একটু পড়ে দেখুন
সহীহ সালাত দোআ-যিকর ও ঝাড়ফুঁকের চিকিৎসা 20% ছাড়

সহীহ সালাত দোআ-যিকর ও ঝাড়ফুঁকের চিকিৎসা

পৃষ্ঠা সংখ্যা: 96 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 52 ৳ 65 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
দ্য পাওয়ার অব দুআ
দ্য পাওয়ার অব দুআ
আলিয়া উম্মে রাইয়ান
৳ 650 ৳ 488
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির
শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি
৳ 32 ৳ 26

সম্পাদনায়:

শাইখ সাইদুর রহমান বিন যিল্লুর রহমান

আব্দুল ওয়াহীদ বিন ইউনুস

بسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা'আলার, যার অশেষ কৃপায় অত্র বইখানা প্রকাশিত হল। অতঃপর দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। তাঁর আদর্শিত দু'আ-যিক্রগুলো কুরআন-সহীহ হাদীসের আলোকে ব্যাপক তত্ত্ব ও তথ্যসহ তাহক্বীক্ব-তাখরীজ উল্লেখ পূর্বক আমাদের লিখিত ১ম ২০১৩ সালে প্রকাশিত তাজবীদসহ মুহাম্মাদী কু-য়িদাহ্ নামক বইখানায় ১০১টি দু'আ স্থান পায় এবং ৩য় সংস্করণে অর্থসহ মোট ১৫১টি দু'আ সংযুক্ত করা হয়।

উক্ত কৃ-য়িদাহ্ পাঠক মহলে ব্যাপক সাড়া পড়ে এবং দেশ-বিদেশের বিভিন্ন মাকতাব, স্কুল-মাদ্রাসায় পাঠ্যক্রম করা হয়। অনেকের সহীহ দু'আ ও আমলগুলো অজানা ও মুখস্থ নেই। তাই সকল স্তরের মানুষ যাতে রাসূল () এর স্বীকৃত দু'আগুলো আয়ত্ত্ব করতে পারে, সে জন্যই সেখান থেকে দু'আ অংশ পৃথক করে নতুন বই প্রকাশ করা হলো। আর তার নামকরণ করা হলো 'সহীহ স্বলাত, দু'আ-যিক্র ও ঝাঁড়ফুকের চিকিৎসা'।

জেনে রাখুন, মাখরাজের আলোকে আরবী বর্ণমালার যথার্থ বাংলা উচ্চারণ কখনো সম্ভব নয়। তবে প্রতিটি আরবী বর্ণ নির্ভুল ও বিশুদ্ধ করে পড়তে ও বুঝতে পারার জন্য আরবী বর্ণমালার সমার্থক বাংলা উচ্চারণ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তাই পাঠকের দৃষ্টিপাত করছি যে, আরবী বর্ণমালা সঠিক উচ্চারণের জন্য যোগ্য শিক্ষকের কাছে পাঠাভ্যাস করার।

আর এক প্রকাশনীর হাদীস নম্বরের সাথে অপর প্রকাশনীর হাদীস নম্বরের মিল না থাকায় পাঠকদের অনুসন্ধানের সুবিধার্থে সহীহ-যঈফ তাহক্বীকুসহ এই বইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিখ্যাত বহু গ্রন্থসম্ভার "আল-মাকতাবাতুশ শামেলা" কুতুবুত্ তিস'আহ্ বিশেষ সফটওয়্যার প্রদত্ত ক্রমিক নম্বর অনুসরণ করা হয়েছে।

এছাড়াও আমাদের দেশে প্রকাশিত প্রকাশনীর নামসহ হাদীস নম্বর উল্লেখ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে প্রকাশনীর কতেক সংক্ষিপ্তরুপ ব্যবহার করেছি। যেমন-ইফা. ইসলামিক ফাউন্ডেশন। আপ্র. আধুনিক প্রকাশনী। ইসে, ইসলামিক সেন্টার প্রভৃতি। যেমন- বুখারী হা/৩২০৭, ইফা, হা/২৯৭৭, আপ্র. হা/২৯৬৭আর কিছু কিছু প্রকাশনীর হাদীস নম্বর "শামেলা" এর নম্বরের সাথে মিল থাকায় ভিন্নভাবে এ সকল প্রকাশনীর নাম উল্লেখ করি নাই।

তারপর যে কথাটি না বললেই নয়। মানুষ ভুল-ত্রুটির উর্ধ্বে নয়। কোন দ্বীনি ভাই-বোন এর নজরে কোন ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে আমাদেরকে অবহিত করলে কৃতজ্ঞ থাকব এবং ভবিষ্যতে সুধরিয়ে নিব ইনশা-আল্লাহ্।

বইটির বৈশিষ্ট্য

> বইটিতে দৈনন্দিন প্রয়োজনীয় আমল-যিক্র ও প্রায় ১৮৫টি দু'আ বর্ণিত।

> এতে কুরআন-সহীহ সুন্নায় বর্ণিত বিভিন্ন ফাযীলাত-আমল ও শিষ্টাচার উল্লেখ করা হয়েছে।

> প্রতিটি হাদীসের তাহক্বীক্ব-তাখরীজসহ হাদীস নম্বর বা পৃষ্ঠা নং উল্লেখ করা হয়েছে।

> উচ্চারণসহ প্রতিটি সূরা-দু'আর সহজ-সহজ ভাষায় অনুবাদ।

> জাল-যঈফ ও মস্তিষ্ক প্রসূত বর্ণনা মুক্ত।

> দু'আগুলো মুখস্থ করার সুবিধার্থে দু'আ নম্বর উল্লেখ করা হয়েছে।

> ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক হিসেবে অধ্যায়ভিত্তিক বিন্যাস করা হয়েছে।

> নিত্য দিনের আদব ও সুন্নাহ উল্লেখ করা হয়েছে।


ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী
ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী

চাঁপাই নবাবগঞ্জ সদর থানার চর আলাতুলীর কোদালকাটি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। পিতা নোমান আলী মেম্বার ও মাতা শামসুন নাহার (আল্লাহ তাঁদের মাফ করুন)। তিনি আট ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।

প্রাথমিক আরবি শিক্ষা গ্রামের মক্তবে শুরু হয়। ২০০১ সালে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জে চলে আসেন এবং বিভিন্ন মাদরাসায় পড়াশোনা শেষে ২০১১ সালে দাওরায়ে হাদীসে প্রথম স্থান অর্জন করেন। সমান্তরালে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পান।

২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে ২০১৫ সালে অনার্সে তৃতীয় স্থান এবং ২০১৬ সালে মাস্টার্সে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে এম.ফিল সম্পন্ন করে ২০২২ সালে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদীস বিভাগে অধ্যয়নরত।

শিক্ষাজীবনের পাশাপাশি ২০১৪ সালে মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহতে শিক্ষকতা শুরু করেন। ছোটবেলা থেকেই জুমুআ খুতবা ও দাওয়াহ কাজে যুক্ত। তিনি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রাজশাহীর গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং একাধিক গ্রন্থ সংকলন, অনুবাদ ও সম্পাদনা করেছেন।

শায়খ সাইদুর রহমান রিয়াদী


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?