্ত সবিস্তার আলোচনা করা হয়েছে, যা মুমিনের জীবনকে আলোকিত করে তুলবে। অন্যদিকে দ্বীনের মধ্যে অনুপ্রবেশকারী সকল প্রকার বিদ’আত হলো বাতিলের অন্ধকার, যা নেক আমলকে মূল্যহীন করে দেয়। গ্রন্থটিতে বিদ’আতের পরিচয়, প্রকারভেদ, অপকারিতা এবং সমাজে এর কুপ্রভাব তুলে ধরা হয়েছে। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত, বিবাহ-শাদী, জানাযা সহ জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রচলিত বিদ’আতসমূহের বিস্তারিত বিশ্লেষণ। এছাড়া কুরআন ও সুন্নাহর আলোকে কিভাবে সুন্নাতকে গ্রহণ করে বিদ’আত থেকে দূরে থাকা যায়, তার সুস্পষ্ট দিকনির্দেশনা বিবৃত হয়েছে। ইসলামী জীবনকে ভেজালমুক্ত করে খাঁটি সুন্নাতের আলোয় উদ্ভাসিত করতে, বিদ’আতের অভিশাপ থেকে বাঁচতে এবং হকের উপর অটল থাকতে বইটি দিশারীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
Shaykh-Shariful-Islam-Madani
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।