আকিদার চারটি মৌলিক পরিভাষা 20% ছাড়

আকিদার চারটি মৌলিক পরিভাষা

পৃষ্ঠা সংখ্যা: 176 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 120 ৳ 150 20% ছাড়
স্টকে আছে

আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশী ভাইদের দাওয়াতের জন্য ২০১৯ সালে আল্লাহর রহমত ও বরকতে কুয়েত সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কুয়েত গমন করি। সেখানে বাংলাদেশী ভাইদের সামনে যেসব আলোচনা করি, তা গ্রন্থ আকারে প্রকাশ করার জন্য এমন এক ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, যার অনুরোধ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই সেখানকার আলোচনাসমূহ থেকে চারটি আলোচনাকে বাছাই করে আপনাদের সম্মুখে পেশ করলাম। যেহেতু তা বক্তৃতা আকারে ছিল, চেষ্টা করেছি সে পদ্ধতিই যথাযথ রাখতে। কোথাও কোনো অসুবিধা দৃষ্ট হলে কিংবা ত্রুটি মনে হলে সর্বদা আমার সাথে আলাপ করার জন্য আমার মনের ও ঘরের দুয়ার উন্মুক্ত থাকলো।


আল্লাহ তা'আলার কাছে দো'আ করি, তিনি যেন আমার সকল আমল কবুল করেন, আর এ বইটি আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা শ্রম, অর্থ ও মেধা ব্যয় করেছেন সকলকে ক্ষমা করেন, পাঠকদেরকে তা থেকে উপকৃত হওয়ার তাওফীক দেন। আমাদেরকে সার্বিক মুসীবত, বিপদাপদ ও অসুখ থেকে সুস্থতা দান করেন। আমীন। সুম্মা আমীন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

উসুলুস সুন্নাহ 20%
ছাড়
উসুলুস সুন্নাহ

ইমাম আবু বাকর আল-হুমাইদি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 500 ৳ 400
ইলিয়াসী তাবলীগ পথ না বিপথ 20%
ছাড়
ইলিয়াসী তাবলীগ পথ না বিপথ

জহুর বিন উসমান · দারুল কারার পাবলিকেশন্স

৳ 160 ৳ 128
আকিদা ওয়াসিতিয়্যা ও তার ব্যাখ্যা 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা ও তার ব্যাখ্যা

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 363 ৳ 290
মুরজিয়াদের আকিদা 20%
ছাড়
মুরজিয়াদের আকিদা

আল্লামা সাদ আশ-শাসরি হাফিজাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 125 ৳ 100
আল-মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম 30%
ছাড়
আল-মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম

আব্দুল্লাহ আল মামুন আযহারী · বিলিভার্স ভিশন পাবলিকেশন্স

৳ 456 ৳ 319
সোনামণিদের সহীহ আকীদা শিক্ষা 5%
ছাড়
সোনামণিদের সহীহ আকীদা শিক্ষা

আব্দুর রশিদ · আস-সিরাত প্রকাশনী

৳ 80 ৳ 76
শারহুল আকীদাহ আত-তহাবিয়্যাহ 30%
ছাড়
শারহুল আকীদাহ আত-তহাবিয়্যাহ

আল্লামা আবূ জাফর আত-ত্বাহাভী (র.) · বিলিভার্স ভিশন পাবলিকেশন্স

৳ 214 ৳ 150
মানহাজ বিষয়ক ৫০ হাদীস 20%
ছাড়
মানহাজ বিষয়ক ৫০ হাদীস

শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুজায়ফী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 125 ৳ 100
সালাফী ও সালাফিয়াত পরিচিতি 20%
ছাড়
সালাফী ও সালাফিয়াত পরিচিতি

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 125 ৳ 100
দাওয়াতী ময়দানে মানহাজ স্পষ্টতার প্রভাব ও প্রয়োজনীয়তা 20%
ছাড়
দাওয়াতী ময়দানে মানহাজ স্পষ্টতার প্রভাব ও প্রয়োজনীয়তা

শায়খ মুহাম্মাদ বিন রমাযান আল-হাজিরী হাফিযাহুল্লাহ · দারুল কারার পাবলিকেশন্স

৳ 65 ৳ 52
ফাহমুস সালাফ 30%
ছাড়
ফাহমুস সালাফ

শাইখ গুলাম মুস্‌তাফা যহীর আমানপুরি · বিলিভার্স ভিশন পাবলিকেশন্স

৳ 88 ৳ 62
তাওহীদের মূল নীতিমালা (ম্যাট পেপার) 35%
ছাড়
তাওহীদের মূল নীতিমালা (ম্যাট পেপার)

ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স · তাওহীদ পাবলিকেশন্স

৳ 500 ৳ 325
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?