সেলিব্রেটি!
শব্দটি শুনলেই আমাদের মাঝে এক অন্যরকম মোহ কাজ করে। সেলিব্রেটি মানেই যেন বিশেষ কেউ। আজ আমরা ঝলমলে দুনিয়ার টলমলে কিছু মানুষকে সেলিব্রেটি বানিয়ে নিয়েছি, যারা কিনা বেহুদা আর অশ্লীল কাজের একনিষ্ঠ কর্মী ছাড়া কিছুই নয়। জীবনের পদে পদে আমরা তাদের অনুসরণ করি, কায়মনোবাক্যে তাদের-ই মতো হতে চাই। কিন্তু এরা কি সত্যিকারের সেলিব্রেটি?
সত্যিকারের সেলিব্রেটি তো তাঁরাই যারা যুগে যুগে ইসলামের ঝাণ্ডা বহন করেছেন, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজেদের জান ও মাল বিলিয়ে দিয়েছেন। তাঁরাই সত্যিকারের সেলিব্রেটি। তাঁরাই এই উম্মাহর কিংবদন্তি। যদি কাউকে জীবনের আদর্শ বানাতে হয়, যদি কাউকে জীবনের পদে পদে অনুসরণ করতে হয়, তবে তাঁরাই হতে পারেন আমাদের অনুপম আদর্শ।
আমরা কি কখনো তাঁদের মতো হতে চেয়েছি? কখনো কি তাঁদের সম্পর্কে একটুখানি জানার চেষ্টা করেছি? তা হলে কীভাবে আমরা তাঁদের পদাঙ্ক অনুসরণ করব?
বিভিন্ন যুগে ইতিহাস রচনা করা উম্মাহর দশ জন কিংবদন্তির জীবনের গল্প নিয়ে এসেছি আমরা। দুনিয়ার সস্তা সেলিব্রেটিদের ভিড়ে আমরা যেন সত্যিকারের সেলিব্রেটি, সত্যিকারের কিংবদন্তিদের আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, সে লক্ষ্যেই সন্দীপন প্রকাশন নিয়ে এসেছে ‘উম্মাহর কিংবদন্তিরা’।
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
সন্দীপন প্রকাশন লিমিটেড
মক্কার কাফিররা চক্রান্ত করেছিল। কাউকে নবিজির কাছে আসতে দিত না, তাঁর কথা কাউকে শুনতে দিত না, তাঁর নামে প্রোপাগান্ডা ছড়াত। জাদুকর, পাগল, জিনে ধরা, আরও বিভিন্ন অপবাদ দিয়ে মানুষকে তাঁর কাছে ভিড়তে দিত না। কিন্তু এগুলোই তাদের জন্য বুমেরাং হয়ে ধরা দিত। কাফিরদের এসব প্রোপাগান্ডা শুনে কিছু মানুষ নবিজির কথা শোনার জন্য উলটো আগ্রহী হয়ে উঠত। আর নবিজির মুখ থেকে কুরআনের বাণী শুনে তৎক্ষণাৎ ঈমানের ঘোষণা দিয়ে দিত। যুগে যুগে ইবলিসের দোসররা সত্যের দীপ্ত শিখা নিভিয়ে দেবার জন্য চেষ্টার কমতি করেনি। পূর্বসূরিদের মতো বর্তমানের অন্ধকারের পথযাত্রীরাও পিছিয়ে নেই তাতে। মুসলিম জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করে সত্যের আলো নিভিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে তারাও। সাহিত্যের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিচ্ছে তাদের ইসলামবিদ্বেষের বিষবাষ্প। আল্লাহ তাআলা এই সাহিত্যকেই তাদের জন্য বুমেরাং করে দিলেন। এক ঝাঁক তরুণ প্রাণ সাহিত্যের মাধ্যমেই সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল। সত্যের দীপ্ত শিখা জ্বালাবার শপথ নিয়ে সেই কাফেলায় যুক্ত হলো সন্দীপন। আত্ম—উন্নয়নমূলক, অনুপ্রেরণামূলক, ইতিহাস ও সংশয় নিরসন ইত্যাদি সামসময়িক বিভিন্ন টপিকসহ আমরা কাজ করে যাচ্ছি কুরআন, হাদীস, তাফসির ও সালাফদের বিভিন্ন খিদমত বাংলাভাষী মুসলিমদের হাতে পৌঁছে দিতে। পরিবার ও সন্তান প্রতিপালন সম্পর্কিত জীবনঘনিষ্ঠ বই নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। শিশুতোষ সাহিত্য নিয়ে সন্দীপনের রয়েছে অনন্য পরিকল্পনা ও প্রচেষ্টা। বাংলাভাষী মুসলিমদের কল্যাণে সন্দীপন প্রকাশন—এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, সত্যের দীপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও। সন্দীপনের সাথেই থাকুন