একটু পড়ে দেখুন
সহীহ ফিকহুস সুন্নাহ ৩য় খণ্ড 20% ছাড়

সহীহ ফিকহুস সুন্নাহ ৩য় খণ্ড

পৃষ্ঠা সংখ্যা: 384 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 300 ৳ 375 20% ছাড়
স্টকে আছে

প্রশংসা মাত্রই আল্লাহ তা'আলার জন্য। সালাত ও সালাম রহমাতুল্লিল আলামীন মুহাম্মাদ (২) এর উপর বর্ষিত হোক। ইলমে ফিক্বহ বা ইসলামী আইন শাস্ত্র মানব জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে। অত্র কিতাবে মানুষের জন্য থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কিত সুক্ষ্ম বিষয়ের আলোচনা স্থান পেয়েছে। একবিংশ শতকে প্রকাশিত এই বইটি আরবী ভাষা, সাহিত্য ও ইলমে ফিক্বহ-এর ইতিহাসে এক অনন্য সংযোজন। এ ধরনের মূল্যবান গ্রন্থ ইতিপূর্বে আমাদের নযরে আসেনি। এমন এক প্রামাণ্য ফিক্বহ এর কিতাবের গুরুত্ব অনুধাবণ করে এটি অনুবাদের প্রয়াস নেয়া হয়। এছাড়াও কিতাবটি বাংলাদেশের কৃওমী মাদরাসার সিলেবাসে পাঠ্যবই হিসেবে নির্বাচন করা হয়েছে।

আল্লাহ তা'আলার অশেষ রহমতে 'সহীহ ফিক্বহুস সুন্নাহ' কিতাবটির বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আবু মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম কর্তৃক সংকলিত মূল কিতাবটি 'আল-মাকতাবাতুত্ তাওফিক্বীয়্যাহ' মিশর হতে আরবী ভাষায় চার খণ্ডে প্রকাশিত হয়। পরবর্তীতে লেখক আরো একটি খণ্ড নতুনভাবে সংকলন করেন। কিতাবটির বণ্ড ভিত্তিক আলোচনা ও আমাদের অনুবাদ পরিকল্পনা নিম্নরূপ-

মূল প্রথম খণ্ডে ভূমিকা, ত্বহারাত, সালাত ও জানাযা বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। (অনুবাদ তিন খণ্ডে শেষ হয়েছে)

মূল দ্বিতীয় খণ্ডে যাকাত, সিয়াম, হাজ্জ-উমরা, শপথ-মানত ও পানাহার বিষয়গুলো আলোচিত হয়েছে। (দুই খণ্ডে শেষ হবে, ৪র্থ খণ্ড প্রকাশিত ও ৫ম খণ্ড প্রকাশিতব্য)

মূল তৃতীয় খণ্ডে পোশাক ও সৌন্দর্য, বিবাহ-তালাক এবং উত্তরাধিকার সম্পর্কিত আলোচনা স্থান পেয়েছে। (দুই খণ্ডে শেষ হবে ইনশা-আল্লাহ)

মূল চতুর্থ খণ্ডে হুদুদ (দও-বিধি), অপরাধ ও দিয়াত এবং কেনা-বেচা সংক্রান্ত আলোচনা করা হয়েছে। (দুই খণ্ডে শেষ হবে ইন্‌শা-আল্লাহ)

মূল পঞ্চম খণ্ডে কিতাবুল বু'যু-এর অবশিষ্ট ক্রয়-বিক্রয়ের বিভিন্ন প্রকার ও জিহাদ বিষয়ে আলোচিত হয়েছে। (দুই খণ্ডে শেষ হবে ইনশা-আল্লাহ)

সম্মানিত লেখক এ কিতাবের মাধ্যমে কুরআন-সুন্নাহ'র ভাষ্যের সাথে সাথে সাহাবী, তাবেঈ, তাবে' তাবেঈ ও মুজতাহিদগণের ব্যাখ্যা এবং বিভিন্ন মাযহাব ও ইমামদের মতামত উল্লেখ করে কুরআন ও সহীহ সুন্নাহ'র মানদণ্ডে অধিকতর বিশুদ্ধ মতাদর্শের আলোকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে নিয়ে আসার আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন।

আবূ মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ

'ওয়াহীদিয়া গবেষণা বিভাগ' হলো বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা 'ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী'-এর একটি বিশেষায়িত গবেষণা ও সম্পাদনা শাখা, যা নির্ভুল ও মানসম্মত ইসলামিক গ্রন্থ প্রকাশে নিবেদিত। দেশবরেণ্য হাফেজ ও আলেমদের সমন্বয়ে গঠিত এই বিভাগটি অত্যন্ত সতর্কতার সাথে প্রুফরিডিংয়ের মাধ্যমে 'আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত কুরআন', কালার-কোডেড তাজউইদ কুরআন এবং শব্দার্থে কুরআনের মতো অনন্য সংস্করণগুলো প্রকাশ করেছে, যা সহায়ক টীকা ও নির্দেশনার মাধ্যমে কুরআন হিফজ ও তিলাওয়াতকে সহজ ও নির্ভুল করে। আল-কুরআনের পাশাপাশি এই গবেষণা বিভাগ 'সহীহ ইবনে খুযাইমা', 'সহীহ ফিকহুস সুন্নাহ', 'রিয়াদুস সলেহীন' ও 'হাদীস সম্ভার'-এর মতো প্রামাণ্য গ্রন্থসহ কওমি মাদরাসার সিলেবাসভুক্ত (দরসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাব অত্যন্ত নিখুঁত অনুবাদ, সম্পাদনা ও তাহকিকসহ প্রকাশ করে আসছে। তাদের এই নির্ভরযোগ্য ও বহুল সমাদৃত প্রকাশনাগুলো একদিকে যেমন সাধারণ বাংলা ভাষাভাষী মুসলিমদের বিশুদ্ধ ইসলামি জ্ঞান অর্জনে সহায়তা করছে, ঠিক তেমনি মাদরাসার শিক্ষার্থী ও গবেষকদের একাডেমিক পড়াশোনাকেও করে তুলেছে আরও সমৃদ্ধ ও সহজলভ্য।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ 2%
ছাড়
ফিকহুল হাদীছ ফাতওয়া সিরিজ

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ফাতওয়া বোর্ড · মাকতাবাতুস সালাফ

৳ 580 ৳ 570
ফিকহুস সালাফ[৩য়] 5%
ছাড়
ফিকহুস সালাফ[৩য়]

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 600 ৳ 570
ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড 30%
ছাড়
ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর · আস সুন্নাহ পাবলিকেশন্স

৳ 360 ৳ 252
ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি 30%
ছাড়
ইসলামে উত্তরাধিকার আইন ও সমাজের অসংগতি

মুফতি মাহবুবুর রহমান · সমকালীন প্রকাশন

৳ 220 ৳ 154
উসূল ও ফিকহের মূলনীতিসমূহ 30%
ছাড়
উসূল ও ফিকহের মূলনীতিসমূহ

ড. সা'দ ইবন নাসির ইবন আবদুল আযীয আশ-শাসরি · বিলিভার্স ভিশন পাবলিকেশন্স

৳ 100 ৳ 70
ফিকহুস সালাফ - ২য় খন্ড
ফিকহুস সালাফ - ২য় খন্ড

আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 650
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ৩য় খণ্ড

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 620
দ্বীনী প্রশ্নোত্তর 20%
ছাড়
দ্বীনী প্রশ্নোত্তর

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 400 ৳ 320
সহীহ ফাতাওয়া মাসায়েল ১ম খণ্ড
সহীহ ফাতাওয়া মাসায়েল ১ম খণ্ড

শায়খ সাইদুর রহমান রিয়াদী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 90
মুখতাসার ফিকহুস সুন্নাহ ২য় খন্ড
মুখতাসার ফিকহুস সুন্নাহ ২য় খন্ড

মুহাম্মাদ সুবহী ইবনে হাসান হাল্লাক · মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী

৳ 550
মুখতাসার ফিকহুস সুন্নাহ ১ম খন্ড
মুখতাসার ফিকহুস সুন্নাহ ১ম খন্ড

মুহাম্মাদ সুবহী ইবনে হাসান হাল্লাক · মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী

৳ 650
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ২য় খণ্ড
সিলসিলা সহীহা (সিলসিলাতুল আহাদীসিস সহীহা) ২য় খণ্ড

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · মাকতাবাতুস সালাফ

৳ 580
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?