একটু পড়ে দেখুন
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ৩য় খণ্ড 20% ছাড়

বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ৩য় খণ্ড

পৃষ্ঠা সংখ্যা: 344 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 320 ৳ 400 20% ছাড়
স্টকে আছে

বিষয় ভিত্তিক জুমু’আর খুতবা দাওয়াতের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খুতবা বা বক্তৃতা। নবী (‘আলাইহিস সালাম)-গণ খুতবা বক্তৃতার মাধ্যমে মানুষকে আল্লাহ্ তা’আলার দ্বীনের দিকে আহবান করতেন। তাঁদের উত্তরসূরী হিসেবে আলেম ওলামাগণও এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন। মহান আল্লাহ্ জুমু’আর দিনটিকে বিশেষ ফজিলতময় করেছেন। সাথে সাথে এ দিনে জুমু’আর সালাত ও খুতবাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। জুমু’আর খুতবা আমাদের দেশে অধিকাংশ মসজিদে অগোছালোভাবে দেয়া হয়। এতে করে সাধারণ মুসল্লিগণ ধারাবাহিকভাবে কোনো বিষয়ে জ্ঞানার্জন করতে পারে না। আবার অধিকাংশ মসজিদে মূল খুতবা আরবীতে প্রদান করায় সাধারণ জনগণের জন্য তা বোধগম্য হওয়া দুস্কর হয়। সম্মানিত খতিবগণের সময়ের স্বল্পতার কারণে বা পর্যাপ্ত গবেষণার রসদ না থাকায় অগোছালো খুতবা থেকে মুক্তি ও সাধারণ জনগণের বোধগম্য মাতৃভাষায় প্রদত্ত খুতবার মলাটবদ্ধ সংস্করণ “বিষয় ভিত্তিক জুমু’আর খুতবা” গ্রন্থটি ড. মোহাম্মদ ইমাম হোসাইন (حفظه الله) প্রদত্ত খুতবার সংকলন। প্রায় ১০০টি বিষয়ে প্রদত্ত খুতবা নিয়ে মোট তিন খণ্ডে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ।

ড. মোহাম্মদ ইমাম হোসাইন
ড. মোহাম্মদ ইমাম হোসাইন

ড. মোহাম্মদ ইমাম হোসাইন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নুর আহমাদ, মাতার নাম আনোয়ারা বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে একাদশতম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম স্থান অধিকার করে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। পরবর্তীতে একই বিভাগ হতে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। কামিল (হাদীস) পরীক্ষায়ও প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের আরবী বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। তিনি তাফসীরুল কুরআন, খুতবা, ওয়াজ মাহফিল, বিভিন্ন আলোচনা ও লেখনীর মাধ্যমে শির্কমুক্ত তাওহীদি ঈমান এবং বিদ‘আতমুক্ত সুন্নাতি আমলের দাওয়াতের কাজ করে থাকেন (www.tafseerulquran.com)। তাঁর লিখিত ইসলামের বিভিন্ন বিষয়ে এগারোটি গবেষণা প্রবন্ধ বিভিন্ন রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা 5%
ছাড়
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

আবু রায়হান · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 90 ৳ 86
জুমুআর খুতবাহ-১ ইসলামে পর্দার গুরুত্ব এবং শারঈ নীতিমালা 25%
ছাড়
জুমুআর খুতবাহ-১ ইসলামে পর্দার গুরুত্ব এবং শারঈ নীতিমালা

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · তাইবাহ একাডেমি

৳ 80 ৳ 60
সহীহ খুৎবায়ে মুহাম্মদী 35%
ছাড়
সহীহ খুৎবায়ে মুহাম্মদী

শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম · তাওহীদ পাবলিকেশন্স

৳ 160 ৳ 104
বিষাক্ত প্রশ্ন 28%
ছাড়
বিষাক্ত প্রশ্ন

সাঈদুর রহমান · আত তাওফীক প্রকাশন

৳ 132 ৳ 95
উন্মুক্ত প্রশ্নোত্তর (লেকচার সমগ্র ৬) 30%
ছাড়
উন্মুক্ত প্রশ্নোত্তর (লেকচার সমগ্র ৬)

ডা. জাকির নায়েক · ইসলাম হাউস পাবলিকেশন

৳ 550 ৳ 385
জাকির নায়েকের লেকচার সমগ্র (১-৫) 35%
ছাড়
জাকির নায়েকের লেকচার সমগ্র (১-৫)

ডা. জাকির নায়েক · ইসলাম হাউস পাবলিকেশন

৳ 1,100 ৳ 715
জুমুআর খুতবা ও ইসলামী বক্তৃতা 35%
ছাড়
জুমুআর খুতবা ও ইসলামী বক্তৃতা

শাইখ শহীদুল্লাহ খান মাদানী · আল খাইর পাবলিকেশন্স

৳ 590 ৳ 384
প্রশ্নোত্তরে জুমুআ ও খুতবা 30%
ছাড়
প্রশ্নোত্তরে জুমুআ ও খুতবা

সবুজপত্র পাবলিকেশন্স

৳ 30 ৳ 21
খুতবাতে মাদানিয়্যাহ 20%
ছাড়
খুতবাতে মাদানিয়্যাহ

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 450 ৳ 360
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ১ম খণ্ড 20%
ছাড়
বিষয় ভিত্তিক জুমুআর খুতবা ১ম খণ্ড

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 400 ৳ 320
খুতবাতুল ইসলাম 35%
ছাড়
খুতবাতুল ইসলাম

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর · আস সুন্নাহ পাবলিকেশন্স

৳ 560 ৳ 364
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?