ইসলামের ঘোরতর শত্রু ছিলেন; শত্রুদের ভরসা ছিলেন। কিন্তু যেদিন নবিজিকে হত্যা করতে বের হলেন, সেদিনই ইসলাম গ্রহণ করে ঘরে ফেরেন। এক কুরআন তিলাওয়াত শুনতে গিয়ে হয়ে গেলেন ইসলামের অন্যতম শক্তি। কেবল তার ইসলাম গ্রহণে সমগ্র মক্কা নগরী কেপে উঠেছিল সেদিন।
হিজরতের আগে ইসলাম গ্রহণ করলেও তিনি প্রথম সারীর মুসলিম ছিলেন না। তদুপরি তার ব্যক্তিত্বের মূর্ছনা আর নেতৃত্বের ন্যায়পরায়ণতায় দিকে দিকে ছড়িয়ে যেতে লাগল ইসলাম; এবং একটা সময়ে তার হাত ধরেই ইসলাম অর্ধ পৃথিবী শাসন করেছিল। ইসলামের ইতিহাসে উমার ইবনুল-খাত্তাব যেন রোমাঞ্চের প্রতিশব্দ। তিনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে, রসূল ﷺ বলেন, “উমার যে পথে হাটে, সে পথে শয়তান হাটে না।” কোনো সাহাবীর ব্যাপারে তিনি এমন মন্তব্য করেননি। বর্তমান সময়ে উম্মাহকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজন এমনই এক শক্ত ব্যক্তিত্ব।
সমকালের অন্যতম ইতিহাসবিদ ড. সাল্লাবি রচিত বই ‘উমার ইবন আল-খাত্তাব (রা.): জীবন ও শাসন’।
সিয়ান পাবলিকেশন
প্রামাণিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বমানের, জ্ঞানভিত্তিক বই প্রকাশে সিয়ান পাবলিকেশন (SEAN Publication) প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে, সিয়ান পাবলিকেশন এমন প্রকাশনা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে যা বিশ্বস্তরে প্রতিযোগিতা করতে সক্ষম।
এই সংস্থার মূল লক্ষ্য হলো মানবতার কল্যাণ, বিশ্বশান্তি প্রচার এবং একতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখা। ইসলামী জীবনব্যবস্থার ওপর আলোকপাত করা, ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা এবং পারিবারিক ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে বই রচনার মাধ্যমে তারা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে। এছাড়াও, সিয়ান পাবলিকেশন নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা মানসিকতা, শিক্ষা, বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং আজীবন জ্ঞান অন্বেষণের মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।