রোম সম্রাট হিরাক্লিয়াস ও পারস্য সম্রাট পারভেজের মধ্যে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে রোমানরা পরাজিত হয়, পার্সিয়ান বাহিনী জয়লাভ করে। পার্সিয়ানরা ছিল মুশরিক। তাদের বিজয় মক্কার মুশরিকদেরকেও আনন্দিত করে। ঠিক এই সময়টাতেই কুরআন ঘোষণা করে, রোমানরা আবার জয়ী হবে। (সূরা রুম, ৩০ : ৩)
এই ঘোষণা শুনে মুশরিকরা মুসলিমদের সাথে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। কিন্তু এই ঘোষণা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেহেতু এটার বাস্তবায়ন হবেই। সে আশায় বুক বাঁধে মুসলিম উম্মাহ। অবশেষে ৬২৪ খ্রিস্টাব্দে রোমানরা জয়লাভ করে। কুরআনের ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়।
যুগে যুগে আল্লাহর ওয়াদা এভাবেই সত্যে পরিণত হয়েছে। আসলে আল্লাহর ওয়াদার অন্যথা হয় না কখনো। তাই তো মুমিনরা আল্লাহর উপরই ভরসা করে। আল্লাহর ওয়াদার উপর নির্ভর করে সামনের দিকে এগোতে থাকে।
‘…আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে?’ (সূরা নিসা, ৪ : ১২২)
মুহাম্মাদ ইউসুফ শাহ
লেখক ও অনুবাদক মুহাম্মাদ ইউসুফ শাহ
তিনি ইসলামি চিন্তা, আত্মশুদ্ধি এবং জীবনঘনিষ্ঠ নানা বিষয়ে বই ও অনুবাদকর্ম করে থাকেন।
তাঁর প্রকাশিত জনপ্রিয় বইগুলোর মধ্যেমুমিনের জীবনে আল্লাহর ওয়াদ অন্যতম
সন্দীপন প্রকাশন লিমিটেড
মক্কার কাফিররা চক্রান্ত করেছিল। কাউকে নবিজির কাছে আসতে দিত না, তাঁর কথা কাউকে শুনতে দিত না, তাঁর নামে প্রোপাগান্ডা ছড়াত। জাদুকর, পাগল, জিনে ধরা, আরও বিভিন্ন অপবাদ দিয়ে মানুষকে তাঁর কাছে ভিড়তে দিত না। কিন্তু এগুলোই তাদের জন্য বুমেরাং হয়ে ধরা দিত। কাফিরদের এসব প্রোপাগান্ডা শুনে কিছু মানুষ নবিজির কথা শোনার জন্য উলটো আগ্রহী হয়ে উঠত। আর নবিজির মুখ থেকে কুরআনের বাণী শুনে তৎক্ষণাৎ ঈমানের ঘোষণা দিয়ে দিত। যুগে যুগে ইবলিসের দোসররা সত্যের দীপ্ত শিখা নিভিয়ে দেবার জন্য চেষ্টার কমতি করেনি। পূর্বসূরিদের মতো বর্তমানের অন্ধকারের পথযাত্রীরাও পিছিয়ে নেই তাতে। মুসলিম জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া করে সত্যের আলো নিভিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে তারাও। সাহিত্যের মাধ্যমে মানুষের মনে গেঁথে দিচ্ছে তাদের ইসলামবিদ্বেষের বিষবাষ্প। আল্লাহ তাআলা এই সাহিত্যকেই তাদের জন্য বুমেরাং করে দিলেন। এক ঝাঁক তরুণ প্রাণ সাহিত্যের মাধ্যমেই সত্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল। সত্যের দীপ্ত শিখা জ্বালাবার শপথ নিয়ে সেই কাফেলায় যুক্ত হলো সন্দীপন। আত্ম—উন্নয়নমূলক, অনুপ্রেরণামূলক, ইতিহাস ও সংশয় নিরসন ইত্যাদি সামসময়িক বিভিন্ন টপিকসহ আমরা কাজ করে যাচ্ছি কুরআন, হাদীস, তাফসির ও সালাফদের বিভিন্ন খিদমত বাংলাভাষী মুসলিমদের হাতে পৌঁছে দিতে। পরিবার ও সন্তান প্রতিপালন সম্পর্কিত জীবনঘনিষ্ঠ বই নিয়েও কাজ করে যাচ্ছি আমরা। শিশুতোষ সাহিত্য নিয়ে সন্দীপনের রয়েছে অনন্য পরিকল্পনা ও প্রচেষ্টা। বাংলাভাষী মুসলিমদের কল্যাণে সন্দীপন প্রকাশন—এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, সত্যের দীপ্ত শিখা জ্বালাবার এই সফরে স্বাগত আপনাকেও। সন্দীপনের সাথেই থাকুন