25% ছাড়
মুসলিম উম্মাহ হোক কিংবা পৃথিবীর যেকোনো জাতিই হোক না কেন কখনোই তারা উন্নতির শিখরে পৌঁছাতে পারে না, যদি না তাদের শেকড়ের সাথে মেলবন্ধন দৃঢ় হয়; তাদের বর্তমান অতীতের সাথে এবং নবীনরা প্রবীণদের সাথে একই সূত্রে আবদ্ধ না হয়। আর আমাদের তরুণরাই আমাদের আসল সম্পদ, যারা অতীত ও বর্তমানের মাঝে সেতুবন্ধন রচনার চিরন্তন আশার আলো।
তাই আমাদের ওপর আবশ্যক হয়ে পড়েছে তাদেরকে আধুনিক শিক্ষার দীক্ষিত করা। পাশাপাশি এটিও অপরিহার্য যে, আমরা তাদের সামনে মুসলিম উম্মাহর সৌরবোজ্জ্বল অতীতকে তুলে ধরবো, যা তাদের আত্মপ্রত্যরে মাথা উঁচু করে দাঁড়ানোর অমোঘ ভিত্তি হিসেবে কাজ করবে এবং তারা শিখতে পারবে কীভাবে আত্মমর্যাদা ও সম্মানের সাথে বাঁচতে হয়। অতএব আমাদের তরুণদের সামনে গল্পচ্ছলে তুলে ধরার জন্য 'খোলাফায়ে রাশেদীন' এর জীবনী অপেক্ষা বিকল্প কিছু নেই। এর মাধ্যমে আমরা সোনালী অতীতকে তাদের সামনে তুলে ধরতে পারবো যে, কীভাবে খোলাফায়ে রাশেদীনগণ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতির কালজয়ী গোড়াপত্তনের মহান দায়িত্ব নিজেদের স্কন্ধে তুলে নিয়েছিলেন-যারা ছিলেন সৃষ্টির সেরা মানব মুহাম্মদ (ﷺ) এর সুযোগ্য উত্তরসূরি। এজন্য আমরা সহজ ও সরলভাবে খোলাফায়ে রাশেদার সুরভিত জীবনী বর্ণনা করেছি, যেন আমাদের প্রিয় সন্তানরা অনায়াসেই তা বুঝতে পারে এবং তাঁদের জীবনীর প্রতিটি শিক্ষা ও উপদেশকে হৃদয়ে ধারণ করতে পারে।
আমরা আল্লাহর কাছে আকুল প্রার্থনা করি, তিনি মুসলিম উম্মাহর নবীনদের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন আমীন!
-হামিদ আহমাদ আত-ত্বাহির
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!