একটু পড়ে দেখুন
যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা 20% ছাড়

যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা

পৃষ্ঠা সংখ্যা: 240 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 220 ৳ 275 20% ছাড়
স্টকে আছে

সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নাবী মুহাম্মাদ সাল্লাাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর সাহাবী ও পরিবার-পরিজনের প্রতি। বর্তমান সময়ে দ্বীনের সঠিক জ্ঞানের ব্যাপক চর্চা না হওয়ার কারণে এবং যোগ্য আলেম ও দাঈদের সংখ্যা কমে যাওয়ার কারণে মুসলিম যুবকদের মধ্যে চরম মূর্খতা বিরাজ করছে। তাই তাদের বিরাট একটি অংশ দ্বীনের সঠিক দিক-নির্দেশনার অভাবে হতাশার মধ্যে কালাতিপাত করছে। অন্য একটি অংশ ইলম অর্জন করতে গিয়ে চরমপন্থী ও উগ্রবাদী আলেমদের খপ্পরে পড়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছে। এই শ্রেণির আলেমগণ জিহাদের নামে সরল মনের অধিকারী মুসলিমগণকে সন্ত্রাসবাদ ও ধ্বংসাত্মক কার্যকলাপের দিকে টেনে নিচ্ছে। তাদের ধ্বংসাত্মক কার্যকলাপকে অযুহাত বানিয়ে ইহুদি-খ্রিষ্টানসহ ইসলামের শত্রুরা গোটা মুসলিম জাতিকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করছে। সেই সঙ্গে তারা ইসলামকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বলেও আখ্যা দিয়ে যাচ্ছে। অথচ ইসলাম এমন একটি দ্বীন, যার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম মানুষকে শান্তি, নিরাপত্তা ও সহনশীলতার আহ্বান জানায়। দুনিয়া ও আখেরাতে তাদেরকে শান্তিময় জীবন এবং কল্যাণের পথ দেখায়। 

বিজ্ঞ আলেমদের মতে বর্তমানে সঠিক ইসলামের দাওয়াত অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সঙ্কটময় সময় অতিক্রম করছে। এহেন জটিল পরিস্থিতিতে দ্বীনের সত্যিকার আলেমদের সক্রিয় ভূমিকা রাখা আবশ্যক। অন্যথায় ইসলামের দাওয়াত আরো পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জাতির এই করুণ অবস্থা উপলব্ধি করতে পেরে সৌদি আরবের প্রবীণ ও বর্ষিয়ান আলেম আল্লামা ড. সালেহ আল-ফাওযান হাফিযাহুল্লাহ যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা সিরিজ নামে যেই পুস্তক রচনা করেছেন, মুসলিম যুবকদের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ইসলামের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে সম্পৃক্ত যুবকদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে বইটি যথেষ্ট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। বইটি মূলত আরবীভাষী মুসলিমদের জন্য লেখা হলেও সন্ত্রাসবাদ যেহেতু এখন আরব বিশ্বের সীমানা পার হয়ে আমাদের সমাজ পর্যন্ত চলে এসেছে, তাই বইটি বাংলাভাষী মুসলিম যুবকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আগেই বাংলায় এর অনুবাদ হওয়া আবশ্যক ছিল। তাই শাইখের অনুমতি নিয়ে বইটির বাংলা অনুবাদ প্রকাশের কাজে হাত দেই। অতি অল্প সময়ে অনুবাদ সমাপ্ত হওয়ায় আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। বইটি পাঠ করে বাংলাভাষী যুবকগণ দ্বীনের সঠিক শিক্ষা পেলেই আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। বইটির সম্পাদনা, প্রকাশনা ও প্রচারের কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদেরকে আল্লাহ তা‘আলা উত্তম বিনিময় দান করুন। আমীন


আল্লামা শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান
আল্লামা শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান

আল্লামা ড. শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)

সৌদি আরবের আল-কাসীম অঞ্চলের বুরায়দাহ শহরের নিকটবর্তী শামাসিয়া এলাকার অধিবাসী। তিনি ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর (১ রজব ১৩৫৪ হিজরী) জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই পিতৃহারা হয়ে পরিবারের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। স্থানীয় মসজিদের ইমামের কাছে কুরআন ও কিরাআতের মূলনীতি শিক্ষা করেন। পরবর্তীতে শামাসিয়া ও বুরায়দাহর বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করে ১৩৮১ হিজরীতে রিয়াদের কুল্লিয়া শরীয়্যা (শরীয়্যা কলেজ) থেকে স্নাতক ও পরবর্তীতে ফিকহ বিষয়ে এম.এ এবং পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে তিনি রিয়াদের ইসলামিক ইনস্টিটিউট, শরীয়্যা কলেজ ও বিচার বিষয়ক উচ্চতর ইনস্টিটিউটে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে ঐ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির (اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء) সদস্য এবং হাইয়াতুল কিবারিল উলামা (هيئة كبار العلماء)-এর অন্যতম সদস্য।

তিনি রাবেতার ইসলামী ফিকহ একাডেমি, হজ্জ মৌসুমে দাঈ কমিটি, ও রিয়াদের মালায মসজিদের ইমাম ও খতীব হিসেবেও দায়িত্ব পালন করছেন। রেডিও প্রোগ্রাম “নূর আলা দার্ব”-এ নিয়মিতভাবে শ্রোতাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়া তিনি বহু গবেষণাধর্মী রচনা, ফতোয়া, প্রবন্ধ ও পুস্তক প্রণয়ন করেছেন এবং বহু ছাত্রের মাস্টার্স ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

আধুনিক খেলাধুলা 5%
ছাড়
আধুনিক খেলাধুলা

ইফতেখার সিফাত · সিজদাহ পাবলিকেশন

৳ 100 ৳ 95
ইজি সলিউশন 5%
ছাড়
ইজি সলিউশন

শাহেদ হাসান · সিজদাহ পাবলিকেশন

৳ 100 ৳ 95
দ্বীনের পথে আত্মত্যাগ 5%
ছাড়
দ্বীনের পথে আত্মত্যাগ

আব্দুল্লাহ আল-মা'রুফ · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 120 ৳ 114
ঈমানী হৃদয়ের ইবাদতনামা 20%
ছাড়
ঈমানী হৃদয়ের ইবাদতনামা

শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুজায়ফী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 175 ৳ 140
যুবকদের প্রতি সালাফের উপদেশ 30%
ছাড়
যুবকদের প্রতি সালাফের উপদেশ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · উমেদ প্রকাশ

৳ 50 ৳ 35
যে জীবন মরীচিকা 30%
ছাড়
যে জীবন মরীচিকা

শাইখ আব্দুল মালিক আল কাসিম · সমকালীন প্রকাশন

৳ 190 ৳ 133
যেমন কর্ম তেমন ফল 20%
ছাড়
যেমন কর্ম তেমন ফল

শাইখ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 25 ৳ 20
অশ্লীলতার বিরুদ্ধে লড়াই 24%
ছাড়
অশ্লীলতার বিরুদ্ধে লড়াই

মাহমুদ বিন নূর · রাইয়ান প্রকাশন

৳ 330 ৳ 250
ব্যালেন্স ইউর লাইফ
ব্যালেন্স ইউর লাইফ

শাইখ আব্দুল করীম বাক্কার · সিজদাহ পাবলিকেশন

৳ 150
ব্রেকআপ উইথ স্মার্টফোন
ব্রেকআপ উইথ স্মার্টফোন

ক্যাথেরিন প্রাইস · মাকতাবাতুল আসলাফ

৳ 360
 পাপের বিরুদ্ধে লড়াই 20%
ছাড়
পাপের বিরুদ্ধে লড়াই

আল্লামা ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
বড় যদি হতে চাও 35%
ছাড়
বড় যদি হতে চাও

মুহাম্মদ যাইনুল আবিদীন · রাহনুমা প্রকাশনী

৳ 360 ৳ 234
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?