একটু পড়ে দেখুন
নিজেকে এগিয়ে নিন 30% ছাড়

নিজেকে এগিয়ে নিন

পৃষ্ঠা সংখ্যা: 102 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 115 ৳ 165 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
নামাজে মনোযোগ বাড়ানোর উপায়
নামাজে মনোযোগ বাড়ানোর উপায়
ইমাম ইবনুল কাইয়িম (রহ)
৳ 200 ৳ 120
সৌভাগ্যের দুয়ার
সৌভাগ্যের দুয়ার
ড. আইদ আল কারণী
৳ 160 ৳ 120
মাই লাস্ট ক্লিক
মাই লাস্ট ক্লিক
হিস্টোরিয়ান মজনু
৳ 200 ৳ 190

দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে ধারাবাহিক পরিশ্রম করে যেতে হয়। প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে হয়। সফল হওয়ার পথে কোনো অবসর বা বিরাম নেই। এ পথে থেমে যাওয়া মানে পথ হারিয়ে ফেলা। সফল ব্যক্তিদের জীবন হিসেব করলে দেখা যায়, তাদের সফলতার মূলমন্ত্র ছিল—লক্ষ্য পানে অবিরাম এগিয়ে যাওয়া এবং নিয়মিত আমল করা। 

মুমিন-জীবনের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। এটিই মহা সফলতা। পবিত্র কুরআনের ভাষায় আল-ফাওযুল কাবীর। এ জন্য একজন মুমিন আল্লাহর বিধান মেনেই তার জীবন পরিচালিত করে। মুমিন কখনো আমলশূন্য অলস বসে থাকতে পারে না। তবে সামনে অগ্রসর হতে হলে আল্লাহর রহমত ও সাহায্য অপরিহার্য। আর আল্লাহ কেবল তাদেরই সাহায্য করেন, যারা নিজেকে এগিয়ে নেওয়ার মজবুত সংকল্প করে এবং অল্প করে হলেও নিয়মিত আমল জারি রএ বিষয়ে ইমাম ইবনু রজব হাম্বালি -এর একটি অনবদ্য রচনা হলো আল-মাহাজ্জাহ ফী সাইরিদ দুলজা। আলহামদুলিল্লাহ, উপকারী সেই গ্রন্থটিরই অনুবাদ—নিজেকে এগিয়ে নি গ্রন্থটিতে আমলবিষয়ক এমন কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা জানা সবার জন্য জরুরি।





ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ

ইবনে রজব হাম্বলী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আল্লাহ তাআলা প্রতি শতাব্দীতেই এমন কিছু আলেমকে দুনিয়ার বুকে পাঠান যাদের অক্লান্ত পরিশ্রম আর রক্ত-ঘামের বিনিময়ে ইসলাম নামক বটবৃক্ষ সতেজ ও সজীব থাকে। তারা নিরলস ছায়া দিয়ে যেতে থাকেন মানবসভ্যতাকে। নুয়ে পড়া মুসলিম জাতিকে তারা দান করেন নবচেতনা। সমাজের রগ- রেশায় তৈরি হওয়া কুপ্রথা আর কুসংস্কারকে তারা করেন বিদূরিত। ইলমের ময়দানকে করেন সঞ্জীবিত। হিজরী অষ্টম শতাব্দীতে আগমন করা এমনই একজন জগৎখ্যাত মনীষী আলেম হলেন ইবনে রজব হাম্বলী।

তাঁর নাম ও উপাধি

তাঁর পুরো নাম যাইনুদ্দীন আবদুর রহমান বিন আহমাদ বিন রজব বিন আলহুসাইন বিন মুহাম্মাদ বিন আবিল বারাকাত মাসউদ আসসুলামী আলবাগদাদী আদ্দিমাশকী আলহাম্বলী। তবে ইবনে রজব হাম্বলী উপাধিতেই তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। তাঁর রচিত বই-পুস্তকে এবং তাকে নিয়ে লেখা অন্যদের লেখাতেও তিনি এই নামেই প্রসিদ্ধি পেয়েছেন।

জন্ম ও শিক্ষাদীক্ষা

৭৩৬ হিজরী মোতাবেক ১৩৩৫ ঈসায়ী সনে তিনি ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা ছিলেন একজন ধর্মতত্ত্ববিদ, ইসলামী শাস্ত্রের বিশিষ্ট বিদ্বান। বিশেষ করে হাদীসশাস্ত্রের। তার বাবাও বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন এবং বহু আলেমের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন।

ইবনে রজব (রহঃ) এর যখন পাঁচ বছর বয়স তখন তাঁর পরিবার দামেস্কে স্থানান্তরিত হয়। তখন তিনি জেরুসালেম সফর করেন এবং সেখানে আল- আলাঈ (রহঃ) এর কাছে জ্ঞানার্জন করেন। এরপর তিনি বাগদাদে যান এবং সেখান থেকে মক্কা গমন করেন। মক্কায় তাঁর পিতা তাঁর শিক্ষার জন্য সুব্যবস্থা করে রাখেন। এরপর তিনি মিশর সফর করেন এবং এরপর আবার দামেস্কে ফিরে যান। সেখানে তিনি ছাত্রদের শিক্ষাদান শুরু করেন। তিনি ইবনুন নাকীব (মৃত্যু: ৭৬৯ হিজরী), আস সুবকী, আল ইরাকী (৮০৬ হিজরী), মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল খাব্বাজ রাহিমাহুমুল্লাহ প্রমুখ বিদ্বানের কাছে শিক্ষা গ্রহণ করেন। তিনি যুগবিখ্যাত আলেমে দ্বীন ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ. এর কাছে মৃত্যুর আগ পর্যন্ত অধ্যয়ন করেন।

তাঁর শিক্ষকবৃন্দ

ইবনে রজব হাম্বলী (রহঃ) ছিলেন ইলমপিপাসু মানুষ। যেখানেই ইলমের ঘ্রাণ পেয়েছেন ছুটে গিয়েছেন। ফলে তাঁর শিক্ষকবৃন্দের তালিকাটাও বেশ লম্বা। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:

— আবুল আব্বাস আহমাদ। যিনি ইবনু কাযিল জাবাল নামে প্রসিদ্ধ। (৬৯৩-৭৭১ হি.) দামেস্কের সফরে তিনি তাঁর থেকে জ্ঞানার্জন করেন।

→ আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বাগদাদী (৭০৭-৭৫০ হি.) — সফিউদ্দিন আবু আবদুল্লাহ (৭১২-৭৪৯ হি.) বাগদাদে অবস্থানকালে তিনি তাঁর কাছে হাদীস পড়েন।

→ আল্লামা আলাঈ (রহঃ) (৬৯৪-৭৬১ হি.)। ফিলিস্তিনের কুদসে তিনি তাঁর থেকে ইলম অর্জন করেন।

→ ইযযুদ্দীন আবদুল আযীয বিন মুহাম্মাদ (৬৭১-৭৪০ হি.) মিশরে ও মক্কায় তাঁর সাথে সাক্ষাৎ হয়।

→ সিরাজুদ্দীন আবু হাফস (৬৮৩-৭৫০ হি.)। তিনি ইরাকের প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। বাগদাদ শহরে তাঁর থেকে তিনি ইলমে হাদীস অর্জন করেন।

⇒ ইবনুল খাব্বায (রহঃ) (৬৭৭-৭৫৪ হি.)। দামেস্কে তিনি তাঁর হাদীস শ্রবণ করেন এবং অনেক বেশি উপকৃত হন।

→ নাসিরুদ্দীন মুহাম্মাদ ইবনে ইসমাঈল (৬৭৪-৭৫৬ হি.)। তিনি ইবনুল মুলুক উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। মিশরে তাঁর থেকে তিনি হাদীস শ্রবণ করেন এবং অনেক বেশি উপকৃত হন। ⇒ ইবনু কাইয়্যিমিল জাওযিইয়্যাহ (৬৯১-৭৫১ হি.)। দামেস্কে তাঁর সান্নিধ্য তিনি গ্রহণ করেন এবং এক বছরেরও বেশি সময় তাঁর সাথে থাকেন।

→ ইবুল হারাম কালানিসী (৬৮৩-৭৬৫ হি.)। মিশরের কায়রোতে তিনি তাঁর থেকে ইলম অর্জন করেন।

তাঁর ছাত্রবৃন্দ

ইবনে রজব হাম্বলী (রহঃ) নিজে ইলম অর্জন করার পাশাপাশি ইলম বিতরণেও অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। দরসপ্রদান এবং লেখালেখির মাধ্যমে তাঁর ইলমকে ছড়িয়ে দিয়েছেন চারপাশে। নিম্নে তাঁর কিছু ছাত্রের নাম উল্লেখ করা হলো।

⇒ মুহিব্বুদ্দীন আবুল ফদল (৭৬৫-৮৪৪ হি.)। তিনি মিশরের মুফতী হিসাবে প্রসিদ্ধ ছিলেন। দামেস্কে ইবনে রজব হাম্বলী এর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।

⇒ যাইনুদ্দীন আবু যর (৭৫৮-৮৪৬ হি.)। তিনি আল্লামা যারকাশী নামে প্রসিদ্ধ। দামেস্কে ইবনে রজব হাম্বলী এর কাছ থেকে হাদীস শ্রবণ করেছেন।

→ মুহিব্বুদ্দীন আবুল ফদল (জন্ম: ৭৬৫ হি.)। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন এবং দামেস্কে ইবনে রজব হাম্বলী থেকে ইলম অর্জন করেন।

→ কাযিল কুযাত শামসুদ্দীন মুহাম্মাদ ইবনে আহমাদ আলমাকদেসী (৭৭১-৮৫৫ হি.)। তিনি মক্কার বিচারক পদে কর্মরত ছিলেন।

→ ইযযুদ্দীন মুহাম্মাদ বিন বাহাউদ্দীন আলী আলমাকদেসী (৭৬৪- ৮২০ হি.)।

তাঁর রচনাবলি

ইবনে রজব হাম্বলী জীবদ্দশায় প্রচুর গ্রন্থ রচনা করেছেন। তার অনেকগুলো আজও সমান জনপ্রিয় ও বহুলপঠিত। তাঁর রচিত কিছু বইপত্রের নাম উল্লেখ করা হলো:

ফাতহুল বারী শরহুল বুখারী। এটি বুখারী শরীফের একটি ভাষ্যগ্রন্থ। তিনি পূর্ণাঙ্গরূপে এটি রচনা করতে পারেননি। জানাযার অধ্যায় পর্যন্ত লেখার পর তাঁর ইন্তেকাল হয়ে যায়।

শরহু ইলালিত তিরমিজী। এটি ইমাম তিরমিজী (রহঃ) রচিত কিতাবুল ইলালের ব্যাখ্যাগ্রন্থ। যা অত্যন্ত প্রসিদ্ধ ও সর্বমহলে গ্রহণযোগ্য।

জামিউল উলুমি ওয়াল হিকাম। এটি ইমাম নববী রহ. কর্তৃক রচিত প্রসিদ্ধ গ্রন্থ আলআরবাঈন এর একটি বৃহৎ ব্যাখ্যাগ্রন্থ। আজ পর্যন্ত চল্লিশ হাদীছের শ্রেষ্ঠ ব্যাখ্যাগ্রন্থ হিসাবে এটি সমাদৃত হয়ে আসছে।

আলইস্তিখরাজ ফী আহকামিল খারাজ

আররদ্দু আলা মানিত্তাবা গাইরাল মাযাহিবিল আরবাআহ। যারা মাযহাব মানতে চায় না তাদের বিপক্ষে লিখিত। মাযহাব বিরোধিতার খণ্ডন নামে এটি বাংলা ভাষায় সম্প্রতি অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে।

লাতাইফুল মাআরিফ। এটি মূলত বারো মাসের আমল নিয়ে রচিত একটি চমৎকার গ্রন্থ। আমাদের দেশের বারো চান্দের ফজিলত এর সুন্দর বিকল্প হতে পারে এই বইটির অনুবাদ। এতে কুরআন-সুন্নাহর আলোকে বারো মাসের আমলগুলোকে উপস্থাপন করা হয়েছে।

তাফসীরু সূরাতিল ইখলাস্তা, ফসীরু সূরাতিল ফালাক তাফসীরু সূরাতিন নাসর, আহওয়ালুল কুবুর।

আততাখওয়ীফ মিনান্নার, আলফারকু বাইনান নাসীহাতি ওয়াত্তা’বীর, ফাদাইলুশ শাম, সীরাতু আবদুল মালিক ইবনে আবদুল আযীয, রিসালাহ ফী শুআবিল ঈমান, যাম্মু কসওয়াতিল ক্বলব, সিফাতুন্নার ওয়া সিফাতুল জান্নাহ, যাম্মুল খমা, মানাফিউল ইমাম আহমাদ, ফাইদাতু ইবনি রজব হাওলা হাদীসিন নুযুল। এ ছাড়াও তিনি ছোট-বড় প্রচুর পুস্তিকা রচনা করেছেন। সেগুলোর মধ্য হতে ফাদলু ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ অত্যন্ত প্রসিদ্ধ একটি পুস্তিকা। যার অনুবাদই হলো আমাদের এই বইটি।

মৃত্যু

ইবনে রজব রহ. ৭৯৫ হিজরি সনের চতুর্থ রমযানের পবিত্র এক রাতে (১৩৯৩ ঈসায়ী) মৃত্যুবরণ করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুর পর দিন তাঁর জানাযার সালাত অনুষ্ঠিত হয় এবং বাবুস সাগীর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মুফতী আসাদ আফরোজ


মুফতী সাইফুল ইসলাম


সত্যায়ন প্রকাশন
সত্যায়ন প্রকাশন

দুটো জিনিস নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন-কুরআন এবং সুন্নাহ। দুনিয়ার যত মতবাদ, তত্ত্ব কিংবা আদর্শই সামনে আসুক, কুরআন আর হাদীসের মাপকাঠিতে তা যদি ইয়ত্তীর্ণ না হতে পারে, তাহলে তা দ্বিতীয় চিন্তা ব্যতীতই পরিত্যাজ্য। কুরআন নাযিল হয়েছে সাড়ে চৌদ্দশ বছর আগে, কিন্তু কুরআনের প্রাসঙ্গিকতা সকল যুগ, কাল আর সময়-ব্যাপী। ওহির জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে দরকার জ্ঞানের বিকাশ আর সেই কাজে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীন ধারা হলো-বই। বইয়ের মাধ্যমে একটা সভ্যতাকে গড়া যায়, পরিবর্তন করে দেওয়া যায় সময়ের স্রোতকেও। ওহির আলোর মাঝেই যে সত্যিকারের মুক্তি এবং সেই জ্ঞান যে সমস্ত যুগে সমানভাগে প্রাসঙ্গিক-ব্যক্তি, সমাজসহ সকল পরিমণ্ডলে সেই আলোই যে একমাত্র সমাধান- সেই যোগসূত্রকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে সত্যায়ন প্রকাশনের উন্মেষ। সত্যায়ন প্রকাশন আলো ফেরি করে-ওহির আলো।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সত্যায়ন প্রকাশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
সন্ধান 30%
ছাড়
সন্ধান

হুজুর হয়ে টিম · সত্যায়ন প্রকাশন

৳ 235 ৳ 165
উম্মতের তালিকায় নাম কাটা যাদের 20%
ছাড়
উম্মতের তালিকায় নাম কাটা যাদের

শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 200 ৳ 160
আমার সারাদিন (মেয়ে) 25%
ছাড়
আমার সারাদিন (মেয়ে)

হোসাইন-এ-তানভীর · সত্যায়ন প্রকাশন

৳ 150 ৳ 113
এক নজরে কুরআন 3%
ছাড়
এক নজরে কুরআন

ড. মিজানুর রহমান আজহারি · সত্যায়ন প্রকাশন

৳ 1,870 ৳ 1,814
ইনকাম অ্যান্ড মাইন্ডসেট 30%
ছাড়
ইনকাম অ্যান্ড মাইন্ডসেট

মাওলানা সালেহ আজাদী · সত্যায়ন প্রকাশন

৳ 267 ৳ 187
সায়েন্স ফিকশনস 30%
ছাড়
সায়েন্স ফিকশনস

সত্যায়ন প্রকাশন

৳ 380 ৳ 266
বিজয়ের দিনে 30%
ছাড়
বিজয়ের দিনে

ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রাহিমাহুল্লাহ) · সত্যায়ন প্রকাশন

৳ 94 ৳ 66
জীবনের আয়নায় (পেপারব্যাক) 30%
ছাড়
জীবনের আয়নায় (পেপারব্যাক)

শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ · সত্যায়ন প্রকাশন

৳ 330 ৳ 231
জেগে ওঠো আবার 30%
ছাড়
জেগে ওঠো আবার

ড. মিজানুর রহমান আজহারি · সত্যায়ন প্রকাশন

৳ 370 ৳ 259
হায়াতের দিন ফুরোলে 30%
ছাড়
হায়াতের দিন ফুরোলে

আরিফ আজাদ · সত্যায়ন প্রকাশন

৳ 330 ৳ 231
আমার দুআ আমার যিকর [ফ্লাশকার্ড] 5%
ছাড়
আমার দুআ আমার যিকর [ফ্লাশকার্ড]

হোসাইন-এ-তানভীর · সত্যায়ন প্রকাশন

৳ 160 ৳ 152
নারীর পরিচয় 30%
ছাড়
নারীর পরিচয়

ড. ইয়াদ কুনাইবী · সত্যায়ন প্রকাশন

৳ 170 ৳ 119
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?