একটা সময়ে আমাদের দেশে ডিভি লটারির বেশ চল ছিল। মানুষ হন্যে হয়ে এই লটারির পেছনে ছুটত। উদ্দেশ্য আর কিছুই না। স্রেফ ‘আমেরিকা’ নামের একটা দেশে যাওয়া!
আমেরিকা যেন কেবল একটা দেশের নাম নয়। যেন একটা স্বপ্ন! আর তাই সে স্বপ্নকে একটু ছুঁয়ে দেখার এমন প্রাণান্ত প্রচেষ্টা।
কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। আমেরিকাকে যারা কাছ থেকে দেখেছেন, বুঝেছেন তারাই ভালোভাবে অনুধাবন করতে পারেন—আমেরিকা কতটুকু ‘স্বপ্ন’, আর কতটুকুই বা ‘মোহ’।
আমেরিকার ভেতর-বাহির, এর নাড়ি-নক্ষত্র এসবের খবর সাইয়িদ কুতুব রাহিমাহুল্লাহ তাঁর ‘আমার দেখা আমেরিকা’ বইতে তুলে এনেছেন। এক বসায় পড়ার উপযোগী এ বইটিতে আমেরিকার স্বরূপ, চেতনা সবকিছুকেই নির্মোহভাবে বিশ্লেষণ করা হয়েছে। সে হিসেবে বইটি শুধু একটা ভ্রমণকাহিনি মাত্র নয়, বরং একটি জাতির আত্মিক উপাখ্যান।
বিশ্বসভ্যতার দ্বারে দ্বারে মানবতা, শান্তি-প্রগতি, উদারতা-নৈতিকতা ফেরি করে বেড়ানো এই দেশটির খোলনলচের অবস্থা জানতে আজই পড়ে ফেলুন ‘আমার দেখা আমেরিকা’।
সন্দীপন প্রকাশন লিমিটেড
মক্কার কাফিররা চক্রান্ত করেছিল। কাউকে নবিজির কাছে আসতে দিত না, তাঁর কথা কাউকে শুনতে দিত না, তাঁর নামে প্রোপাগান্ডা ছড়াত। জাদুকর, পাগল, জিনে ধরা, আরও বিভিন্ন অপবাদ দিয়ে মানুষকে তাঁর কাছে ভিড়তে দিত না। কিন্তু এগুলোই তাদের জন্য বুমেরাং হয়ে ধরা দিত। কাফিরদের এসব প্রোপাগান্ডা শুনে কিছু মানুষ নবিজির কথা শোনার জন্য উলটো আগ্রহী হয়ে উঠত। আর নবিজির মুখ থেকে কুরআনের বাণী শুনে তৎক্ষণাৎ ঈমানের ঘোষণা দিয়ে দিত। যুগে যুগে ইবলিসের দোসররা সত্যের দীপ্ত শিখা নিভিয়ে দেবার জন্য চেষ্টার কমতি করেনি। পূর্বসূরিদের মতো বর্তমানের অন্ধকারের পথযাত্রীরাও পিছিয়ে নেই তাতে। মুসলিম জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করে সত্যের আলো নিভিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে তারাও। সাহিত্যের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিচ্ছে তাদের ইসলামবিদ্বেষের বিষবাষ্প। আল্লাহ তাআলা এই সাহিত্যকেই তাদের জন্য বুমেরাং করে দিলেন। এক ঝাঁক তরুণ প্রাণ সাহিত্যের মাধ্যমেই সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল। সত্যের দীপ্ত শিখা জ্বালাবার শপথ নিয়ে সেই কাফেলায় যুক্ত হলো সন্দীপন। আত্ম—উন্নয়নমূলক, অনুপ্রেরণামূলক, ইতিহাস ও সংশয় নিরসন ইত্যাদি সামসময়িক বিভিন্ন টপিকসহ আমরা কাজ করে যাচ্ছি কুরআন, হাদীস, তাফসির ও সালাফদের বিভিন্ন খিদমত বাংলাভাষী মুসলিমদের হাতে পৌঁছে দিতে। পরিবার ও সন্তান প্রতিপালন সম্পর্কিত জীবনঘনিষ্ঠ বই নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। শিশুতোষ সাহিত্য নিয়ে সন্দীপনের রয়েছে অনন্য পরিকল্পনা ও প্রচেষ্টা। বাংলাভাষী মুসলিমদের কল্যাণে সন্দীপন প্রকাশন—এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, সত্যের দীপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও। সন্দীপনের সাথেই থাকুন