হাজার মাসের চেয়েও উত্তম যে রজনি, সে রজনি পেয়ে ধন্য হতে কার না মন চায়! রবের অপার অনুগ্রহ ও শান্তি নেমে আসে যে রজনিতে, সে রজনিতে ইবাদতে মগ্ন থেকে শান্তিতে অবগাহন করতে কার না হৃদয় ব্যাকুল হয়! নিয়তি নির্ধারণের এই মহিমান্বিত রাতে মহামহিম প্রতিপালকের সামনে বাড়তি আগ্রহ ও ভালোবাসা নিয়ে কে না দাঁড়াতে চায়!
কিন্তু মনের সব চাওয়া পুরণের, হৃদয়ের সব ব্যাকুলতা অর্পণের এই মহিমান্বিত রজনিকে সত্যিই কি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি? রবের ফেরেশতাকুল ও সীমাহীন শান্তি নেমে আসার এই শান্তিময় রজনির হক কি আমরা আদায় করতে পারি? যে রাতের সন্ধানে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, কোমর বেঁধে ইবাদতে রত হতেন সেই সম্মানিত রজনির সন্ধানে আমরা কি আমাদের ইবাদত কিছুটা হলেও বৃদ্ধি করতে পারি?
কীভাবে লায়লাতুল কদর পেতে পারেন? বইটি আপনার কদরের রাত সন্ধানের চিন্তাকে কিছুটা হলেও শানিত করবে। কদরের রাত নিয়ে ভিন্নভাবে ভাবতে ও প্রস্তুতি নিয়ে সহযোগিতা করবে ইনশা-আল্লাহ!
আব্দুল বারী বিন সোলায়মান
আব্দুল বারী বিন সোলায়মান হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, মুহাদ্দিছ, অনুবাদক ও গবেষক, যিনি মূলত ইসলামী আকীদা; হাদীছ ও ফিকহ বুঝার মূলনীতি; আরবী ভাষা-সাহিত্য, ব্যাকরণ ও অলঙ্কার এবং মানুষের দৈনন্দিন জীবনে অধিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত মাসায়েল নিয়ে কাজ করে থাকেন। তিনি রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-জামিআহ আস-সালাফিয়্যাহ’-এর একজন সম্মানিত মুহাদ্দিছ এবং ‘আল-ইতিছাম গবেষণা পর্ষদ’-এর গবেষণা সহকারী হিসেবে কর্মরত আছেন। মৌলিক রচনার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আরবী গ্রন্থের সাবলীল বঙ্গানুবাদ ও সম্পাদনা করেছেন; যার মধ্যে হাদীছের মূলনীতি বিষয়ে ‘মিন আত্বইয়াবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ’; ফিকহ বুঝার মূলনীতি বিষয়ে ‘আল উসূলু মিন ইলমিল উসূল’; আরবী ভাষা-সাহিত্য বিষয়ে ‘আল কিরআতুর রাশিদা’ ও ‘পরিমার্জিত আমীনুন নাহু’; আরবী ভাষার অলঙ্কার বিষয়ে ‘আল বালাগাহ আল ওয়াযিহা’; আকীদা বিষয়ে ‘শিরক ও কুফর থেকে পরিত্রাণের উপায়’ রাকআত ছুটে গেলে করণীয় বিষয়ক চরম পাঠকনন্দিত ‘সলাতে মাসবুকের বিধি-বিধান’; এবং মাসআলা-মাসায়েল বিষয়ে ‘কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর’-এর মতো বইগুলো সবিশেষ উল্লেখযোগ্য। আন-নূর পাবলিকেশনসহ বিভিন্ন স্বনামধন্য প্রকাশনী থেকে প্রকাশিত তার এই গবেষণাধর্মী ও সহজবোধ্য বইগুলো শিক্ষক-শিক্ষার্থী এবং আরবী ভাষা ও ইসলামী জ্ঞানে আগ্রহী সাধারণ পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
আন-নূর পাবলিকেশন
দ্বীনের জ্ঞান সহজ ও সাবলীল ভাষায় জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আন-নূর পাবলিকেশন-এর যাত্রা। আকীদা, হাদীছ, তাফসীর, ফিকহ, আরবী ভাষা-সাহিত্য, মাসআলা-মাসায়েলসহ দ্বীন বুঝার মূলনীতি বিষয়ক সর্বাধিক সমাদৃত বইসমূহ বাংলাভাষায় পাঠকের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে আন-নূর পাবলিকেশন ।
ইতোমধ্যে এর প্রকাশিত হাদীছের মূলনীতি বিষয়ে ‘মিন আত্বইয়াবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ’; ফিকহ বুঝার মূলনীতি বিষয়ে ‘আল উসূলু মিন ইলমিল উসূল’; আরবী ভাষা-সাহিত্য বিষয়ে ‘আল কিরআতুর রাশিদা’ ও ‘পরিমার্জিত আমীনুন নাহু’; আরবী ভাষার অলঙ্কার বিষয়ে ‘আল বালাগাহ আল ওয়াযিহা’; এবং মাসআলা-মাসায়েল বিষয়ে ‘কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর’-এর মতো বইগুলো সবিশেষ উল্লেখযোগ্য; যা মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আরবী ভাষা ও ইসলামী জ্ঞানে আগ্রহী সাধারণ পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত।