যে সমস্ত মুসলিম অঞ্চল শির্ক-বিদআতের ঘোর অন্ধকারে নিমজ্জিত রয়েছে তার মধ্যে আমাদের দেশও অন্যতম। কবর ও মাজারকে কেন্দ্র করে সকল প্রকার শির্কের চর্চাই হচ্ছে এখানে। এদেশের অধিকাংশ অধিবাসী মুসলিম হলেও তাওহীদ ও তার বিপরীত বিষয় শির্ক সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই নগণ্য। তাই বাংলা ভাষাতে কিতাবুত তাওহীদের পাশাপাশি ব্যাখ্যাগ্রন্থগুলোরও অনুবাদ হওয়া এবং বাংলাভাষীদের মাঝে ব্যাপক প্রচার ও প্রসার হওয়া এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।
তাই এ সব ব্যাখ্যাগ্রন্থ হতে বাংলায় অনুবাদের জন্য আমরা কিতাবুত তাওহীদের অন্যতম ব্যাখ্যাগ্রন্থ قرة عيون الموحدين নামক কিতাবটিকে বেছে নেই। এই ব্যাখ্যা গ্রন্থের লেখক হচ্ছেন শাইখেরই সুযোগ্য নাতি শাইখ আব্দুর রাহমান বিন হাসান রাহিমাহুল্লাহ।
অল্প সময়ের মধ্যে এর অনুবাদের কাজ শেষ হওয়ায় আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরকালে নাজাতের উপায় ও বাংলাভাষী মুসলিম ভাইদের লাইব্রেরীসমূহে সামান্য স্থান দখল করে নেয়াই এ কাজের পিছনে আমার একমাত্র লক্ষ্য।
হে আল্লাহ! তুমি এই কিতাবের লেখক, অনুবাদক, সম্পাদক ও প্রকাশনার কাজে সহযোগিতাকারীদের সকলকে তোমার রহমত দ্বারা ঢেকে নাও এবং নবী, সিদ্দীক, শহীদ এবং সালেহীনদের সাথে জান্নাতুল ফিরদাউসে তাদের স্থান করে দাও। আমীন।
শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, গবেষক এবং দা’ঈ, যিনি সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন। তিনি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাজ অনুযায়ী কুরআন-সুন্নাহর বাণী প্রচারের জন্য সুপরিচিত। একজন সফল লেখক হিসেবে তিনি ‘মুখতাসার যাদুল মাআদ’ ‘প্রশ্নোত্তরে চার মাযহাবের আকিদাহ’, ‘জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী’ এবং ‘কারবালার প্রকৃত ঘটনা’ সহ বহু গুরুত্বপূর্ণ ইসলামিক বই রচনা ও অনুবাদ করেছেন। সমসাময়িক বিভিন্ন ইসলামিক মাসআলা-মাসায়েল নিয়ে স্পষ্ট আলোচনা ও লেখনীর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।
দৃত।
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।