তাওহীদ শব্দের আভিধানিক অর্থঃ কোনো কিছুকে এক করা,একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা,একত্ববাদ প্রতিষ্ঠা করা। শরীয়তের পরিভাষায়ঃ তাওহীদ শব্দের অর্থ হচ্ছেঃ আল্লাহ সুবহা’নাহু তাআ’লাকে তাঁর সুমহান জাত (সত্ত্বা),আসমা বা সর্বসুন্দর নাম ও সিফাতে (গুণরাজি ও বৈশিষ্ট্যে),এবং তাঁর অধিকার,কর্ম ও কর্তৃত্বে এক,একক ও অদ্বিতীয় ষোষণা ও সাব্যস্ত করা,এবং এসব ক্ষেত্রে নিজের কথা,কাজ ও বিশ্বাসের দ্বারা আল্লাহর একত্বকে অক্ষুন্ন রাখা। তাই এ বিষয়ে জ্ঞান রাখা জরুরী।
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী
শাইখ আব্দুল আলীম ইবনে কাওসার মাদানী বাংলাদেশের একজন পরিচিত ইসলামী বক্তা, লেখক, অনুবাদক ও দাঈ (ইসলাম প্রচারক)। তিনি মূলত সালাফী মানহাজের একজন প্রখ্যাত আলেম। আনুমানিক ১৯৮৫ সালে যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে জন্মগ্রহণ করেন। শাইখের শিক্ষার্জন -বি. এ (হাদীছ অ্যান্ড ইসলামিক স্টাডিজ); উচ্চতর ডিপ্লোমা (ইসলামী আইন, রাজনীতি ও বিচারব্যবস্থা); এম. এ (ইসলামের ইতিহাস ও নবী জীবনচরিত), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন (নামের সাথে 'মাদানী' উপাধিটি সেখান থেকে যুক্ত হয়েছে)। শাইখ ইতিমধ্যে ঈমান আকিদা, ইসলামী জীবনব্যবস্থা ও মাসআলা-মাসায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ বই সংকলন করেছেন।
আস-সিরাত প্রকাশনী