বি স্মার্ট উইথ মুহাম্মাদ

বি স্মার্ট উইথ মুহাম্মাদ

ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 200
স্টকে আছে
জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধা। ইসলামি দৃষ্টিকোণ থেকে ‎রাসূল ‎ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; ‎রাসূলর ‎ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ‎ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, ‎রাসূল ‎ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ‎ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, ‎রাসূল ‎ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি। কিন্তু আমরা তাঁকে এমন সম্ভ্রম-জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে, আমাদের সময়ে তাঁকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল ‎ﷺ কে কঠিন করে উপস্থাপন করতে চাই। এই বইতে পাঠক তাঁর সম্পর্কে এক নতুন চিত্র পাবেন। তারা দেখবেন কীভাবে তিনি আমাদের মতোই, আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মোকাবিলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন। পাঠক আরও খেয়াল করবেন যে, এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনাভঙ্গীতে অনেক সময় মনে হয়, আমরা কী আর তাঁর মতো হতে পারব? এ ধরনের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপ দেখিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে নিঃসন্দেহে ‎রাসূল ‎ﷺ তা-ই ছিলেন। কিন্তু এটা সত্য যে তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবিজী আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়েই নবিজীকে অনুসরণ করতে পারি।
ড. হিশাম আল আওয়াদি


গার্ডিয়ান পাবলিকেশন্স

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

নববী মানহাজ
নববী মানহাজ

ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ · পেনফিল্ড পাবলিকেশন

৳ 143
নবীজির সীরাত
নবীজির সীরাত

ইমাম আলাউদ্দিন মোগলতাই ইবনু কালিজ · মাকতাবাতুল আসলাফ

৳ 400
রাসূল (সা.) দেখতে যেমন ছিলেন
রাসূল (সা.) দেখতে যেমন ছিলেন

আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক · তুবা পাবলিকেশন

৳ 90
শামায়েলে তিরমিযী 20%
ছাড়
শামায়েলে তিরমিযী

মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
ছোটদের নবী কাহীনি সিরিজ-১ [আদম আলাইহিস সালাম]
ছোটদের নবী কাহীনি সিরিজ-১ [আদম আলাইহিস সালাম]

মুহাম্মাদ আব্দুর রউফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 70
প্রোডাক্টিভ মুহাম্মাদ 30%
ছাড়
প্রোডাক্টিভ মুহাম্মাদ

মিরাজ রহমান · সুলতানস

৳ 700 ৳ 490
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র

শাইখ আব্দুল মুহসিন হামাদ আল আব্বাদ হাফিযাহুল্লাহ · মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী

৳ 150
ছোটোদের বিশ্বনবী মুহাম্মাদ স. 23%
ছাড়
ছোটোদের বিশ্বনবী মুহাম্মাদ স.

আবু মাহমুদ আব্দুল মান্নান · আত তাওফীক প্রকাশন

৳ 123 ৳ 95
কুরআনের সাথে নবী মুহাম্মাদ স. 23%
ছাড়
কুরআনের সাথে নবী মুহাম্মাদ স.

সালাউদ্দিন জাহাঙ্গীর · রিফাইন পাবলিকেশন

৳ 110 ৳ 85
চাঁদের চেয়ে সুন্দর তিনি 22%
ছাড়
চাঁদের চেয়ে সুন্দর তিনি

মোরশেদা কাইয়ুমী · সন্দীপন প্রকাশন লিমিটেড

৳ 115 ৳ 90
শামায়েলে তিরমিজি (১-২ খন্ড) 45%
ছাড়
শামায়েলে তিরমিজি (১-২ খন্ড)

ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ · পথিক প্রকাশন

৳ 1,100 ৳ 605
নবিয়ে রহমত 20%
ছাড়
নবিয়ে রহমত

সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) · সমকালীন প্রকাশন

৳ 850 ৳ 680
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?