আজকের যুগের বাচ্চারা দ্বীনের শিক্ষায় যে পিছিয়ে আছে তার একটা মৌলিক কারণ সকাল বেলার মক্তব বন্ধ হয়ে যাওয়া। মক্তবগুলোতে কুরআন-হাদীস ছাড়াও ইসলামের মৌলিক ধারণা, ইসলামি সামাজিক রীতিনীতি, আদব-কায়দা এসব শুরুতেই শিখে যেত ছোট সোনামণিরা। মক্তব চালু না থাকায় এসবও আর হয়ে উঠছে না।
কিন্তু তাই বলে কি আমাদের বাচ্চারা এসব শিখবে না? চিরদিন বঞ্চিতই থেকে যাবে?
না, আমরা তা হতে দিতে পারি না। তাই সে উদ্দেশ্যকে সামনে রেখে ছোটদের জন্যে বাছাই করা ৫০ টি হাদীসের সংকলন নিয়ে এসেছি আমরা। হাদীসগুলোকে ছোটদের উপযোগী করে শিক্ষা সহকারে রঙিন ও ঝকঝকে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এক মলাটেই ইসলামের মৌলিক ব্যাপারগুলো সহ আদব-আখলাক বিষয়ক হাদীসগুলোও বাচ্চারা জানতে পারবে, ইন শা আল্লাহ।
ছোট শিশুদের মন-মগজে দ্বীনের সঠিক বুঝ তৈরিতে কুরআন-হাদীসের বিকল্প কিছুই নেই। তাই চলুন, তাদেরকে নববি জ্ঞানের খোঁজ দেই।
শিশুদের চারিত্রিক ও মানসিক গঠনে ‘ছোটদের ৫০ হাদীস’ মক্তবের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে, ইন শা আল্লাহ।
সন্দীপন প্রকাশন লিমিটেড
মক্কার কাফিররা চক্রান্ত করেছিল। কাউকে নবিজির কাছে আসতে দিত না, তাঁর কথা কাউকে শুনতে দিত না, তাঁর নামে প্রোপাগান্ডা ছড়াত। জাদুকর, পাগল, জিনে ধরা, আরও বিভিন্ন অপবাদ দিয়ে মানুষকে তাঁর কাছে ভিড়তে দিত না। কিন্তু এগুলোই তাদের জন্য বুমেরাং হয়ে ধরা দিত। কাফিরদের এসব প্রোপাগান্ডা শুনে কিছু মানুষ নবিজির কথা শোনার জন্য উলটো আগ্রহী হয়ে উঠত। আর নবিজির মুখ থেকে কুরআনের বাণী শুনে তৎক্ষণাৎ ঈমানের ঘোষণা দিয়ে দিত। যুগে যুগে ইবলিসের দোসররা সত্যের দীপ্ত শিখা নিভিয়ে দেবার জন্য চেষ্টার কমতি করেনি। পূর্বসূরিদের মতো বর্তমানের অন্ধকারের পথযাত্রীরাও পিছিয়ে নেই তাতে। মুসলিম জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করে সত্যের আলো নিভিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে তারাও। সাহিত্যের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিচ্ছে তাদের ইসলামবিদ্বেষের বিষবাষ্প। আল্লাহ তাআলা এই সাহিত্যকেই তাদের জন্য বুমেরাং করে দিলেন। এক ঝাঁক তরুণ প্রাণ সাহিত্যের মাধ্যমেই সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল। সত্যের দীপ্ত শিখা জ্বালাবার শপথ নিয়ে সেই কাফেলায় যুক্ত হলো সন্দীপন। আত্ম—উন্নয়নমূলক, অনুপ্রেরণামূলক, ইতিহাস ও সংশয় নিরসন ইত্যাদি সামসময়িক বিভিন্ন টপিকসহ আমরা কাজ করে যাচ্ছি কুরআন, হাদীস, তাফসির ও সালাফদের বিভিন্ন খিদমত বাংলাভাষী মুসলিমদের হাতে পৌঁছে দিতে। পরিবার ও সন্তান প্রতিপালন সম্পর্কিত জীবনঘনিষ্ঠ বই নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। শিশুতোষ সাহিত্য নিয়ে সন্দীপনের রয়েছে অনন্য পরিকল্পনা ও প্রচেষ্টা। বাংলাভাষী মুসলিমদের কল্যাণে সন্দীপন প্রকাশন—এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, সত্যের দীপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও। সন্দীপনের সাথেই থাকুন