50% ছাড়
মাদরাসা পাঠ্য সিলেবাসে সফওয়াতুল মাসাদির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। যুগযুগ ধরে বইটির পাঠদান চলে আসছে। বইটির মূল ভার্সন উর্দূ হওয়ায় বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের উপযোগী করে তোলার জন্য অনেকই বইটিকে মাতৃভাষায় রূপান্তর করার প্রয়াস পেয়েছেন।
এই প্রয়াসের ধারাবাহিকতায় আমরাও গ্রন্থটি বাংলাভাষায় রূপান্তরিত করি। মূল বইয়ের সাথে ছাত্রদের কল্যাণার্থে বেশ কিছু বিষয় বাংলা অনুবাদে সংযুক্ত করা হয়েছে। আমাদের এই সংস্কারটিতে যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর একটি তালিকা পাঠক সমীপে উপস্থাপন করলাম ।
১ : কিতাবটিকে চারটি ভার্সন তথা আরবী, উর্দূ, বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপন করা হয়েছে।
২ : আরবী মাসদারের সাথে ব্যবহৃত সিলাহ বা অব্যয় ব্যবহারিকভাবে তুলে ধরা হয়েছে।
৩ : মাসদারগুলোর মূল অক্ষর উল্লেখ করা হয়েছে।
৪ : মাসদারগুলোকে লাজিম ও মুতাআদ্দি নির্ধারণ করে সেগুলোর ব্যবহার তুলে ধরা হয়েছে।
৫ : মাসদারগুলোর অর্থ ইংরেজিতে উচ্চারণসহ উল্লেখ করা হয়েছে।
৬ : ইসমে ফায়েল তথা কর্তার ইংরেজি উল্লেখ করা হয়েছে।
৭ : মাসদারগুলোর একাধিক অর্থ উল্লেখ করা হয়েছে।
৮ : সরফ বা আরবী ব্যাকরণশাস্ত্রের অতীব গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো উল্লেখ করা হয়েছে।
৯ : সরফশাস্ত্রের শ্রেণীবিন্যাস তথা সহীহ্, গাইরে সহীহ্, মাহমুয, মুতাল, মুযাফ ইত্যাদি মাসদারগুলো আলাদাভাবে বিভক্ত করে উল্লেখ করা হ
১০ : কিতাবের শেষে একটি পরিশিষ্ট উল্লেখ করা হয়েছে। সেখানে বহুল প্রচালিত আধুনিক আরবী শব্দভান্ডার যুক্ত করা হয়েছে।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!