একটু পড়ে দেখুন
তোমরা অশ্লীলতার কাছেও যেওনা 20% ছাড়

তোমরা অশ্লীলতার কাছেও যেওনা

পৃষ্ঠা সংখ্যা: 112 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 70 ৳ 88 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانِ إِلَى يَوْمِ

الدِّيْنِ أَمَّا بَعْدُ:

ইসলাম এমন একটি পবিত্র ও পরিপূর্ণ জীবন বিধান, যা মানুষকে দুনিয়া ও আখেরাতের সকল প্রকার কল্যাণের দিকে আহব্বান জানায় এবং সকল প্রকার অকল্যাণ ও ক্ষতিকর কাজ থেকে নিষেধ করে। সুতরাং আল্লাহ্ তাআলা আমাদেরকে যেসমস্ত আদেশ করেছেন, তাতে শুধু কল্যাণ আর কল্যাণ। আর যা থেকে নিষেধ করেছেন, তাতে মানব জাতির জন্য ক্ষতি ছাড়া আর কিছু নেই। আল্লাহ্ তাআলা কুরআনে যেসমস্ত কাজ-কর্ম আমাদের জন্য হারাম করেছেন, তার মধ্যে ব্যভিচার অন্যতম একটি হারাম কাজ। আল্লাহ্ তাআলা বলেন,

وَلَا تَقْرَبُوا الزِّنِّي إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا)

"আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়োনা। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ।" (সূরা বানী ইসরাঈল আয়াত নং ৩২)

ব্যভিচার যে কত ভয়াবহ অপরাধ তা কুরআনের শব্দ প্রয়োগ থেকেই বুঝা যায়। আল্লাহ তাআলা শুধু এটিই বলেন নি যে, তোমরা ব্যভিচার করোনা; বরং বলেছেন যে, এটা করা তো দূরের কথা এর কাছেও যেয়ো না।

যে সমস্ত কবীরা গুনাহ্ ব্যক্তির জীবনকে কলঙ্কিত করে ফেলে, তার দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে দেয়, চিরস্থায়ী দুর্দশায় নিপতিত করে, সদা পেরেশান রাখে, যার কালো ছায়া তাকে অনবরত তাড়া করে, যার অনিষ্টকর পরিণাম তাকে ধাওয়া করে, মৃত্যুর মুহূর্তে, কবরে এবং রোজ কিয়ামতে তাকে যন্ত্রনা দেয়, সেটি হচ্ছে ব্যভিচার।

এটি এমন একটি অপরাধ, যা স্বাস্থ্য নষ্ট করে দেয়, বালা-মুসিবত নিয়ে আসে, রোগব্যাধিতে আক্রান্ত করে, বরকত নষ্ট করে এবং রিযিক সংকীর্ণ করে দেয়।

এটি এমন একটি জঘণ্য কাজ, যা আত্মীয়তার বন্ধন কেটে দেয়, বংশ পরস্পরাকে নষ্ট করে, ঈমান খেয়ে ফেলে, ব্যক্তি পারিবারিক জীবনে অপমান বয়ে আনে এবং আখেরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে।

এটি এমন অপরাধ যার কারণে মানুষ খুনাখুনিতে লিপ্ত হয়, মারামারি সংঘটিত হয়, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়, বন্ধুত্ব নষ্ট হয়, সতী নারীরা চরিত্র হারায়, যুব সমাজ ধ্বংস হয়, পরিবার কাঠামো ভেঙ্গে যায় এবং পিতৃ পরিচয় ছাড়া জন্ম গ্রহণ করে আদম সন্তান।

সমস্ত আলেম ও সাধারণ মুসলিমের নিকট একথাটি দিবালোকের মত পরিস্কার যে, উপরে বর্ণিত ক্ষতি ছাড়াও আরও অনেক ক্ষতি ও অকল্যাণ থাকার কারণে মহান সৃষ্টিকর্তা কুরআনের অনেক জায়গায় তাঁর বান্দাদের উপর যেনাকে হারাম করেছেন।

তাই আমি কুরআন ও সহীহ হাদীসের আলোকে এমন একটি সংক্ষিপ্ত পুস্তক রচনা করার ইচ্ছা পোষণ করি, যা আমাদের যুব সমাজের চরিত্র সংশোধনের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে ইনশা-আল্লাহ। আমি বিষয়টিকে অতি সহজ সরল ভাষায় এবং সংক্ষিপ্তভাবে তুলে ধরতে যথাসাধ্য চেষ্টা করেছি।

আল্লাহর অশেষ মেহেরবাণীতে যথা সময়ে পুস্তকটি পাঠকের হাতে তুলে দিতে পেরে তাঁর শুকরিয়া আদায় করছি। সুবিজ্ঞ পাঠক সমাজের প্রতি বিশেষ নিবেদন, কোনো ভুল-ভ্রান্তি নযরে আসলে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। যাতে করে পরবর্তীতে তা সংশোধন করা যায়।

হে আল্লাহ! এই বইয়ের লেখক, সম্পাদক ও ছাপানোর কাজে সহযোগিতাকারী 'ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী-রাজশাহী', তত্বাবধানকারী এবং পাঠক-পাঠিকাদের সবাইকে উত্তম বিনিময় দান করো। সকল মুসলিমকে ক্ষমা করো, আমাদেরকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে দূরে রাখো এবং এ কাজটিকে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কবুল কর। আমীন।


শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী
শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী

শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত, গবেষক এবং দা’ঈ, যিনি সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন। তিনি মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা ও সালাফি মানহাজ অনুযায়ী কুরআন-সুন্নাহর বাণী প্রচারের জন্য সুপরিচিত। একজন সফল লেখক হিসেবে তিনি ‘মুখতাসার যাদুল মাআদ’ ‘প্রশ্নোত্তরে চার মাযহাবের আকিদাহ’, ‘জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী’ এবং ‘কারবালার প্রকৃত ঘটনা’ সহ বহু গুরুত্বপূর্ণ ইসলামিক বই রচনা ও অনুবাদ করেছেন। সমসাময়িক বিভিন্ন ইসলামিক মাসআলা-মাসায়েল নিয়ে স্পষ্ট আলোচনা ও লেখনীর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।

দৃত।


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?