20% ছাড়
অনুবাদের বাজারে ‘রিয়াযুস স্বালিহীন’ মজুদ রয়েছে ; তবুও এর প্রয়োজন কেন?
প্রথমতঃ সে সব অনুবাদে নানা ভুল-ভ্রান্তি দৃষ্টিগোচর হলে দ্বীনী ভাইদের চাহিদাক্রমে যথাসম্ভব ভুল এড়িয়ে এ অনুবাদ সম্পাদিত হয়েছে।
দ্বিতীয়তঃ গ্রন্থে কিছু যঈফ হাদীস রয়েছে, যেগুলো আল্লামা নাসিরুদ্দীন আলবানী তাহক্বীক্ব করেছেন এবং যঈফ হওয়ার কারণ উল্লেখ করেছেন। সেগুলো চিহ্নিত করে যঈফ রাঈ সম্পকেং মুহাদ্দিসগণের মতামত তুলে ধরা হয়েছে। যেন দুর্বল হাদীসের উপর আমলের ব্যাপারে সতর্ক হন।
অনুবাদের অধিকাংশ অনুকরণ করা হয়েছে জনাব মাওলানা আব্বাস আলী তারানগরী ও আমার পরম শ্রদ্ধেয় ভাই জনাব মাওলানা আব্দুস সালাম মাদানী সাহেবের অনূদিত গ্রন্থের।
বাংলাদেশে প্রকাশিত রিয়াযস সালেহীনটি সবধরনের পাঠকের দিকে লক্ষ্য রেখে আরো গবেষণাধর্মী আকারে বের হলো।
গ্রন্থটি প্রকাশের ব্যাপারে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে শাইখ হাবীবুর রহমান ফাইযী ও শাইখ মুহাম্মাদ হাশেম মাদানী, শায়খ সফিউর রহমান রিয়াযী, বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ আকমাল হুসাইন সহ যাঁরাই এ গ্রন্থে কোন না কোনভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাঁদের সকলকে নেক প্রতিদান দেন এবং আমলকে কিয়ামতের দিন নেকীর পাল্লায় রাখেন। আমীন!
ইহকালের প্রমোদোদ্যান ও বিলাস বাগে মানুষ বিলাস-বিহার তথা অবসর বিনোদন ক'রে আনন্দ উপভোগ ক'রে থাকে। কিন্তু সৎশীল মুসলিমরা এ তাহক্বীক্ব ‘রিয়াযুস স্বা-লিহীন’ তথা ‘সৎশীলদের বাগান’-এ ভ্রমণ ক'রে পরকালের বেহেশতে ইচ্ছা-সুখের বাগানে বিলাস-বিহার করতে পারবেন। আল্লাহ সকলকে তাওফীক দিন। আমীন!
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!