একটু পড়ে দেখুন
ঝাড়ফুঁক ও যাদুর চিকিৎসা (মতিউর) 20% ছাড়

ঝাড়ফুঁক ও যাদুর চিকিৎসা (মতিউর)

পৃষ্ঠা সংখ্যা: 160 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 100 ৳ 125 20% ছাড়
স্টকে আছে

জাদু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওলামাদের ওপর গুরুদায়িত্ব রয়েছে যে, এই সম্পর্কে তাঁরা গবেষণা করবেন এবং কলম ধারণ করবেন। কারণ, এটা এমন সব বিষয়ের অন্তর্ভুক্ত, যা সর্ব সমাজের ওপর প্রভাব বিস্তার করে। যেহেতু পেশাদার জাদুকররা দিবারাত্রি ধ্বংসাত্মক ও বিপর্যয়ের কাজে লিপ্ত রয়েছে। আর তাও অল্প পয়সার উদ্দেশ্যে, যা তারা বদ প্রকৃতি মানুষদের হতে হাসিল করে থাকে। এরা এমন জঘন্য লোক যারা মুসলিমদের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ রাখে এবং মুসলিম ভাই জাদুর প্রতিক্রিয়ায় যে কোনোভাবে ব্যাধিগ্রস্থ হয়ে ছটফট করতে থাকলে তারা নিজ অন্তরে শান্তি অনুভব করে থাকে।

সমস্ত মুসলিম বিদ্বানের প্রতি আবশ্যক এই যে, তাঁরা যেন শুধু জাদুর ভয়াবহতা ও অনিষ্ট হতে মানুষকে সাবধান করার ওপর ক্ষান্ত না হন বরং তাদেরকে যেন জাদুর প্রতিরোধক শরিয়তসম্মত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবগত করেন। যাতে করে মানুষ বাধ্য হয়ে জাদুর প্রতিক্রিয়া বিনষ্টকরণের উদ্দেশ্যে জাদুকরদের শরণাপন্ন না হয়, আর না তাদের নিকট কোনো প্রকার ব্যাধির চিকিৎসার জন্য যায়। সুতরাং এই যে আমার (কুরআন ও সুন্নাহর আলোকে জাদুর চিকিৎসা) নামক পুস্তক, এটা আপনার সমীপে পরিবেশন করছি।

এই পুস্তকের কথা, পূর্বে আমার 'জ্বিন ও শয়তান থেকে মানুষের বাঁচার উপায়' নামক পুস্তকে আলোচনা করেছিলাম। যার পর চার বছর অতিক্রান্ত হয়ে গেছে। আর এটাও আমার ক্ষুদ্র প্রয়াস এবং একজন নগণ্য ব্যক্তির পরিশ্রম। আমার লক্ষ্য-উদ্দেশ্য শুধু এই, মুসলিম ভাইবোন যেন জাদুর শরীয়তসম্মত চিকিৎসা সম্পর্কে অবহিত হতে পারে। এছাড়াও হিংসা ও বদনজরের (কুদৃষ্টি) চিকিৎসাও নিজেই করে নিতে সক্ষম হয়। এইভাবে মানুষ যেন জাদুকর ও মিথ্যুক গুণী ও ওঝাদের ফাঁদ থেকে মুক্ত থাকতে পারে। এরা এমনই দাজ্জাল প্রকৃতির মানুষ, যারা মুসলিমদের আক্বিদাহ (ধর্মীয় বিশ্বাস) ও ইবাদতকে ধ্বংস করার উদ্দেশ্যে রাত-দিন মেতে রয়েছে।

মহান আল্লাহর নিকট দু'আ করি যেন এই পুস্তকের লেখক, অনুবাদক, পাঠক ও প্রকাশক সবাইকে এর দ্বারা উপকৃত করেন। নিঃসন্দেহে সব কিছুই মহান আল্লাহর ক্ষমতাধীন। আমি সেই সমস্ত ভাইদের নিকট দু'আর জন্য আবেদন করি, যাঁরা এই বই দ্বারা উপকৃত হবেন। আমার এই বইয়ের মধ্যে যদি কোনো কথা কুরআন ও সুন্নাহের পরিপন্থি পাওয়া যায়, তাহলে দেওয়ালে ছুঁড়ে ফেলবেন এবং শুধুমাত্র কুরআন ও হাদীসসম্মত কথা গ্রহণ করবেন।

মহান আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়াবান হোন, যে এই বইয়ের মধ্যে কোনো ভূলত্রুটি উপলব্ধি করে আমার জীবদ্দশায় আমাকে সংশোধন করে দিল, আর আমার মৃত্যুর পরে বইয়ের ভুল তথ্যটি সংশোধন করে দিল। আমি সেই সমস্ত তথ্য হতে সম্পর্কহীনতার ঘোষণা করছি, যা কুরআন ও সুন্নাহ পরিপন্থী।

আমার উদ্দেশ্য হলো, যথাসাধ্য মুসলিম ভাইদের সংস্করণ ও সংশোধন। মহান আল্লাহই একমাত্র তাওফীক্ব দাতা, তাঁর প্রতিই আমি আস্থা রাখি এবং তাঁর সমীপে আমি প্রত্যাবর্তন করি।

শাইখ মতিউর রহমান বিন আব্দুল হাকীম মাদানী
শাইখ মতিউর রহমান বিন আব্দুল হাকীম মাদানী

শাইখ মতিউর রহমান মাদানী ১৯৬৭ সালের ১০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় এক ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল হাকীম ছিলেন একজন ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি। শৈশব থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষে আরবি ও ইসলামী জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করেন এবং পরবর্তীতে ইসলামী দাওয়াত ও গবেষণার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তিনি বাংলা, আরবি, উর্দু ও হিন্দি ভাষায় সমানভাবে দক্ষ, যা তাঁর দাওয়াতি কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিয়েছে। সালাফি মানহাজ ও আহলুস সুন্নাহর আদর্শে দৃঢ়ভাবে বিশ্বাসী শাইখ মাদানী দীর্ঘদিন ধরে বাংলাদেশ, ভারতসহ প্রবাসে ইসলামের সঠিক দাওয়াত প্রচার করে আসছেন। তাঁর অনুবাদ ও রচিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক, যার মধ্যে কোরআন ও হাদীসভিত্তিক বইগুলো পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি ৬০০-রও বেশি বক্তৃতা, সিডি ও ভিডিওর মাধ্যমে ইসলামি শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দিয়েছেন। তাঁর আলোচনার মূল বিষয়বস্তু তাওহীদ, আকীদাহ, ইবাদত, আখলাক, সমাজ সংস্কার ও দ্বীনের বিশুদ্ধ ধারণা প্রতিষ্ঠা। তিনি “আল-ইখলাছ” সাময়িকীর নিয়মিত লেখক ছিলেন এবং বর্তমানে ইউটিউব ও অন্যান্য অনলাইন মাধ্যমে ব্যাপকভাবে পরিচিত। যদিও কিছু ক্ষেত্রে তাঁর মতামতকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে, তবুও তিনি একনিষ্ঠভাবে ইসলামের প্রকৃত বার্তা পৌঁছে দেওয়ার কাজে নিবেদিত একজন প্রভাবশালী ইসলামী বক্তা ও চিন্তাবিদ হিসেবে সুপরিচিত।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

ডাক্তারদের জন্য শরয়ী নীতিমালা 25%
ছাড়
ডাক্তারদের জন্য শরয়ী নীতিমালা

তানযীলুর রহমান · আলোকিত প্রকাশনী

৳ 156 ৳ 117
চিকিৎসা-বিজ্ঞান এবং নগর-বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান 21%
ছাড়
চিকিৎসা-বিজ্ঞান এবং নগর-বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অবদান

সাজিদ হাসান · সন্দীপন প্রকাশন লিমিটেড

৳ 170 ৳ 134
জাদু ও বদনজর থেকে বাঁচার ১০ টি উপায় 30%
ছাড়
জাদু ও বদনজর থেকে বাঁচার ১০ টি উপায়

আহমাদুল্লাহ · আত তাওফীক প্রকাশন

৳ 72 ৳ 50
কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন 31%
ছাড়
কুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন

সবুজপত্র পাবলিকেশন্স

৳ 80 ৳ 55
আত তিব্বুন নববি 44%
ছাড়
আত তিব্বুন নববি

আল্লামা ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ · দারুল আরকাম

৳ 900 ৳ 504
গুনাহর অপকারিতা ও চিকিৎসা 31%
ছাড়
গুনাহর অপকারিতা ও চিকিৎসা

মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী, · আত-তাওহীদ প্রকাশনী

৳ 95 ৳ 66
শয়তানের সাথে যুদ্ধ 30%
ছাড়
শয়তানের সাথে যুদ্ধ

ড. খালিদ আবু শাদি · মুহাম্মদ পাবলিকেশন

৳ 380 ৳ 266
হাসপাতালে ডাক্তার ও রোগীর পাশে 40%
ছাড়
হাসপাতালে ডাক্তার ও রোগীর পাশে

ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী · হুদহুদ প্রকাশন

৳ 240 ৳ 144
প্র্যাকটিস অব হারবাল মেডিসিন 30%
ছাড়
প্র্যাকটিস অব হারবাল মেডিসিন

সবুজপত্র পাবলিকেশন্স

৳ 320 ৳ 224
ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান 20%
ছাড়
ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 150 ৳ 120
রুকইয়াহ 30%
ছাড়
রুকইয়াহ

আব্দুল্লাহ আল-মাহমুদ · সন্দীপন প্রকাশন লিমিটেড

৳ 460 ৳ 322
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?