একটু পড়ে দেখুন
জীবন দর্পণ 20% ছাড়

জীবন দর্পণ

পৃষ্ঠা সংখ্যা: 128 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 100 ৳ 125 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
আর কত উদাসীন থাকব?
আর কত উদাসীন থাকব?
নাজনীন আক্তার ঈশিতা
৳ 368 ৳ 220
আধুনিক খেলাধুলা
আধুনিক খেলাধুলা
ইফতেখার সিফাত
৳ 100 ৳ 95

ধীরে ধীরে জীবনের ছায়া পুর্ব দিকে ঢলে পড়ছে। হয়তো বা কোন্ দিন প্রাণ-সুর্য অস্তমিত হবে। যাবার আগে তোমাদেরকে কিছু দিয়ে যেতে পারব না। তাই ‘জীবন-দর্পণ’ এর কিছু প্রতিবিম্ব তোমাদেরকে উপহার দিয়ে গেলাম। কতভাবে শিখলাম; দেখে শিখলাম, লেখে শিখলাম, ঠকে শিখলাম। শেখারও কি কোন শেষ আছে বলছ?

মানুষের সাথে ব্যবহারে কত অভিজ্ঞতা হল। স্বদেশী-বিদেশী কত মানুষের সাথে আলাপ হল, স্বভাষী-বিভাষী কত মানুষের সাথে ভালোবাসা ও শত্রুতা হল, আর তাতে যে কত শিক্ষা পেলাম, তারও কিছু কিছু উত্তাপ থাকবে এই পুস্তিকায়। 

জীবনের চাওয়া-পাওয়ার দোদুল্যমান খেলা, আশা-নিরাশার আলো-আঁধারের ছিনিমিনি, ভক্তি ও ঘৃণার ফুল ও পাথরের ঘাত-প্রতিঘাত জীবনকে কখনও সমৃদ্ধ করেছে, কখনও করেছে মলিন। হাসি-কান্নার অশ্রুধারায় জীবন কখনও হয়েছে পরিপ্লুত। উত্থান-পতনের টানাপোড়েনে জীবন কখনও হয়েছে ফুল-বিষময়। টক-ঝাল-মিষ্টির পরিবর্তনশীল স্বাদে পরিপুর্ণ এ জীবন কখনও হয়েছে আনন্দ ও নিরানন্দময়।

বিচিত্র এ জীবন। জীবনে অনেক কিছু পেয়েছি। অসম্ভব আশার ফুলকুঁড়িও প্রস্ফুটিত হয়েছে জীবন-বাগিচায়। তবুও বলব, অনেক কিছু পাইনি। জীবনের অনেক পাওয়া হতে বঞ্চিত আমি। সে বঞ্চনা যেন পরকালে না থাকে, সেই কামনাই করি।

যারা সমাজের কোন দায়িত্ব নিয়ে কালাতিপাত করে, তারা জানে কিংবদন্তি শরাঘাতের বিষময় জ্বালা। যারা সমাজে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করে, তারা জানে তাদের প্রতি হিংসুকদের বিষাক্ত ছোবল-যন্ত্রণা, বিরোধীদের অপবাদ ও অপপ্রচারের ঘাত-অভিঘাত।এখনও দিন পড়ে আছে। হয়তো-বা মানুষ বৃদ্ধ হলে সম্মানী হয়, কিন্তু এ কথাও সত্য যে, মহা লাঞ্ছনা ও বঞ্চনার মহাকালই হল বৃদ্ধকাল। মহান আল্লাহ যেন তা হতে আমাকে রক্ষা করেন ।

জানি না আমি কাকে কী দিতে পেরেছি আমার জীবনে। উপকার করতে পেরেছি কার কী? মনে হয় যেন প্রতিদ্বন্দ্বিতাময় জীবনের সব কিছু তেমনই আছে, যেমন ছিল আমার আসার পুর্বে। আর তার মানে আমি কাউকে কিছু দিতে পারিনি।

তাই উপহার দেব ভেবে গাঁথলাম এই মুক্তার মালা। মুক্তা আমার নয়, সব কুড়িয়ে পাওয়া, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা মুক্তা-দানা। আমি কেবল আমার দুর্বল সুতো দ্বারা সযতেœ গেঁথে তোমার হাতে তুলে দিলাম।

প্রিয় বন্ধু! তুমি সাদরে তা গ্রহণ ক’রে নিজ কণ্ঠে পরিধান করো, তারপর ‘জীবন-দর্পণ’-এর সন্মুখে দাঁড়িয়ে দেখো, আমার চোখে তুমি অপরূপা মুক্তারানী হবে। পুরুষ বলে তা কণ্ঠে পরিধান না করলে তুমি তোমার মনের মণিকোঠায় তুলে রেখো। দেখবে তোমার সে কোঠা ঝলমলে আলোয় আলোক-দীপ্ত হবে।

আমি অলক্ষ্যে দাঁড়িয়ে দেখব, যদি তোমাকে অপরূপা লাগে অথবা তোমার কোঠা আলো ঝিলিমিলি করে, আমার বারি-সিঞ্চনে পৃথিবীর কোন উদ্যান যদি ফুলে-ফলে সুশোভিত হয়, আমার এই উপহার নিয়ে যদি কেউ প্রকৃত সুখের সন্ধান পায় অথবা চিরসুখী হওয়ার পথের সন্ধান পায়, তাহলে সেই দেখায় আমার চক্ষু শীতল হবে, আমার মনে খুশির জোয়ার আসবে।

আমি বঞ্চিত হলেও তোমার জন্য সঞ্চিত ক’রে গেলাম সুখের সামগ্রী। তুমি চিরসুখী-চিরসুখিনী হয়ো বন্ধু! বিনিময়ে আমাকে ‘দুআ’ দিয়ো, যাতে আমি পরকালে চিরসুখের বাগান পাই।


শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 20%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 890
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?