একটু পড়ে দেখুন
হজ্জ ও ওমরাহ (হাফাবা)

হজ্জ ও ওমরাহ (হাফাবা)

পৃষ্ঠা সংখ্যা: 176 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 80
স্টকে আছে

হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। সামর্থ্যবান মুমিনের জন্য যত দ্রুত সম্ভব ইসলামের এই রুকন আদায় করা ফরয। হজ্জ মুমিনকে যেমন আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়, তেমনি তার আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঙ্গে সঙ্গে হজ্জ মুসলিম উম্মাহকে আল্লাহর স্বার্থে ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত হ’তে উদ্বুদ্ধ করে।

উল্লেখ্য যে, কোন নেক আমলই কবুল হয় না তিনটি শর্ত পূরণ করা ব্যতীত। (১) ছহীহ আক্বীদা (২) ছহীহ তরীকবা ও (৩) ইখলাছে নিয়ত। অতএব শিরকবিমুক্ত নির্ভেজাল তাওহীদ বিশ্বাস নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের খালেছ নিয়তে ও পরকালীন মুক্তির স্বার্থে ছহীহ হাদীছ মোতাবেক ছহীহ তরীক্বায় হজ্জ করলেই কেবল তা আল্লাহর নিকট কবুল হবার সম্ভাবনা থাকবে।

সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সাধ্যমত ছহীহ হাদীছ মোতাবেক সংক্ষেপে পুস্তিকাটি প্রণয়ন করার চেষ্টা করেছি। বিনিময় স্রেফ আল্লাহর নিকটেই কামনা করি এবং আল্লাহর মেহমানদের নিকটে চাই প্রাণখোলা দো‘আ। ভুল-ত্রুটির জন্য সর্বদা ক্ষমাপ্রার্থী।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ
হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে সংস্থাটির পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সংস্থাটির অধীনে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বইসমূহ প্রকাশিত হয়। এর অধীনে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড, দারুল ইফতা, মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, বিশিষ্ট আলেমদের অডিও-ভিডিও ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন দাওয়াতী লিফলেট, দেওয়ালপত্র, প্রচারপত্র ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়।

সম্পর্কিত বইসমূহ

সহজ পদ্ধতিতে হজ্জ ও জিয়ারত 25%
ছাড়
সহজ পদ্ধতিতে হজ্জ ও জিয়ারত

আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 90 ৳ 68
হজ্জ ও উমরা
হজ্জ ও উমরা

আব্দুর রাযযাক বিন ইউসুফ · তুবা পাবলিকেশন

৳ 100
কবুল হজের দশটি বৈশিষ্ট্য 20%
ছাড়
কবুল হজের দশটি বৈশিষ্ট্য

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
উমরাহ পালনের সহজ গাইড 25%
ছাড়
উমরাহ পালনের সহজ গাইড

মোঃ মাহাবুবুর রহমান · দারুল কারার পাবলিকেশন্স

৳ 40 ৳ 30
উমরাহ ও হজ্জের বিধি-বিধান 20%
ছাড়
উমরাহ ও হজ্জের বিধি-বিধান

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
ফিকহুল হজ্জ ওয়াল উমরাহ 6%
ছাড়
ফিকহুল হজ্জ ওয়াল উমরাহ

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · তাইবাহ একাডেমি

৳ 160 ৳ 150
কুরবানী পরিচিতি-গুরুত্ব-ইতিহাস-হুকুম 30%
ছাড়
কুরবানী পরিচিতি-গুরুত্ব-ইতিহাস-হুকুম

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · তাইবাহ একাডেমি

৳ 250 ৳ 175
কুরবানীর বিধান 20%
ছাড়
কুরবানীর বিধান

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
হজ্জ উমরা হ্যান্ডবুক
হজ্জ উমরা হ্যান্ডবুক

মুহাম্মাদ নাসীল শাহরুখ · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 260
উমরাহ সফরের গল্প 24%
ছাড়
উমরাহ সফরের গল্প

আরিফ আজাদ · সুকুন পাবলিশিং

৳ 330 ৳ 251
নারীর হজ্জ ও উমরাহ 30%
ছাড়
নারীর হজ্জ ও উমরাহ

সবুজপত্র পাবলিকেশন্স

৳ 100 ৳ 70
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?