আদর্শ ছাত্র জীবন 20% ছাড়

আদর্শ ছাত্র জীবন

পৃষ্ঠা সংখ্যা: 96 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 60 ৳ 75 20% ছাড়
স্টকে আছে

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। পৃথিবীতে তাকে সুখী করার জন্য জীবন-বিধান পাঠিয়েছেন। তাতে রয়েছে নানামুখী রীতি-নীতি, আইন ও কানুন। সেই বিধানে মানুষের জন্য প্রথম ফরয: জ্ঞান শিক্ষা। কুরআনের প্রথম নাযিলকৃত আদেশ: ‘পড়’ মহান আল্লাহ মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি তাকে শিখিয়েছেন, যা সে জানতো না।

মুসলিম জাতির শিক্ষাই হলো মেরুদন্ড। ইসলামের নবী (স.) শিক্ষাকে ফরয করেছেন প্রত্যেক (নর ও নারী) মুসলিমের ওপর। কিন্তু দুঃখের বিষয় যে, সে ফরযকে গরয মনে করেছে অধিকাংশ মুসলিম।

বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলিতে মুসলিমদের শিক্ষা ও সমাজ-ব্যবস্থার যে দুরবস্থা তা বলাই বাহুল্য। যে দেশে মুসলিমকে শিক্ষা থেকে পিছিয়ে পড়তে বাধ্য হতে হয়। ইসলামী মূল্যবোধ বহাল রেখে যেখানে শিক্ষা করা যায় না। চাকরির ক্ষেত্রেও যেখানে বর্ণ-বৈষম্যের শিকার হতে হয়। সেখানে মুসলিমদেরকে শিক্ষার হাল নিজেই ধরতে হয়।

দারিদ্রের ফলে কত শত ছাত্র শিক্ষাঙ্গনে অগ্রসর হতে পারে না। কত শত প্রতিভার ফুল কুুড়ি অবস্থাতেই ঝরে পড়ে। কত শত মেধার কুঁয়া ব্যবহার না হওয়ার ফলে আপনা-আপনিই শুকিয়ে যায়। বুদ্ধির যথার্থ লালন না থাকার ফলে, প্রয়োজনে অনুপ্রেরণা ও উৎসাহ না পাওয়ার ফলে অকালেই নষ্ট হয়ে যায়। যথাসময়ে কর্ষণ, রোপণ, সিঞ্চন ও রক্ষণাবেক্ষণ না থাকার ফলে কত শত মুসলিম উদ্ভাবনী বুদ্ধির কচি কিশলয় বড় হয়ে ফুলে-ফলে সুশোভিত হতে পারে না। আর তার জন্যই মুসলিম প্রাইভেট জনকল্যাণমূলক সংস্থা ও শিক্ষা-প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন। প্রয়োজন মুসলিম সমাজসেবী মানুষ ও ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত বিশেষ উদ্যম ও উদ্যোগের। নচেৎ, ‘পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে।’ আর সেই উদ্যোগ নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন মাদ্রাসা ও মিশন।

যেহেতু শিক্ষা ও বুদ্ধি বিকাশের ব্যাপারটা অনেকটা নির্ভর করে সঠিক পথনির্দেশ, অনুপ্রেরণা ও উৎসাহ দানের ওপর, সেহেতু এই পুস্তিকা মুসলিম ছাত্র-ছাত্রীর জন্য সেই পথের বড় সহায়িকা হবে বলে আমার আশা।

এ মর্মে যে সকল বই পুস্তকের সহযোগিতা গ্রহণ করেছি, তার মধ্যে ‘সাফল্যের চাবিকাঠি’ এবং ‘সোনার বাংলা’ পত্রিকায় ১২ই ডিসেম্বর ১৯৯৭ সালে প্রকাশিত মাওলানা আবূ সায়েম সাহেবের প্রবন্ধ বিশেষভাবে উল্লেখ্য। 

আল্লাহর কাছে দু‘আ করি, তিনি যেন প্রত্যেক মুসলিম ছাত্র-ছাত্রীকে আদর্শ ও সফল জীবন দান করেন এবং আমাদের সকলকে ইহ-পরকালের উন্নয়নের সর্বোচ্চ শিখরে উন্নীত করেন। আমীন।।


শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

মুসলিম চরিত্র
মুসলিম চরিত্র

মুহাম্মাদ গাজালি · গার্ডিয়ান পাবলিকেশন্স

৳ 260
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায় 5%
ছাড়
কথায় ও কাজে কষ্ঠদান পরিণাম ও বাঁচার উপায়

ড.মুহাম্মাদ কাবীরুল ইসলাম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 110 ৳ 105
তালীমুদ দ্বীন ( আদর্শ শিক্ষা )
তালীমুদ দ্বীন ( আদর্শ শিক্ষা )

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক · মাকতাবাতুস সালাফ

৳ 160
একশত গল্পে পিতামাতার সাথে সদ্ব্যবহার 30%
ছাড়
একশত গল্পে পিতামাতার সাথে সদ্ব্যবহার

ড. মুহাম্মদ সিদ্দিক আল মানশাভী · রিফাইন পাবলিকেশন

৳ 160 ৳ 112
নববী দর্পণে আদর্শ শিক্ষক 6%
ছাড়
নববী দর্পণে আদর্শ শিক্ষক

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী · মাকতাবাতুস সালাফ

৳ 80 ৳ 75
নবীজির শিক্ষানীতি 20%
ছাড়
নবীজির শিক্ষানীতি

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ · রাহনুমা প্রকাশনী

৳ 400 ৳ 320
আখলাক্ব আধুনিক মননে ইসলামের জ্যোতি
আখলাক্ব আধুনিক মননে ইসলামের জ্যোতি

মুহাম্মদ বযলুর রহমান · আস-সিরাত প্রকাশনী

৳ 320
মুমিনের আখলাক
মুমিনের আখলাক

ড. ইয়াসির ক্বাদি · গার্ডিয়ান পাবলিকেশন্স

৳ 180
ছোটমণিদের আরবি শিক্ষা-১ 20%
ছাড়
ছোটমণিদের আরবি শিক্ষা-১

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
শিশু প্রতিপালন ও শিশু সমন্ধীয় সংক্ষিপ্ত মাসায়েল 20%
ছাড়
শিশু প্রতিপালন ও শিশু সমন্ধীয় সংক্ষিপ্ত মাসায়েল

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 50 ৳ 40
তাওহীদ ও শিষ্টাচার 20%
ছাড়
তাওহীদ ও শিষ্টাচার

শায়খ আব্দুর রাকীব বুখারী মাদানী · আলোকিত প্রকাশনী

৳ 100 ৳ 80
অল্প আহারই যথেষ্ট 31%
ছাড়
অল্প আহারই যথেষ্ট

আবদুল মালিক আল কাসিম · রুহামা পাবলিকেশন

৳ 108 ৳ 75
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?