একটু পড়ে দেখুন
কিতাবুত তাওহীদ (আরবী) 50% ছাড়

কিতাবুত তাওহীদ (আরবী)

পৃষ্ঠা সংখ্যা: 136 পৃষ্ঠা
ভাষা: আরবী
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 160 ৳ 320 50% ছাড়
স্টকে আছে

بسم الله الرحمن الرحيم

مقدمة التحقيق

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، القائل في كتابه الكريم : (۱) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (٢)

الرَّحْمَنِ الرَّحِيمِ (3) مَالِكِ يَوْمِ الدِّينِ (4) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ )

والقائل جل في علاه الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ

وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ﴾ [سورة الأنعام : ١]

وقال تعالى : ﴿ وَإِلَهُكُمْ إِلَهُ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ) [سورة البقرة : ١٦٣]

يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ (۲۱) الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ) [سورة البقرة : ٢١، ٢٢]

وقال تعالى : اللهُ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (٦١) ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ (٦٢) كَذَلِكَ يُؤْفَكُ الَّذِينَ كَانُوا بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ (٦٣) اللهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ قَرَارًا وَالسَّمَاءَ بِنَاءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ ذَلِكُمُ اللهُ رَبُّكُمْ فَتَبَارَكَ اللهُ رَبُّ الْعَالَمِينَ (٦٤) هُوَ الْحَيُّ لَا إِلَهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (٦٥) قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللهِ لَمَّا جَاءَنِي الْبَيِّنَاتُ مِنْ رَبِّي وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ (٦٦)) [سورة غافر : ٦١ - ٦٦]

وقال سبحانه في سورة التوبة : ﴿وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهَا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ) [سورة التوبة : ٣١]

শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ
শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ

শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (রহিমাহুল্লাহ)

(জন্ম: ১১১৫ হি./১৭০৩ খ্রিঃ, উয়াইনা, নাজদ – মৃত্যু: ১২০৬ হি./১৭৯২ খ্রিঃ, দিরিয়াহ)

শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (রহ.) ছিলেন তাওহীদের মহান সংস্কারক ও ইসলামী পুনর্জাগরণের অগ্রদূত। তিনি অল্প বয়সেই কুরআন, হাদীস, ফিকহ, আকীদা ও আরবি ভাষায় উচ্চ শিক্ষা অর্জন করেন এবং ইসলামী সমাজে প্রচলিত বিদআত, কুসংস্কার ও শিরকবিরোধী দাওয়াত শুরু করেন।

তাঁর দাওয়াতের মূল আহ্বান ছিল— “তাওহীদের দিকে ফিরে আসা ও রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ অনুসরণ করা।”

তিনি শেখ মুহাম্মাদ বিন সৌদের সঙ্গে মিলিত হয়ে আরব উপদ্বীপে ইসলামী সংস্কার আন্দোলন শুরু করেন, যা পরবর্তীতে সৌদি আরবের ইসলামী ভিত্তি গঠনে ভূমিকা রাখে।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:

  • কিতাবুত তাওহীদ,
  • কাওয়ায়িদুল আরবা’,
  • কশফুশ শুবুহাত ইত্যাদি।

শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (রহ.) ১২০৬ হিজরিতে দিরিয়ায় ইন্তেকাল করেন। তাঁর দাওয়াত আজও মুসলিম সমাজে তাওহীদ, সুন্নাহ ও ইসলামী চেতনা পুনর্জীবিত করতে অনুপ্রেরণা জোগায়।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?