একটু পড়ে দেখুন
মুসলিম জীবনে জানা অজানা কিন্তু 20% ছাড়

মুসলিম জীবনে জানা অজানা কিন্তু

পৃষ্ঠা সংখ্যা: 176 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 152 ৳ 190 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:

আল্লাহর একমাত্র মনােনীত ধর্ম ইসলাম। যারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় পেয়েছেন তারাই সবচেয়ে সৌভাগ্যবান ও ঈমানের প্রকৃত স্বাদপ্রাপ্ত। সুতরাং তাদের চলনে, বলনে, হাসনে ও কাসনে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠবে এটাই বাস্তব ও প্রকৃত ধর্মনিষ্ঠার পরিচয় এবং সেই স্বার্থক মুসলিম। অপরপক্ষে যার জীবন ও কর্মে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠবে না, সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত, হতভাগ্য ও ধর্মের অধম ব্যক্তি।

বইটিতে মুসলিম জীবনের সেসব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা পালন না করলে ইসলাম বিনষ্ট হয়ে যায়, বিশেষ করে ঈমান, তাওহীদ, সালাত প্রভৃতি। এছাড়াও ইসলামের অনেক জরুরী বিধান যা আধুনিকতার নামে অনেকে এড়িয়ে চলছি আবার অনেকে গুরুত্বহীন মনে করছি, যেমন- দাড়ি রাখা, টাখনুর ওপরে প্যান্ট না পরা, নারীদের পরিপূর্ণ পর্দা করা প্রভৃতি। যা আমাদেরকে ফাসেকে পরিণত করছে। অথচ গুরুত্বপূর্ণ বিধানকে অবহেলা করে আধুনিকতার ছোঁয়ায় দুনিয়াদারীতে ব্যস্ত হয়ে পড়ছি। যথা সময়ে রাসূল (স) এর শিখানাে। দু’আ যিকর পড়ছি না।

আসুন! আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি এবং বাস্তব জীবনের সকল ক্ষেত্রে মহাগ্রন্থ। আল-কুরআন, সহীহ সুন্নাহ ও সালাফে সালেহীনদের বুঝের আলােকে জীবন গড়ি। সর্বদা যিকরের মাধ্যমে আল্লাহর ইবাদতে ব্যস্ত। থাকি। হে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
ড. আব্দুল্লাহিল কাফী মাদানী

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম, গবেষক, লেখক ও ইসলামী বক্তা। তিনি কুরআন ও হাদীসভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞান প্রচারে সক্রিয়ভাবে কাজ করছেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনের পর তিনি শিক্ষা, গবেষণা ও দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইসলামী আকীদা, ফিকহ, সমাজ সংস্কার ও পারিবারিক জীবনবিধান বিষয়ে তাঁর জ্ঞান গভীর ও সুসংগঠিত। তিনি নিয়মিতভাবে “আল-ইতিছাম” সাময়িকীসহ বিভিন্ন ইসলামী মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রবন্ধ, আলোচনা ও প্রশ্নোত্তর প্রকাশ করেন। তাঁর বক্তৃতা, অনলাইন ক্লাস ও পরামর্শমূলক বক্তব্য দেশ-বিদেশের অসংখ্য মানুষকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করছে। স্পষ্ট যুক্তি, সহজ ভাষা ও মৃদু স্বভাবের কারণে তিনি ছাত্র, গবেষক ও সাধারণ মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা (১-৪) খণ্ড সম্পূর্ণ সেট

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 910 ৳ 455
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড 50%
ছাড়
দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ লি গয়রি নাতিকিনা বিহা ৪র্থ খণ্ড

ড. ফা. আব্দুর রহীম · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 125
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট! 20%
ছাড়
চারটি বিষয়ে প্রয়োজনীয় দু'আ ও যিকিরের ১০টি স্পেশাল ক্যালেন্ডার সেট!

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 750 ৳ 600
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম 20%
ছাড়
৮ নং সহজ সরল অনুবাদ আল কুরআনুল কারীম

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 300 ৳ 240
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
নতুন ৭টি বইয়ের প্যাকেজ 20%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 890
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?