একটু পড়ে দেখুন
প্রেমরোগ প্রতিপাদন ও প্রতিবিধান 20% ছাড়

প্রেমরোগ প্রতিপাদন ও প্রতিবিধান

পৃষ্ঠা সংখ্যা: 254 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 152 ৳ 190 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
প্রোডাক্টিভ মুসলিম
প্রোডাক্টিভ মুসলিম
মোহাম্মাদ ফারিস
৳ 420 ৳ 315
আর কত উদাসীন থাকব?
আর কত উদাসীন থাকব?
নাজনীন আক্তার ঈশিতা
৳ 368 ৳ 220

الحمد لله، والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد:

প্রেম-ভালোবাসার ব্যাপারটা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর কাছে বড়ই আকর্ষণীয়। তরুণ সমাজে প্রেমরোগ সংক্রামক মহামারীর আকার ধারণ করেছে। প্রায় ঘরে দেখা যায় কেউ না কেউ এ রোগের আক্রান্ত রোগী আছেই আছে। ইল্লা মা শাআল্লাহ। গৃহাঙ্গন ও শিক্ষাঙ্গন প্রেম রোগ থেকে মুক্ত নয়। হাজী-গাজী, আলেম-যালেম, শিক্ষিত-মূর্খ, পর্দানশীন বেপর্দা প্রায় সকল পরিবেশের কেউ না কেউ প্রেম-ভালোবাসার নোংরামিতে জড়িয়ে পড়ছে!

প্রেম-ভালোবাসার পরিবেশ সভ্য সমাজকেও এমনভাবে গ্রাস করতে চলেছে যে, তা কবির এই কবিতা স্মরণ করিয়ে দেয়,

'পশ্চিমে ঝড় ঐ যে আসে পুবে অন্ধকার মহাকালের বাজছে প্রলয় ভেরী, বসুন্ধরার কাঁপন বড় ভাঙ্গছে তোরুণ-দ্বার তুফান আসার নাইকো বেশী দেরী। ধুলোয় নয়ন আঁধার হল, আকাশ ডাকে গুরু মাথা গোঁজার নাইকো কোথাও ঠাঁই, কাল-নাগেরি শতেক ফণায় বক্ষ-দুরুদুরু পালিয়ে যাওয়ার পথ তো জানা নাই।'

আজ ঘরে-ঘরে পিরীতের বাজনা, হাতে-হাতে প্রেমের বাঁশি, মনে-মনে প্রণয়ের বেদনা। প্রচার-মাধ্যম খুলে বসলেই অবৈধ প্রেম রোমান্সের কাহিনী ও অভিনয়। এ যেন আবাল-বৃদ্ধ-বণিতার নিত্যকার শ্রাব্য ও দৃশ্য হয়ে উঠেছে। প্রেম করা যেন আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে। বহু কাজে যেমন পাশ্চাত্যের গোলামী আজও বর্জন করতে পারিনি, তেমনি তরুণ-তরুণীদের অবৈধ প্রেমের স্বাধীনতার অনুসন্ধান একটা প্রমাণ যে, তারা মনে করে, তাদের গোলামীতেই আছে আমাদের সমূহ কল্যাণ।

আমার প্রয়াস, সামাজিক সংস্কার সাধন করা। প্রগতির নামে দুর্বার দুর্গতির পথ অবরোধ করা। তুফানের সামনে একটি ছাতা স্বরূপ ক্ষুদ্র এই প্রয়াসে রয়েছে আমার আন্তরিক আশা, আমার তরুণ-সমাজ শুদ্ধ ও পবিত্র হোক। নোংরামির জঞ্জাল থেকে মুক্ত ও পরিচ্ছন্ন হোক।

বাস্তব কথা এই যে, 'প্রেমে না পড়লে কেউ প্রেমের কবিতা লিখতে পারে না।' আমার ব্যাপারে পাঠকের মনে প্রশ্ন উঁকি দিতে পারে। তাই আমি শায়খ সা'দীর মতো বলে রাখি, 'মালী আমি, কিন্তু আমার বাগান নেই।

প্রেমিক আমি, কিন্তু নির্দিষ্ট কোন প্রেমিকা নেই।'

আমি আমার 'যুব-সমস্যা, আদর্শ রমণী ও জীবন-দর্পণ' বইয়ে এ বিষয়ে কিছু কিছু আলোচনা করেছি। ইচ্ছা ছিল, এ নিয়ে বিস্তারিত কিছু লিখব। আজ আমার সে ইচ্ছা পূরণ হল।

আমার এ উপহার হল সেই হৃদয়বান কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের জন্য, যাদের হৃদয়ে আছে প্রেমের তুফান। আর অন্য দিকে আছে অসম্পূর্ণ ঈমান। যাদের হৃদয়ের কলসি ভালোবাসায় কানায়-কানায় ভরতি। যারা ভালোবাসতে জানে, ভালোবাসা নিতে জানে। কিন্তু তারা সেটাকে নিয়ন্ত্রিত ও পবিত্র রাখতে চায়। যেহেতু তারা ভয় করে পরকালের আযাবকে।

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الْآخِرَةِ ذَلِكَ يَوْمٌ مَّجْمُوعٌ لَهُ النَّاسُ

وَذَلِكَ يَوْمٌ مَشْهُودٌ)

"নিশ্চয় এতে সে ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে, যে ব্যক্তি পরকালের শাস্তিকে ভয় করে। ওটা এমন একটা দিন হবে, যেদিন সমস্ত মানুষকে সমবেত করা হবে এবং ওটা হবে সকলের উপস্থিতির দিন।” (হৃদ:১০৩)

আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেদিনকার কঠিন আযাব হতে, “যেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে এবং তার মাতা ও তার পিতা হতে, তার পত্নী ও তার সন্তান হতে।" (সূরা আবাসাঃ ৩৪-৩৬)

"যেদিন অপরাধী শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান-সন্তুতিকে। তার স্ত্রী ও ভাইকে। তার জ্ঞাতি গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে (শান্তি হতে) মুক্তি দেয়। (মাআ'রিজ:১১-১৪)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
নতুন ৭টি বইয়ের প্যাকেজ 20%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 890
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?