একটু পড়ে দেখুন
পর্দা নারীর আসল সৌন্দর্য 5% ছাড়

পর্দা নারীর আসল সৌন্দর্য

পৃষ্ঠা সংখ্যা: 208 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 285 ৳ 300 5% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:

ইসলাম শুধুই কোনো ধর্ম নয়—এটি এমন এক জীবনবিধান, যা জীবনের প্রতিটি পরতে পরতে রেখেছে পরিপূর্ণ গাইডলাইন। এই বিধানের অন্যতম, অনন্য ও মর্যাদাবান অংশ হলো নারীর পর্দা। পর্দা কেবল কাপড় পরিধান নয়; এটি নারীকে করে তোলে সুরক্ষিত, সম্মানিত ও স্বতন্ত্রপূর্ণ। এটি তার আত্মমর্যাদা, তার নিরাপত্তা এবং তার পরিচয়ের গৌরবময় ঢাল।

আলোকমালায় সাজানো একটি সমাজ তখনই সৌন্দর্যমণ্ডিত হয়, যখন তার নারীরা হন শালীনতায় পরিপূর্ণ ও সংরক্ষিত। কিন্তু আজ, তথাকথিত প্রগতিশীলতার স্রোতে সেই শালীনতা যেন বিলীন হতে বসেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে উদ্দীপ্ত হচ্ছে অনাচার, অপসংস্কৃতি ও চরিত্রহীনতার বিষবাষ্প। এমতাবস্থায় সত্যনিষ্ঠ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব—নিজ ঘর, পরিবার ও সমাজকে ইসলামের বিশুদ্ধ শিক্ষায় গড়ে তোলা। আর সে পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হলো নারীর পর্দা।

এমন এক প্রেক্ষাপটে এই গ্রন্থটির প্রকাশ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস। এটি মূলত গুরুত্বপূর্ণ একটি আরবি গ্রন্থের অনুবাদ, যা হৃদয়গ্রাহী ভাষায় ও সরল শৈলীতে উপস্থাপন করেছেন মিজানুর রহমান ফকির। এই অনুবাদে কেবল শব্দান্তর করেননি—তিনি হৃদয়ের ভাষায় ফুটিয়ে তুলেছেন পর্দার প্রকৃত আবেদন, ইসলামী দৃষ্টিভঙ্গি, শরঈ বিধান ও সমাজ বাস্তবতায় এর অপরিহার্যতা।


বকর ইবনে আবদুল্লাহ আবু যায়েদ (রহ.)


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

মিজানুর রহমান ফকির


দারুল কারার পাবলিকেশন্স
দারুল কারার পাবলিকেশন্স


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

দারুল কারার পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
১০১ প্রশ্ন-উত্তরে রমদ্বান ও সিয়াম 35%
ছাড়
১০১ প্রশ্ন-উত্তরে রমদ্বান ও সিয়াম

শাইখ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 140 ৳ 91
রিযিকের চাবিকাঠিসমূহ 30%
ছাড়
রিযিকের চাবিকাঠিসমূহ

প্রফেসর ড. ফযলে ইলাহী যহীর · দারুল কারার পাবলিকেশন্স

৳ 110 ৳ 77
মনোযোগী পাঠক হওয়ার কৌশল 30%
ছাড়
মনোযোগী পাঠক হওয়ার কৌশল

শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ · দারুল কারার পাবলিকেশন্স

৳ 200 ৳ 140
সহজ পদ্ধতিতে হজ্জ ও জিয়ারত 25%
ছাড়
সহজ পদ্ধতিতে হজ্জ ও জিয়ারত

আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 90 ৳ 68
ইলিয়াসী তাবলীগ পথ না বিপথ 20%
ছাড়
ইলিয়াসী তাবলীগ পথ না বিপথ

জহুর বিন উসমান · দারুল কারার পাবলিকেশন্স

৳ 160 ৳ 128
তাফসীরে জালালাইন এর কিছু ভুল-ভ্রান্তি এবং সমাধান
তাফসীরে জালালাইন এর কিছু ভুল-ভ্রান্তি এবং সমাধান

ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস · দারুল কারার পাবলিকেশন্স

৳ 90
নবুওয়াতের প্রমাণাদি 25%
ছাড়
নবুওয়াতের প্রমাণাদি

ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · দারুল কারার পাবলিকেশন্স

৳ 230 ৳ 173
সেকুলারিজমের ইসলামিকরণ 35%
ছাড়
সেকুলারিজমের ইসলামিকরণ

আব্দুল্লাহ মজুমদার · দারুল কারার পাবলিকেশন্স

৳ 375 ৳ 244
আবার এসেছি ফিরে 35%
ছাড়
আবার এসেছি ফিরে

বারাআ আশ-শামী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 250 ৳ 163
চার ইমামের সংক্ষিপ্ত জীবনী 35%
ছাড়
চার ইমামের সংক্ষিপ্ত জীবনী

শাইখ মুহাম্মাদ মুকাম্মাল হক আল-ফাইযী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 210 ৳ 137
উমরাহ পালনের সহজ গাইড 35%
ছাড়
উমরাহ পালনের সহজ গাইড

মোঃ মাহাবুবুর রহমান · দারুল কারার পাবলিকেশন্স

৳ 40 ৳ 26
আল কুরআনুল হাকীম [সহজ ও সরল অর্থানুবাদ] 30%
ছাড়
আল কুরআনুল হাকীম [সহজ ও সরল অর্থানুবাদ]

দারুল কারার পাবলিকেশন্স · দারুল কারার পাবলিকেশন্স

৳ 280 ৳ 196
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?