ষোলো ম্যাগাজিনের এপ্রিল-জুন সংখ্যা প্রকাশিত হয়েছে। আল্লাহর রহমতে খুব অল্প সময়ের মধ্যে ষোলো ব্যাপক সাড়া ফেলেছে পাঠক মহলে। অশ্লীলতার খাঁ খাঁ মরুভূমিতে এ যেনো এক পশলা বৃষ্টি।
ষোলোর এপ্রিল জুন সংখ্যায় Ilmhouse Publication-এর সৌজন্যে আয়োজিত ক্যালিগ্রাফি প্রতিযোগিতার ফলাফল এবং সেরা ৫টি ক্যালিগ্রাফি যুক্ত করা হয়েছে। সেই সাথে রয়েছে ফেব্রুয়ারি-মার্চ সংখ্যার বুদ্ধি খাটাও, গণিত ধাঁধা, রহস্য জট ইত্যাদি প্রতিযোগিতার ফলাফলও। এর বাইরেও রম্যগল্প, থ্রিলার, ছড়া, কবিতা, স্বাস্থ্য, কাউন্সেলিং, সীরাত সহ চমৎকার চমৎকার সব লেখার সমন্বয়ে ছেপেছে এই সংখ্যা। পাঠকদের জন্যে এ সংখ্যাতেও রয়েছে বুদ্ধি খাটাও, সিরাত কুইজ এবং রহস্য জট প্রতিযোগিতা। অর্থ্যাৎ এ সংখ্যাতেও থাকছে কয়েক হাজার টাকা সমমূল্যের পুরষ্কার পাবার সুযোগ!”
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
সন্দীপন প্রকাশন লিমিটেড
মক্কার কাফিররা চক্রান্ত করেছিল। কাউকে নবিজির কাছে আসতে দিত না, তাঁর কথা কাউকে শুনতে দিত না, তাঁর নামে প্রোপাগান্ডা ছড়াত। জাদুকর, পাগল, জিনে ধরা, আরও বিভিন্ন অপবাদ দিয়ে মানুষকে তাঁর কাছে ভিড়তে দিত না। কিন্তু এগুলোই তাদের জন্য বুমেরাং হয়ে ধরা দিত। কাফিরদের এসব প্রোপাগান্ডা শুনে কিছু মানুষ নবিজির কথা শোনার জন্য উলটো আগ্রহী হয়ে উঠত। আর নবিজির মুখ থেকে কুরআনের বাণী শুনে তৎক্ষণাৎ ঈমানের ঘোষণা দিয়ে দিত। যুগে যুগে ইবলিসের দোসররা সত্যের দীপ্ত শিখা নিভিয়ে দেবার জন্য চেষ্টার কমতি করেনি। পূর্বসূরিদের মতো বর্তমানের অন্ধকারের পথযাত্রীরাও পিছিয়ে নেই তাতে। মুসলিম জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করে সত্যের আলো নিভিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে তারাও। সাহিত্যের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিচ্ছে তাদের ইসলামবিদ্বেষের বিষবাষ্প। আল্লাহ তাআলা এই সাহিত্যকেই তাদের জন্য বুমেরাং করে দিলেন। এক ঝাঁক তরুণ প্রাণ সাহিত্যের মাধ্যমেই সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল। সত্যের দীপ্ত শিখা জ্বালাবার শপথ নিয়ে সেই কাফেলায় যুক্ত হলো সন্দীপন। আত্ম—উন্নয়নমূলক, অনুপ্রেরণামূলক, ইতিহাস ও সংশয় নিরসন ইত্যাদি সামসময়িক বিভিন্ন টপিকসহ আমরা কাজ করে যাচ্ছি কুরআন, হাদীস, তাফসির ও সালাফদের বিভিন্ন খিদমত বাংলাভাষী মুসলিমদের হাতে পৌঁছে দিতে। পরিবার ও সন্তান প্রতিপালন সম্পর্কিত জীবনঘনিষ্ঠ বই নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। শিশুতোষ সাহিত্য নিয়ে সন্দীপনের রয়েছে অনন্য পরিকল্পনা ও প্রচেষ্টা। বাংলাভাষী মুসলিমদের কল্যাণে সন্দীপন প্রকাশন—এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, সত্যের দীপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও। সন্দীপনের সাথেই থাকুন