স্বাগত তোমায় আলোর ভূবনে 30% ছাড়

স্বাগত তোমায় আলোর ভূবনে

পৃষ্ঠা সংখ্যা: 184 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 168 ৳ 240 30% ছাড়
স্টকে আছে
ইসলামি ঘরানায় বর্তমানে ছোটগল্প বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তাই অনেক লেখকই দাওয়াহর জন্য এটিকেই বেছে নিচ্ছেন। ছোট গল্প যেহেতু দশ থেকে পঞ্চাশ মিনিট দৈর্ঘ্য বিশিষ্ট হয়, তাই পাঠকরা সাধারণত বিরক্ত হয় না। তাছাড়া গল্পে গল্পে পাঠকের বোধবিশ্বাসে সহজেই রেখাপাত করা সম্ভব হয়। যাক, ছোটগল্প নিয়ে একদিন আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। ‘স্বাগত তোমায় আলোর ভুবনে’ এর গল্পগুলো পুরোপুরি রবিবাবুদের ছোটগল্পের সংজ্ঞায় পড়ে না। এগুলো অনেকটা বিভূতিভূষণ ও বনফুলের ছোটগল্পগুলোর মতো। গল্পকে রোমাঞ্চকর কোনো পরিণতি দেয়ার চেয়ে গল্পের মূল মেসেজটা পাঠকের হৃদয়ে চারিয়ে দেয়ার চিন্তাই এখানে লেখককে তাড়িত করেছে। শাইখ আব্দুল মালিক আল কাসিমের রচনা যারা পড়েন তাদের অজানা নয় যে, তার প্রায় সব রচনার সারনির্যাস হলো দাওয়াহ ও আত্মশুদ্ধি। আশির দশকে লেখা ‘আজ-জামানুল কাদিম’গল্প গ্রন্থটি তার রচনাবলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়। তার দায়িসুলভ প্রতিভার পূর্ণ স্ফূরণ ঘটেছে এই গল্পগুলোতে। মৃত্যু, কবর, তাওবা, সাদাকা, দাওয়াহ, সদাচার, তিলাওয়াত, মুহাসাবা, হিজাব ইত্যাদির মতো মুমিনের জীবনঘনিষ্ঠ বিষয়গুলোকে উপজীব্য করে তিনি গল্পগুলো নির্মাণ করেছেন। গ্রন্থটি রচনা করতে গিয়ে মনে হয় তিনি মেয়েদের প্রতি বিশেষভাবে লক্ষ রেখেছেন। অধিকাংশ গল্পেই তিনি মেয়েদের বিভিন্ন দ্বীনি বিষয়গুলোকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন। নারীদের পর্দা, দাওয়াত ও ইবাদতসহ দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিশুদ্ধ ভাবনা উঠে এসেছে গল্পে গল্পে। তাই আমি বলব, বইটি যতটা না যুবকদের তার চেয়েও বেশি মেয়েদের। গল্পগুলো আশির দশকে আরবের তৎকালনি সমাজজীবনের প্রেক্ষাপটে লেখা। বইটি পড়তে গিয়ে পাঠক সেই সময়ের কিছুটা আভাস পাবেন। তখন বর্তমান যুগের মতো প্রযুক্তি এতটা বিস্তার লাভ করেনি। দাওয়াতের উপকরণ হিসেবে তিনি বারবার বলেছেন বয়ানের ক্যাসেটের কথা। তবে অনুবাদ করার সময় আমরা সময়ের সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে গল্পের আবহটাকে কিছুটা যুগোপযোগী করার চেষ্টা করেছি। যেমন সময় অপচয় করা প্রসঙ্গে আমরা ইন্টারনেটের কথা বলেছি, ইউটিউবের কথা বলেছি। বুঝতেই পারছেন আশির দশকে এসবের নাম-গন্ধও ছিল না। আজ-জামানুল কাদিম-এ তিন খণ্ডে মোট ছত্রিশটি গল্প আছে। কিছু গল্প সাইজে বেশ ছোট হওয়ার কারণে এবং কিছু গল্পের মেসেজ আমাদের উদ্দিষ্ট পাঠকদের জন্য কম গুরুত্বপূর্ণ মনে হওয়ায় বাদ পড়েছে। প্রতি খণ্ড থেকে নয়টি করে মোট সাতাশটি গল্প আমরা মলাটবদ্ধ করেছি।
শাইখ আব্দুল মালিক আল কাসিম


আমিমুল ইহসান


রুহামা পাবলিকেশন


সম্পর্কিত বইসমূহ

আধুনিক খেলাধুলা 5%
ছাড়
আধুনিক খেলাধুলা

ইফতেখার সিফাত · সিজদাহ পাবলিকেশন

৳ 100 ৳ 95
ইজি সলিউশন 5%
ছাড়
ইজি সলিউশন

শাহেদ হাসান · সিজদাহ পাবলিকেশন

৳ 100 ৳ 95
দ্বীনের পথে আত্মত্যাগ 5%
ছাড়
দ্বীনের পথে আত্মত্যাগ

আব্দুল্লাহ আল-মা'রুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 114
ঈমানী হৃদয়ের ইবাদতনামা 20%
ছাড়
ঈমানী হৃদয়ের ইবাদতনামা

শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুজায়ফী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 175 ৳ 140
যুবকদের প্রতি সালাফের উপদেশ 30%
ছাড়
যুবকদের প্রতি সালাফের উপদেশ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · উমেদ প্রকাশ

৳ 50 ৳ 35
যে জীবন মরীচিকা 30%
ছাড়
যে জীবন মরীচিকা

শাইখ আব্দুল মালিক আল কাসিম · সমকালীন প্রকাশন

৳ 190 ৳ 133
যেমন কর্ম তেমন ফল 20%
ছাড়
যেমন কর্ম তেমন ফল

শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 25 ৳ 20
অশ্লীলতার বিরুদ্ধে লড়াই 24%
ছাড়
অশ্লীলতার বিরুদ্ধে লড়াই

মাহমুদ বিন নূর · রাইয়ান প্রকাশন

৳ 330 ৳ 250
ব্যালেন্স ইউর লাইফ
ব্যালেন্স ইউর লাইফ

শাইখ আব্দুল করীম বাক্কার · সিজদাহ পাবলিকেশন

৳ 150
ব্রেকআপ উইথ স্মার্টফোন
ব্রেকআপ উইথ স্মার্টফোন

ক্যাথেরিন প্রাইস · মাকতাবাতুল আসলাফ

৳ 360
 পাপের বিরুদ্ধে লড়াই 20%
ছাড়
পাপের বিরুদ্ধে লড়াই

আল্লামা ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
বড় যদি হতে চাও 35%
ছাড়
বড় যদি হতে চাও

মুহাম্মদ যাইনুল আবিদীন · রাহনুমা প্রকাশনী

৳ 360 ৳ 234
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?