একটু পড়ে দেখুন
দুআই ইবাদতের মূল - কালার 20% ছাড়

দুআই ইবাদতের মূল - কালার

বিষয়:
পৃষ্ঠা সংখ্যা: 208 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 132 ৳ 165 20% ছাড়
স্টকে আছে

১. এই পুস্তিকায় একমাত্র সহীহ ও হাসান (গ্রহণযোগ্য) দু‘আসমূহ সংকলিত করা হয়েছে। দূর্বল সূত্রে বর্ণিত দু‘আসমূহ হতে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে। কারণ, দু‘আ পাঠ করা কমপক্ষে মুসতাহাব মনে করা হবে এবং তা পাঠ করে নেকী পাওয়ার আশা রাখা হবে। আর কোন বিষয়কে মুসতাহাব মনে করা এবং তাতে নেকী অর্জনের বিশ্বাস রাখা একটি ইসলামী শরিয়তের বিধান; যা যঈফ ও দূর্বল হাদীস দ্বারা প্রমাণিত হতে পারে না। এটা শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম হাফিয ইবনু হাজার, ইমাম শাওকানী, আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খাঁন ভুপালী, আল্লামা আহমাদ শাকির এবং মুহাদ্দিস আলবানী ✎ ও অন্যান্য উলামায়ে কিরামগণের অভিমত। (আল-কালিমুত তাইয়্যিবাহ ১৫ পৃ.) 

২. একই উদ্দেশ্যের বিভিন্ন বিশুদ্ধ দু‘আসমূহের মধ্য হতে কয়েকটি দু‘আকে সংক্ষিপ্ত, ব্যাপক অর্থপূর্ণ, প্রসিদ্ধ এবং তা মুখস্থ করা সহজসাধ্য মনে করে এই পুস্তকে সংকলন করা হয়েছে। 

৩. দু‘আগুলিকে অধ্যায় অনুসারে নিয়ে আসা হয়েছে। কাজের দিকে লক্ষ্য করে দু‘আসমূহকে সুবিন্যস্ত করা হয়েছে। কতিপয় দু‘আয় তার কিছু অংশ অন্য হাদীস থেকে তাতে সংযোজন করা হয়েছে এবং প্রত্যেকটি দু‘আর শেষে কুরআন ও হাদীসের রেফারেন্স দেওয়া হয়েছে। 

মহান আল্লাহর নিকট দু‘আ করি তিনি যেন, এই পুস্তকটির দ্বারা সর্বপ্রথম আমাকে, আমার পরিবার-পরিজন ও সমস্ত বাংলাভাষী মুসলিম ভাই-বোনদেরকে উপকৃত করেন এবং আমাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দ্বীন ইসলামের সেবা করার তাওফীক প্রদান করেন (আমীন)। 


শাইখ মতিউর রহমান বিন আব্দুল হাকীম মাদানী
শাইখ মতিউর রহমান বিন আব্দুল হাকীম মাদানী

শাইখ মতিউর রহমান মাদানী ১৯৬৭ সালের ১০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় এক ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল হাকীম ছিলেন একজন ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি। শৈশব থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষে আরবি ও ইসলামী জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করেন এবং পরবর্তীতে ইসলামী দাওয়াত ও গবেষণার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তিনি বাংলা, আরবি, উর্দু ও হিন্দি ভাষায় সমানভাবে দক্ষ, যা তাঁর দাওয়াতি কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিয়েছে। সালাফি মানহাজ ও আহলুস সুন্নাহর আদর্শে দৃঢ়ভাবে বিশ্বাসী শাইখ মাদানী দীর্ঘদিন ধরে বাংলাদেশ, ভারতসহ প্রবাসে ইসলামের সঠিক দাওয়াত প্রচার করে আসছেন। তাঁর অনুবাদ ও রচিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক, যার মধ্যে কোরআন ও হাদীসভিত্তিক বইগুলো পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি ৬০০-রও বেশি বক্তৃতা, সিডি ও ভিডিওর মাধ্যমে ইসলামি শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দিয়েছেন। তাঁর আলোচনার মূল বিষয়বস্তু তাওহীদ, আকীদাহ, ইবাদত, আখলাক, সমাজ সংস্কার ও দ্বীনের বিশুদ্ধ ধারণা প্রতিষ্ঠা। তিনি “আল-ইখলাছ” সাময়িকীর নিয়মিত লেখক ছিলেন এবং বর্তমানে ইউটিউব ও অন্যান্য অনলাইন মাধ্যমে ব্যাপকভাবে পরিচিত। যদিও কিছু ক্ষেত্রে তাঁর মতামতকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে, তবুও তিনি একনিষ্ঠভাবে ইসলামের প্রকৃত বার্তা পৌঁছে দেওয়ার কাজে নিবেদিত একজন প্রভাবশালী ইসলামী বক্তা ও চিন্তাবিদ হিসেবে সুপরিচিত।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

প্রচলিত নামায এবং রাসূল স. এর সলাতের পার্থক্য কতটুকু? 33%
ছাড়
প্রচলিত নামায এবং রাসূল স. এর সলাতের পার্থক্য কতটুকু?

খলীলুর রহমান বিন ফযলুর রহমান · আত-তাওহীদ প্রকাশনী

৳ 60 ৳ 40
নবী (সা.) ছলাত সম্পাদনের পদ্ধতি 30%
ছাড়
নবী (সা.) ছলাত সম্পাদনের পদ্ধতি

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · তাওহীদ পাবলিকেশন্স

৳ 210 ৳ 147
সালাতের শর্তাবলি এবং ফরজ-ওয়াজিবসমগ্র 20%
ছাড়
সালাতের শর্তাবলি এবং ফরজ-ওয়াজিবসমগ্র

শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 125 ৳ 100
আধ্যাত্মিকতা আত্মিক পরিশুদ্ধি ও নামাজ 40%
ছাড়
আধ্যাত্মিকতা আত্মিক পরিশুদ্ধি ও নামাজ

ডা. মো: আজিজুল হক আব্দুল্লাহ · ডা. মো: আজিজুল হক আব্দুল্লাহ

৳ 150 ৳ 90
ছালাত পরিত্যাগের ভযাবহতা ও জামাআত ছালাতের গুরুত্ব
ছালাত পরিত্যাগের ভযাবহতা ও জামাআত ছালাতের গুরুত্ব

মুহাম্মাদ আব্দুর রহীম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100
সলাত পরিত্যাগকারীর বিধান 30%
ছাড়
সলাত পরিত্যাগকারীর বিধান

আকরামুজ্জামান বিন আব্দুস সালাম · ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশন

৳ 50 ৳ 35
ফিকহুস সালাত [সালাত পরিচিতি] 20%
ছাড়
ফিকহুস সালাত [সালাত পরিচিতি]

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · তাইবাহ একাডেমি

৳ 350 ৳ 280
রসুলুল্লাহ সাঃ এর সলাত আদায়ের পদ্ধতি 30%
ছাড়
রসুলুল্লাহ সাঃ এর সলাত আদায়ের পদ্ধতি

শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন · দারুল কারার পাবলিকেশন্স

৳ 40 ৳ 28
চেয়ারে সালাত আদায়ের বিধান 38%
ছাড়
চেয়ারে সালাত আদায়ের বিধান

ডঃ সালেহ বিন ফাওয়ান বিন আব্দুল্লাহ আল-ফাওযান · দারুল কারার পাবলিকেশন্স

৳ 65 ৳ 40
সচিত্র ওজু ও নামাজ শিক্ষা 30%
ছাড়
সচিত্র ওজু ও নামাজ শিক্ষা

শাইখ মুহাম্মাদ আব্দুর রব আফফান মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 40 ৳ 28
রাসূলুল্লাহ সা. এর সালাত ও দুআ 36%
ছাড়
রাসূলুল্লাহ সা. এর সালাত ও দুআ

শাইখ শহীদুল্লাহ খান মাদানী · আল খাইর পাবলিকেশন্স

৳ 70 ৳ 45
সলাতুন নাবী (সা.) 36%
ছাড়
সলাতুন নাবী (সা.)

শাইখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ · দারুল কারার পাবলিকেশন্স

৳ 635 ৳ 406
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?